বাংলা ২য় পত্র — অনুসর্গ MCQ

মোট 24+ MCQ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ

প্রশ্ন 1

'সে কাজ ছাড়া কিছুই বোঝে না।'- এই বাক্যে 'ছাড়া' একটি-

  • A

    নির্দেশক

  • B

    অনুসর্গ

    ✓ সঠিক উত্তর
  • C

    বচন

  • D

    উপসর্গ

'সে কাজ ছাড়া কিছুই বোঝে না।'- এই বাক্যে 'ছাড়া' একটি অনুসর্গ।

বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদরূপে, আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, সেগুলোকেই

অনুসর্গ বা

কর্মপ্রবচনীয় বলা হয়।

প্রশ্ন 2

'আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা।'- এখানে অনুসর্গ কোনটি?

  • A

    আজ

  • B

    বনাম

    ✓ সঠিক উত্তর
  • C

    বাংলাদেশ

  • D

    খেলা

কয়েকটি অনুসর্গের উদাহরণ:

অপেক্ষা, অবধি, অভিমুখে, আগে, উপরে, করে, কর্তৃক, কাছে, কারণে, ছাড়া, জন্য, তরে, থেকে, দরুন, দিকে, দিয়ে, দ্বারা, ধরে, নাগাদ, নিচে, পর্যন্ত, পানে, পাশে, পিছনে, প্রতি, বদলে, বনাম, বরাবর, বাইরে, বাদে, বাবদ, বিনা, ব্যতীত, ভিতরে, মতো, মধ্যে, মাঝে, লেগে, সঙ্গে, সম্মুখে, সাথে, সামনে, হতে ইত্যাদি।

প্রশ্ন 3

আসামীর পক্ষে উকিল কে?- এখানে 'পক্ষে' অনুসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

  • A

    সক্ষমতা

  • B

    হেতু

  • C

    নিমিত্ত

  • D

    সহায়

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 4

'শরতের পরে আসে বসন্ত'-বাক্যটিতে 'পরে' অনুসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

  • A

    সজো

  • B

    দীর্ঘ বিরতি

    ✓ সঠিক উত্তর
  • C

    স্বল্প বিরতি

  • D

    সহগামিতা

শরতের পরে আসে বসন্ত'-বাক্যটিতে 'পরে' অনুসর্গ দ্বারা দীর্ঘ বিরতি বোঝানো হয়েছে।

প্রশ্ন 5

'আছ তুমি প্রভু, জগৎ মাঝারে।'- এখানে অনুসর্গটি কোন অর্থের দ্যোতক ?

  • A

    সক্ষমতা

  • B

    একদেশিক

  • C

    নিকটে

  • D

    ব্যাপ্তি

    ✓ সঠিক উত্তর

মধ্যে-

মধ্যে অর্থে – 'সীমার মাঝে অসীম তুমি'।

একদেশিক অর্থে – এ দেশের মাঝে একদিন সব ছিল।

ক্ষণকাল অর্থে – নিমেষ মাঝেই সব শেষ।

মাঝারে-

ব্যাপ্তি অর্থে – 'আছ তুমি প্রভু, জগৎ মাঝারে।'

প্রশ্ন 6

ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে কোন অনুসর্গ?

  • A

    ক্রিয়াজাত অনুসর্গ

    ✓ সঠিক উত্তর
  • B

    ক্রিয়ামুখী অনুসর্গ

  • C

    ক্রিয়ালগ্ন অনুসর্গ

  • D

    ক্রিয়াধর্মী অনুসর্গ

ক্রিয়াজাত অনুসর্গ-

যেসব অনুসর্গ ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে, সেগুলোকে ক্রিয়াজাত অনুসর্গ বলে। যেমন –

করে: ভালো করে খেয়ে নাও।

থেকে: ঢাকা থেকে বরিশাল যেতে পদ্মা নদী পার হতে হয়।

দিয়ে: মন দিয়ে লেখাপড়া করা দরকার।

ধরে: বহুদিন ধরে অপেক্ষা করে আছি।

বলে: সে সঙ্গে যাবে বলে তৈরি হয়ে এসেছে।

প্রশ্ন 7

অনুসর্গ অব্যয় কত প্রকার?

