মোট 65+ MCQ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ
ভূত, ভাবী এবং শর্ত কোন ক্রিয়ার উদাহরণ?
'বুঝে নেওয়া' কোন ক্রিয়ার উদাহরণ?
আদেশ, উপদেশ, নিষেধ- এগুলো ক্রিয়ার কোন ভাব?
বাক্য গঠনের অপরিহার্য অঙ্গ কোনটি?
একটি পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে হলে কোনটির ব্যবহার অবশ্যই করতে হবে?
নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ?
নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ?
যৌগিক ক্রিয়া: অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যখন একটি ক্রিয়া গঠন করে, তখন তাকে যৌগিক ক্রিয়া বলে। যেমন- মরে যাওয়া, কমে আসা, এগিয়ে চলা, হেসে ওঠা, উঠে পড়া, পেয়ে বসা, সরে দাঁড়ানো, বেঁধে দেওয়া, বুঝে নেওয়া, বলে ফেলা, করে তোলা, চেপে রাখা ইত্যাদি।
'সূর্য' উঠলে আঁধার দূরীভূত হয়-বাক্যে 'উঠলে' কোন ক্রিয়া?
সূর্য উঠলে আঁধার দূরীভূত হয়’ বাক্যে ‘উঠলে’ একটি অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না এবং এর সাথে আরেকটি সমাপিকা ক্রিয়ার প্রয়োজন হয় বাক্যটির অর্থ পূর্ণ করার জন্য। এই বাক্যে ‘দূরীভূত হয়’ হলো সমাপিকা ক্রিয়া।
কোন বাক্যটিতে দ্বিকর্মক ক্রিয়া রয়েছে?
দ্বিকর্মক ক্রিয়া: বাক্যের মধ্যে ক্রিয়ার দুটি কর্ম থাকলে সেই ক্রিয়াকে দ্বিকর্মক ক্রিয়া বলে।
যেমন – শিক্ষক ছাত্রকে বই দিলেন।
এই বাক্যে 'দিলেন' একটি দ্বিকর্মক ক্রিয়া। 'কী দিলেন' প্রশ্নের উত্তর দেয় মুখ্য কর্ম ('বই'), আর 'কাকে দিলেন' প্রশ্নের উত্তর দেয় গৌণ কর্ম ('ছাত্রকে')।
সঠিক উত্তরটি হলো গ) বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, কারণ এই বাক্যে 'বাবা' কর্তা, 'আমাকে' অপ্রধান কর্ম (সমপ্রদান) এবং 'কলম' মুখ্য কর্ম—দুটি কর্ম থাকায় এটি দ্বিকর্মক ক্রিয়া।
বাক্যের মধ্যে কর্মের উপস্থিতির ভিত্তিতে ক্রিয়া কত প্রকার?
বাক্যের মধ্যে কর্মের উপস্থিতির ভিত্তিতে ক্রিয়া তিন প্রকার:
১. অকর্মক ক্রিয়া: বাক্যে ক্রিয়ার কোনো কর্ম না থাকলে সেই ক্রিয়াকে অকর্মক ক্রিয়া বলে।
যেমন – সে ঘুমায়।
এই বাক্যে কোনো কর্ম নেই।
২. সকর্মক ক্রিয়া: বাক্যের মধ্যে ক্রিয়ার কর্ম থাকলে সেই ক্রিয়াকে সকর্মক ক্রিয়া বলে।
যেমন - সে বই পড়ছে।
এই বাক্যে 'পড়ছে' হলো সকর্মক ক্রিয়া। 'বই' হলো 'পড়ছে' ক্রিয়ার কর্ম।
৩. দ্বিকর্মক ক্রিয়া: বাক্যের মধ্যে ক্রিয়ার দুটি কর্ম থাকলে সেই ক্রিয়াকে দ্বিকর্মক ক্রিয়া বলে।
যেমন – শিক্ষক ছাত্রকে বই দিলেন।
এই বাক্যে 'দিলেন' একটি দ্বিকর্মক ক্রিয়া। 'কী দিলেন' প্রশ্নের উত্তর দেয় মুখ্য কর্ম ('বই'), আর 'কাকে দিলেন' প্রশ্নের উত্তর দেয় গৌণ কর্ম ('ছাত্রকে')।
বাক্যের মধ্যে কীসের ভূমিকা বদলে গিয়ে একই বাক্যের প্রকাশভঙ্গি আলাদা হয়?
অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠিত হয়, তাকে বলে-
কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া আছে?
কর্তা অন্যকে দিয়ে কাজ করালে কোন ক্রিয়াপদ হয়?
কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া রয়েছে?
এই অধ্যায়ে আরও 50+ প্রশ্ন আছে
ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো