মোট 9+ MCQ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ
কোন শতকের সূচনা নাগাদ চলিত রীতির নতুন নাম হয় প্রমিত রীতি?
বিশ শতকের সূচনায় কলকাতার শিক্ষিত লোকের কথ্য ভাষাকে লেখ্য রীতির আদর্শ হিসেবে চালু করার চেষ্টা হয়। এটি তখন চলিত রীতি নামে পরিচিতি পায়। এই রীতিতে ক্রিয়া, সর্বনাম, অনুসর্গ প্রভৃতি শ্রেণির শব্দ হ্রস্ব হয় এবং তৎসম শব্দের ব্যবহার অপেক্ষাকৃত কমে। প্রথম দিকে চলিত রীতিতে শুধু সাহিত্য রচিত হতো; দাপ্তরিক কাজ ও বিদ্যাচর্চা ইত্যাদি হতো সাধু ভাষায়। বিশ শতকের মাঝামাঝি নাগাদ চলিত রীতি সাধু রীতির জায়গা দখল করে। ক্রমে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাধু রীতিকে সরিয়ে চলিত রীতি আদর্শ লেখ্য রীতিতে পরিণত হয়। একুশ শতকের সূচনা নাগাদ এই চলিত রীতিরই নতুন নাম হয় 'প্রমিত রীতি'। এটি 'মান রীতি' নামেও পরিচিত। বর্তমানে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় যাবতীয় দাপ্তরিক কাজ, বিদ্যাচর্চা, সাংবাদিকতা ও যোগাযোগের ভাষা হিসেবে প্রমিত রীতি লেখ্য বাংলা ভাষার প্রধান রীতিতে পরিণত হয়েছে।
বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলের উপভাষাকে বলা হয়-
বাঙ্গালি (বাংলাদেশের মধ্য ও দক্ষিণ অঞ্চল), পূর্বি (বাংলাদেশের পূর্ব অঞ্চল, ত্রিপুরা এবং আসামের বরাক অঞ্চল), বরেন্দ্রি (বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চল), কামরূপি (বিহারের পূর্ব অঞ্চল, পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল এবং বাংলাদেশের রংপুর অঞ্চল), রাঢ়ি (পশ্চিমবঙ্গ), ঝাড়খণ্ডি (পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চল ও ঝাড়খণ্ডের পূর্ব অঞ্চল) প্রভৃতি কয়েকটি উপভাষার নাম।
সব ভাষার ব্যাকরণেই প্রধানত কয়টি বিষয়ের আলোচনা করা হয়?
সব ভাষার ব্যাকরণেই প্রধানত চারটি বিষয়ের আলোচনা করা হয়।১.শব্দতত্ত্ব ২. ধ্বনিতত্ত্ব ৩. অর্থতত্ত্ব ৪. বাক্যতত্ত্ব।
নিচের কোন বানানটি সঠিক?
সঠিক বানান হতে পারে—
ক) জিনিষ ❌ (সঠিক: জিনিস)
খ) পোষ্ট ❌ (সঠিক: পোস্ট)
গ) পোষাক ❌ (সঠিক: পোশাক)
ঘ) প্রতিষেধক ✅ (সঠিক)
তাই সঠিক উত্তর: ঘ) প্রতিষেধক
(এছাড়া গ-এর সংশোধিত রূপ পোশাক–ও সঠিক শব্দ, তবে অপশনে দেওয়া বানানটি ভুলভাবে লেখা হয়েছে)
কোনটি কৃতি সম্বন্ধ ?
বাংলাদেশের মধ্য ও দক্ষিণ অঞ্চলে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায়?
প্রত্যেক ভাষারই মৌলিক অংশ কয়টি?
প্রত্যেক ভাষারই
চারটি
মৌলিক অংশথাকে। যথা: ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ।
কোন বানানটি শুদ্ধ?
শুদ্ধ বানান হলো—
গ) অভিষেক
ব্যাখ্যা:
পুরষ্কার ❌ → শুদ্ধ হবে পুরস্কার
পোষাক ❌ → শুদ্ধ হবে পোশাক
অভিষেক ✅ → এটি শুদ্ধ
ষ্টেশন ❌ → শুদ্ধ হবে স্টেশন
সুতরাং সঠিক উত্তর: গ।
বর্তমানে পৃথিবীতে কত ভাষা প্রচলিত আছে?
ইথনোলগের ২০তম সংস্করণ অনুযায়ী, বর্তমানে পৃথিবীতে ৭,০৯৯টি ভাষা প্রচলিত আছে। এটিই পৃথিবীতে ভাষার সংখ্যার সবচেয়ে সাম্প্রতিক তথ্য।