  • A

    দুই প্রকার

    ✓ সঠিক উত্তর
  • B

    তিন প্রকার

  • C

    চার প্রকার

  • D

    পাঁচ প্রকার

অনুসর্গ অব্যয় দুই প্রকার ১. বিভক্তি সূচক অব্যয় ২. বিভক্তি রূপে ব্যবহৃত অনুসর্গ।

প্রশ্ন 8

ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটিতে?

  • A

    হারানো ঘড়িটার জন্য অনেক কেঁদেছি

  • B

    মন দিয়ে লেখাপড়া করা দরকার

    ✓ সঠিক উত্তর
  • C

    মাথার উপরে নীল আকাশ

  • D

    আজ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার খেলা

প্রশ্ন 9

যেসব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে, সেসব শব্দকে কী বলে?

  • A

    প্রত্যয়

  • B

    নির্দেশক

  • C

    অনুসর্গ

    ✓ সঠিক উত্তর
  • D

    বিভক্তি

যেসব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে, সেসব শব্দকে অনুসর্গ বলে।

যেমন -

সে কাজ ছাড়া কিছুই বোঝে না। এই বাক্যে 'ছাড়া' একটি অনুসর্গ। কোন পর্যন্ত পড়েছ? – এই বাক্যে 'পর্যন্ত' একটি অনুসর্গ।

কয়েকটি অনুসর্গের উদাহরণ:

অপেক্ষা, অবধি, অভিমুখে, আগে, উপরে, করে, কর্তৃক, কাছে, কারণে, ছাড়া, জন্য, তরে, থেকে, দরুন, দিকে, দিয়ে, দ্বারা, ধরে, নাগাদ, নিচে, পর্যন্ত, পানে, পাশে, পিছনে, প্রতি, বদলে, বনাম, বরাবর, বাইরে, বাদে, বাবদ, বিনা, ব্যতীত, ভিতরে, মতো, মধ্যে, মাঝে, লেগে, সঙ্গে, সম্মুখে, সাথে, সামনে, হতে ইত্যাদি।

প্রশ্ন 10

'অপকর্ম' শব্দে 'অপ' উপসর্গটি কী অর্থ প্রকাশ করে?

  • A

    উৎকৃষ্ট

  • B

    আকৃষ্ট

  • C

    বিশিষ্ট

  • D

    মন্দ

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 11

অনুসর্গ কোনগুলো?

  • A

    অবধি, হেতু

    ✓ সঠিক উত্তর
  • B

    সই, বাজ

  • C

    আন, আনি

  • D

    আম, খাস

প্রশ্ন 12

ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে কোন অনুসর্গ?

  • A

    ক্রিয়াজাত অনুসর্গ

    ✓ সঠিক উত্তর
  • B

    ক্রিয়ামুখী অনুসর্গ

  • C

    ক্রিয়াধর্মী অনুসর্গ

  • D

    ক্রিয়ালগ্ন অনুসর্গ

প্রশ্ন 13

সাধারণ অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটিতে?

  • A

    কার কাছে গেলে জানা যাবে

    ✓ সঠিক উত্তর
  • B

    ভালো করে খেয়ে নাও

  • C

    বহুদিন ধরে অপেক্ষায় আছি

  • D

    মন দিয়ে লেখাপড়া করা দরকার

প্রশ্ন 14

'তোমার তরে এনেছি মালা গাঁথিয়া'-এ বাক্যে অনুসর্গ হচ্ছে一

  • A

    তরে

    ✓ সঠিক উত্তর
  • B

    এনেছি

  • C

    মালা

  • D

    গাঁথা

প্রশ্ন 15

আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা। বাক্যে 'বনাম' কীসের উদাহরণ?

  • A

    উপসর্গ

  • B

    অনুসর্গ

    ✓ সঠিক উত্তর
  • C

    যোজক

  • D

    প্রত্যয়

এই অধ্যায়ে আরও 9+ প্রশ্ন আছে

ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো
← বাংলা ২য় পত্র-এর সব অধ্যায় দেখো