বাংলা ২য় পত্র — উদ্দেশ্য ও বিধেয় MCQ

মোট 6+ MCQ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ

প্রশ্ন 1

উদ্দেশ্যের সম্প্রসারক কোথায় বসে?

  • A

    বিধেয়ের পূর্বে

  • B

    কর্মের পূর্বে

  • C

    উদ্দেশ্য ও বিধেয়ের পূর্বে

  • D

    উদ্দেশ্যের পূর্বে

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 2

বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে কী বলে?

  • A

    উদ্দেশ্য

  • B

    লগ্নক

  • C

    প্রসারক

  • D

    পূরক

    ✓ সঠিক উত্তর

বাক্য দীর্ঘতর হলে উদ্দেশ্য ও বিধেয় অংশের সঙ্গে নানা ধরনের শব্দ ও বর্গ যুক্ত হতে পারে। উদ্দেশ্য ও বিধেয়কে এইসব শব্দ ও বর্গ প্রসারিত করে বলে এগুলোর নাম প্রসারক। এছাড়া বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে বলা হয় পূরক। যেমন-

সেলিম সাহেবের ছেলে সুমন গাছতলায় বসে বই পড়ছে।

এখানে 'সুমন' উদ্দেশ্য, 'সেলিম সাহেবের ছেলে' উদ্দেশ্যের প্রসারক। অন্যদিকে 'পড়ছে' বিধেয়ের ক্রিয়া,

'গাছতলায় বসে' বিধেয়ের প্রসারক এবং 'বই' হলো বিধেয়ের পূরক।

প্রশ্ন 3

বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, তাকে কী বলে?

  • A

    প্রসারক

  • B

    উদ্দেশ্য

    ✓ সঠিক উত্তর
  • C

    পূরক

  • D

    বিধেয়

বাক্যে যাকে লক্ষ্য করে বা যার সম্বন্ধে কিছু বলা হয়, তাকে উদ্দেশ্য (Subject) বলে

। এটি বাক্যের এমন একটি অংশ যা বাক্যের ক্রিয়াপদকে নিয়ন্ত্রণ করে এবং অনেক সময় একে কর্তা বা কর্তৃপদও বলা হয় । উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয়, তাকে বিধেয় বলে ।

 

প্রশ্ন 4

বাক্যের উদ্দেশ্যে ও বিধেয়কে প্রসারিত করা হয় যেসব শব্দ ও বর্গ দিয়ে, সেগুলোকে বলে-

  • A

    পূরণ

  • B

    প্রসারণ

  • C

    প্রসারক

    ✓ সঠিক উত্তর
  • D

    পূরক

প্রশ্ন 5

বিধেয়ের স্থান ও কাল-সংক্রান্ত প্রসারক বসতে পারে—

  • A

    উদ্দেশ্যের বা বিধেয়ের পূর্বে

  • B

    উদ্দেশ্যের বা বিধেয়ের পরে

  • C

    বিধেয়ের পূর্বে

  • D

    উদ্দেশ্যের পূর্বে

    ✓ সঠিক উত্তর

বিধেয়ের স্থান ও কাল-সংক্রান্ত প্রসারক বসতে পারে-উদ্দেশ্যের পূর্বে।

সাধারণত উদ্দেশ্যের পূর্বে উদ্দেশ্যের প্রসারক এবং বিধেয়ের পূর্বে বিধেয়ের প্রসারক বসে। তবে বিধেয়ের স্থান ও কাল সংক্রান্ত প্রসারক উদ্দেশ্যের পূর্বেও বসতে পারে। যেমন-

১৯৫২ সালে ঢাকার রাজপথে বাঙালি জাতির অহংকার রফিক-সালাম-বরকত-জব্বার মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছিলেন।

প্রশ্ন 6

'চিনি বা শর্করা এইসব মিলিয়ে তৈরি হয়।' এখানে 'এইসব মিলিয়ে' অংশটুকু কী?

  • A

    বিধেয়

  • B

    বিধেয়ের প্রসারক

    ✓ সঠিক উত্তর
  • C

    উদ্দেশ্যের প্রসারক

  • D

    উদ্দেশ্য

← বাংলা ২য় পত্র-এর সব অধ্যায় দেখো