বাংলা ২য় পত্র — বাগযন্ত্র MCQ

মোট 13+ MCQ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ

প্রশ্ন 1

মুখ-গহ্বরের কোমল তালুর পিছনে ঝুলন্ত মাংসপিন্ডের নাম কী?

  • A

    মূর্ধা

  • B

    আলজিভ

    ✓ সঠিক উত্তর
  • C

    ঘস্বরযন্ত্র

  • D

    জিভ

প্রশ্ন 2

নিচের কোনটি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়?

  • A

    বাগযন্ত্র

    ✓ সঠিক উত্তর
  • B

    সর্বনাম

  • C

    কারক বিশ্লেষণ

  • D

    বিপরীত শব্দ

সঠিক অপশন হল ক. বাগযন্ত্র

 

  • ধ্বনিতত্ত্ব (Phonology) ভাষাবিজ্ঞানের সেই শাখা যা ভাষার ধ্বনি ব্যবস্থা নিয়ে আলোচনা করে।

  • বাগযন্ত্র (Vocal organs) বা বাক ইন্দ্রিয়ের মাধ্যমে ধ্বনি কীভাবে উৎপন্ন হয় তা ধ্বনিতত্ত্বের একটি প্রধান আলোচ্য বিষয়।

  • এছাড়াও ধ্বনি, ধ্বনি পরিবর্তন, বর্ণের বিন্যাস, সন্ধি, ণ-ত্ব বিধান, ষ-ত্ব বিধান ইত্যাদি বিষয়ও ধ্বনিতত্ত্বের অন্তর্ভুক্ত। 

প্রশ্ন 3

বাকপ্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম কী?

  • A

    ওষ্ঠ

    ✓ সঠিক উত্তর
  • B

    তালু

  • C

    দন্ত

  • D

    আলজিভ

বাকপ্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম ওষ্ঠ( ঠট)।

প্রশ্ন 4

'বাগযন্ত্র' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

  • A

    রূপতত্ত্ব

  • B

    ধ্বনিতত্ত্ব

    ✓ সঠিক উত্তর
  • C

    অর্থতত্ত্ব

  • D

    বাক্যতত্ত্ব

'বাগযন্ত্র' ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়।

প্রশ্ন 5

মুখবিবরের ছাদকে কী বলে?

  • A

    শ্বাসনালি

  • B

    আলজিভ

  • C

    তালু

    ✓ সঠিক উত্তর
  • D

    মূর্ধা

প্রশ্ন 6

বিবৃত স্বরধ্বনি উচ্চারণের সময় কোন বাগযন্ত্র খুলে যায়?

  • A

    নাক

  • B

    ফুসফুস

  • C

    ঠোঁট

    ✓ সঠিক উত্তর
  • D

    জিহ্বা

প্রশ্ন 7

কোনটি বাগ্যন্ত্রের সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ?

  • A

    ওষ্ঠ

  • B

    তালু

  • C

    দন্তমূল

  • D

    জিভ

    ✓ সঠিক উত্তর

বাগ্যন্ত্রের সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ হচ্ছে 'জিভ'।

প্রশ্ন 8

কোনটি স্বরযন্ত্রের অংশ নয়?

  • A

    স্বররন্দ্র

  • B

    ধ্বনিদ্বার

  • C

    কর্ণ

    ✓ সঠিক উত্তর
  • D

    অধিজিহ্বা

স্বরযন্ত্রের অংশ নয় কর্ণ। বাকিগুলো স্বরযন্ত্রের অংশ।

প্রশ্ন 9

কোনটির স্পর্শে কণ্ঠ্যধ্বনি উচ্চারিত হয়?

  • A

    তালু ও জিভ

  • B

    জিভ ও দন্ত

  • C

    কণ্ঠনালির উপরিভাগ বা জিহ্বামূল

    ✓ সঠিক উত্তর
  • D

    ঠোঁট ও জিভ

যেসব ধ্বনির উচ্চারণ কণ্ঠনালির উপরিভাগ বা জিহ্বামূল, তাদেরকে কণ্ঠ্যধ্বনি বলে। অ, আ, ক, খ, গ, ঘ, ঙ, হ কণ্ঠ্যধ্বনি।

কণ্ঠ্যধ্বনি কণ্ঠনালির উপরিভাগ বা জিহ্বামূলের স্পর্শে উচ্চারিত হয়।

প্রশ্ন 10

‘আ' উচ্চারণের সম জিহ্বার অবস্থান কোথায় থাকে

  • A

    দন্তমূল

  • B

    সম্মুখ

  • C

    মধ্য

    ✓ সঠিক উত্তর
  • D

    পঞ্চাৎ

‘আ’ (a) ধ্বনি উচ্চারণের সময় জিহ্বা মুখের

মধ্য

অবস্থানে থাকে এবং এটি একটি বিবৃত স্বরধ্বনি, যেখানে মুখগহ্বর উন্মুক্ত থাকে; তাই সঠিক উত্তর হল

খ) মধ্য

(যদিও এটি নিম্ন-মধ্য অবস্থানে থাকে)।

 

প্রশ্ন 11

মেরুদণ্ডের কত নং অস্থির পাশে থাকা স্বরযন্ত্র অংশটি দেখতে নলের মতো?

  • A

    ২,৩ ও ৪

  • B

    ৩,৪ ও ৫

  • C

    ৪,৫ ও ৬

    ✓ সঠিক উত্তর
  • D

    ৫,৬ ও ৭

শ্বাসনালির উপরের অংশে স্বরযন্ত্রের অবস্থান। মেরুদণ্ডের ৪, ৫ ও ৬ নং অস্থির পাশে থাকা এই অংশটি নলের মতো। বাতাস স্বরযন্ত্রের মধ্য দিয়ে বেরিয়ে আসে বলে ধ্বনির সৃষ্টি হয় অধিজিহ্বা স্বররন্ধ্র, ধ্বনিদ্বার ইত্যাদি স্বরযন্ত্রের অংশ।

প্রশ্ন 12

কোনটি বাগযন্ত্র?

  • A

    নাক

    ✓ সঠিক উত্তর
  • B

    কান

  • C

    গলা

  • D

    মাথা

নাক (নাসিকা)

একটি বাগযন্ত্র, কারণ কথা বলার সময় ফুসফুস থেকে আসা বাতাস নাক দিয়েও বেরিয়ে ধ্বনি সৃষ্টি করে (যেমন, নাসিক্য ধ্বনি), যা জিহ্বা, তালু, দাঁত, ঠোঁট ইত্যাদির সাথে মিলে বাগযন্ত্রের অংশ হিসেবে কাজ করে।

 

প্রশ্ন 13

দন্ত্য ব্যঞ্জনধ্বনি উচ্চারণে গৌণ বাকপ্রত্যঙ্গ কোনটি?

  • A

    শক্ত তালু

  • B

    নরম তালু

  • C

    ধ্বনিদ্বার

  • D

    উপরের পাটির দাঁত

    ✓ সঠিক উত্তর

দন্ত্য ব্যঞ্জনধ্বনি (ত, থ, দ, ধ, ন) উচ্চারণে জিভের ডগা হলো মুখ্য বাকপ্রত্যঙ্গ এবং উপরের পাটির দাঁত

হলো গৌণ বাকপ্রত্যঙ্গ। এই ধ্বনিগুলো উচ্চারণের সময় জিভের ডগা বা অগ্রভাগ উপরের পাটির দাঁতের পেছনে বা নিচে স্পর্শ করে বা বাধা সৃষ্টি করে।

← বাংলা ২য় পত্র-এর সব অধ্যায় দেখো