বাংলা ২য় পত্র — সন্ধি MCQ

মোট 67+ MCQ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ

প্রশ্ন 1

সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে কী বলে

  • A

    কারক

  • B

    সন্ধি

    ✓ সঠিক উত্তর
  • C

    উক্তি

  • D

    সমাস

প্রশ্ন 2

'শুভেচ্ছা' শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কী?

  • A

    শুভ + ইচ্ছা

    ✓ সঠিক উত্তর
  • B

    শুভে + ইচ্ছা

  • C

    শুভ আচ্ছা

  • D

    শুভ + এচ্ছা

প্রশ্ন 3

নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধির উদাহরণ কোনটি?

  • A

    একাদশ

    ✓ সঠিক উত্তর
  • B

    পুনরায়

  • C

    পরিষ্কার

  • D

    মনোহর

যেসব ব্যঞ্জনসন্ধি নিয়ম ছাড়া হয়, সেগুলোকে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি বলে। যেমন: বৃহঃ পতি= বৃহস্পতি।

কিছু স্বরসন্ধি সূত্র অনুসরণ করে না, সেগুলোকে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বলে। যেমন কুল+অটা = কুলটা (সূত্র অনুসারে কুলাটা হওয়ার কথা)। গো+অক্ষ = গবাক্ষ (সূত্র অনুসারে গবক্ষ হওয়ার কথা) ইত্যাদি

প্রশ্ন 4

নিচের কোনটি বিসর্গসন্ধির উদাহরণ?

  • A

    মনোযোগ

    ✓ সঠিক উত্তর
  • B

    কথাচ্ছলে

  • C

    বিপজ্জনক

  • D

    শুভেচ্ছা

প্রশ্ন 5

কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধির উদাহরণ?

  • A

    একাদশ

    ✓ সঠিক উত্তর
  • B

    তপোবন

  • C

    সঞ্চয়

  • D

    ষষ্ঠ

'একাদশ' (এক + দশ) শব্দটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধির একটি চমৎকার উদাহরণ

, কারণ এটি সাধারণ ব্যঞ্জনসন্ধির নিয়ম (যেমন স্বরধ্বনির আগমন) মেনে চলেনি, বরং প্রথাগত নিয়মের বাইরে গিয়ে গঠিত হয়েছে

প্রশ্ন 6

সন্ধি কত প্রকার?

  • A

    দুই প্রকার

  • B

    তিন প্রকার

    ✓ সঠিক উত্তর
  • C

    চার প্রকার

  • D

    পাঁচ প্রকার

সন্ধি তিন প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি ও বিসর্গসন্ধি।

প্রশ্ন 7

নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ?

  • A

    ষষ্ঠ

  • B

    সম্মান

  • C

    স্বচ্ছ

  • D

    মনোযোগ

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 8

অত্যন্ত'- এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • A

    অত্যন্ত্য

  • B

    অত্য + অন্ত

  • C

    অতি + অন্ত

    ✓ সঠিক উত্তর
  • D

    অতি + অন্ত্য

প্রশ্ন 9

সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম কী?

  • A

    প্রত্যয়

  • B

    প্রকৃতি

  • C

    বিভক্তি

  • D

    সন্ধি

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 10

নিচের কোনটি ব্যতিক্রম?

  • A

    ই+ অন্য

  • B

    পো + অন

  • C

    গো + অক্ষ

    ✓ সঠিক উত্তর
  • D

    তনু + ঈ

যেসব স্বরসন্ধি নিয়ম মানে না, নিয়ম ভেঙে সন্ধি হয় তাদের নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। যেমন, ‘কুল+অটা’ সন্ধি করে হওয়ার কথা ‘কুলাটা’ (অ+অ = আ)। কিন্তু সন্ধি হওয়ার পর তা হয়ে গেছে ‘কুলটা’। তাই এটা নিপাতনে সিদ্ধ সন্ধি। যেমনঃ


- গো+অক্ষ = গবাক্ষ (গবক্ষ নয়)

প্রশ্ন 11

নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি?

  • A

    গায়ক

  • B

    নাবিক

  • C

    ণিজন্ত

  • D

    গবাক্ষ

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 12

উ+ঈ=ব+ঈ এই সূত্রের উদাহরণ নিচের কোনটি?

  • A

    তণু + ঈ = তন্বী

    ✓ সঠিক উত্তর
  • B

    অনু = এষণ = অন্বেষণ

  • C

    অনু + ইত = অন্বিত

  • D

    সু+আগত স্বাগত

উ+ঈ=ব+ঈ এই সূত্রের- তণু + ঈ = তন্বী ঠিক আছে।

প্রশ্ন 13

'দিগন্ত' শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?

  • A

    দিক্ + অন্ত

    ✓ সঠিক উত্তর
  • B

    দিগ + অন্ত

  • C

    দিক + অন্ত

  • D

    দিগ্‌ + অন্ত

প্রশ্ন 14

নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ?

  • A

    বনস্পতি

  • B

    বাচস্পতি

    ✓ সঠিক উত্তর
  • C

    পরস্পর

  • D

    বৃহস্পতি

কয়েকটি বিশেষ বিসর্গ সন্ধির উদাহরণ-


অহরহ = অহঃ + অহ


ভাস্কর = ভাঃ + কর


বাচস্পতি =বাচঃ + পতি


অহর্নিশ = অহঃ + নিশ

প্রশ্ন 15

ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কী কী?

  • A

    সন্ধি, ণত্ব ও ষত্ব বিধান

    ✓ সঠিক উত্তর
  • B

    বর্ণ, বর্ণের উচ্চারণাদি ও শব্দের শ্রেণিবিভাগ

  • C

    বাক্য গঠন, উচ্চারণ ও মুখার্থ

  • D

    সন্ধি, উপসর্গ ও প্রত্যয়

ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়ঃ ধ্বনি, এর উচ্চারণ-রীতি, উচ্চারণের স্থান, ধ্বনি পরিবর্তন, সন্ধি, ণত্ব ও ষত্ব বিধান ইত্যাদি।

এই অধ্যায়ে আরও 52+ প্রশ্ন আছে

ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো
← বাংলা ২য় পত্র-এর সব অধ্যায় দেখো