বাংলা ২য় পত্র — বিশেষ্য MCQ

মোট 41+ MCQ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ

প্রশ্ন 1

'শয়ন' কোন ধরনের বিশেষ্য?

  • A

    বস্তু-বিশেষ্য

  • B

    ক্রিয়া-বিশেষ্য

    ✓ সঠিক উত্তর
  • C

    গুণ-বিশেষ্য

  • D

    সমষ্টি-বিশেষ্য

প্রশ্ন 2

'অপরাজেয় বাংলা' কোন শ্রেণির বিশেষ্য?

  • A

    স্থাননাম

  • B

    সৃষ্টিনাম

    ✓ সঠিক উত্তর
  • C

    কালনাম

  • D

    ব্যক্তিনাম

প্রশ্ন 3

গুণ-বিশেষ্য কোনটি?

  • A

    ভোজন

  • B

    আনন্দ

    ✓ সঠিক উত্তর
  • C

    পরিবার

  • D

    লবণ

প্রশ্ন 4

কোন শব্দটি সৃষ্টিনাম নির্দেশ করছে?

  • A

    পাঠানো

  • B

    মিছিল

  • C

    অপরাজেয় বাংলা

    ✓ সঠিক উত্তর
  • D

    হিমালয়

নাম-বিশেষ্য: ব্যক্তি, স্থান, দেশ, কাল, সৃষ্টি প্রভৃতির সুনির্দিষ্ট নামকে নাম-বিশেষ্য বলা হয়। যেমন –

ব্যক্তিনাম: হাবিব, সজল, লতা, শম্পা।

স্থাননাম: ঢাকা, বাংলাদেশ, হিমালয়, পদ্মা।

যেমন, যখন বলা হয়: 'লাল টি লাল ফুল তুলেছি- তখন

কালনাম: সোমবার, বৈশাখ, জানুয়ারি, রমজান।

সৃষ্টিনাম: গীতাঞ্জলি, সঞ্চিতা, ইত্তেফাক, অপরাজেয় বাংলা।

প্রশ্ন 5

জাতিবাচক বিশেষ্য পদ কোনটি?

  • A

    দল

  • B

    সৌরভ

  • C

    নদী

    ✓ সঠিক উত্তর
  • D

    ‘বিশ্বনবি'

যে বিশেষ্য পদ দিয়ে কোনো প্রাণী, বস্তু বা স্থান-এর জাতি বা সাধারণ নাম বোঝায়, তাকে জাতিবাচক বিশেষ্য

বলে (যেমন- মানুষ, নদী, পাখি, বই)। এটি নির্দিষ্ট একটির নাম না বুঝিয়ে সম্পূর্ণ শ্রেণি বা সমজাতীয় সবাইকে একসাথে নির্দেশ করে।

প্রশ্ন 6

'ভোজন' কোন প্রকারের বিশেষ্য?

  • A

    গুণবাচক

  • B

    ক্রিয়াবিশেষ্য

    ✓ সঠিক উত্তর
  • C

    সমষ্টিবাচক

  • D

    বস্তুবাচক

ক্রিয়া-বিশেষ্য: যে বিশেষ্য দিয়ে কোনো ক্রিয়া বা কাজের নাম বোঝায়, তাকে ক্রিয়া-বিশেষ্য বলে। যেমন – পঠন, ভোজন, শয়ন, করা, করানো, পাঠানো, নেওয়া ইত্যাদি।

প্রশ্ন 7

‘ইত্তেফাক' কোন জাতীয় নাম-বিশেষ্য ?

  • A

    স্থাননাম

  • B

    কালনাম

  • C

    ব্যক্তিনাম

  • D

    সৃষ্টিনাম

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 8

নিচের কোনটি ক্রিয়া-বিশেষ্য?

  • A

    দয়া

  • B

    মিছিল

  • C

    ভোজন

    ✓ সঠিক উত্তর
  • D

    ধৈর্য

প্রশ্ন 9

‘ধৈর্য' কোন ধরনের বিশেষ্য?

  • A

    গুণ-বিশেষ্য

    ✓ সঠিক উত্তর
  • B

    নাম-বিশেষ্য

  • C

    বস্তু-বিশেষ্য

  • D

    সমষ্টি-বিশেষ্য

প্রশ্ন 10

"লাল থেকে নীল ভালো।'- 'এখানে 'লাল' কোন পদ?

  • A

    বিশেষ্য

    ✓ সঠিক উত্তর
  • B

    বিশেষণ

  • C

    অনুসর্গ

  • D

    ক্রিয়াবিশেষণ

যেসব শব্দ দিয়ে ব্যক্তি, প্রাণী, স্থান, বস্তু, ধারণা ও গুণের নাম বোঝায়, সেগুলোকে বিশেষ্য বলে। যেমন – নজরুল, বাঘ, ঢাকা, ইট, ভোেজন, সততা ইত্যাদি।

লাল থেকে নীল ভালো" বাক্যে 'লাল' হলো বিশেষ্য পদ

যদিও 'লাল' সাধারণত একটি বিশেষণ (যেমন: লাল ফুল), এখানে এটি একটি রঙের ধারণাকে বোঝাচ্ছে এবং তুলনার বিষয় হিসেবে ব্যবহৃত হয়েছে। এভাবে একটি বিশেষণ পদ যখন নিজেই একটি বিশেষ্যের মতো কাজ করে, তখন তাকে বিশেষ্য পদ বলা হয়।

প্রশ্ন 11

'শয়ন' কোন প্রকারের বিশেষ্য পদ?

  • A

    গুণবাচক

  • B

    ক্রিয়াবাচক

    ✓ সঠিক উত্তর
  • C

    সমষ্টিবাচক

  • D

    বস্তুবাচক

ক্রিয়াবাচক

বিশেষ্য: যে বিশেষ্য দিয়ে কোনো ক্রিয়া বা কাজের নাম বোঝায়, তাকে ক্রিয়া-বিশেষ্য বলে।যেমন:-পঠন,ভোজন, গমনগমন,শয়ন ইত্যাদি।

প্রশ্ন 12

জনতা, ঝাঁক, বহর-এগুলো কোন প্রকারের বিশেষ্য পদ?

  • A

    জাতিবাচক

  • B

    সংজ্ঞাবাচক

  • C

    বস্তুবাচক

  • D

    সমষ্টিবাচক

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 13

ক্রিয়া-বিশেষ্যের উদাহরণ কোনটি?

  • A

    ভোজন

    ✓ সঠিক উত্তর
  • B

    ধৈর্য

  • C

    মিছিল

  • D

    দয়া

যে বিশেষ্য পদে কোনো ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশিত হয়,তাকে ভাববাচক বিশেষ্য বলে। এটি

ক্রিয়া-বিশেষ্যের উদাহরণ। যেমন: ভোজন- খাওয়ার কাজ,দর্শন- দেখার কাজ।

প্রশ্ন 14

‘বাংলাদেশ’— কোন বিশেষ্য পদ?

  • A

    জাতি-বিশেষ্য

  • B

    নাম-বিশেষ্য

    ✓ সঠিক উত্তর
  • C

    সমষ্টি-বিশেষ্য

  • D

    গুণ-বিশেষ্য

প্রশ্ন 15

'গুণ' বিশেষ্য কোনটি?

  • A

    পর্বত

  • B

    লবণ

  • C

    ভোজন

  • D

    দীনতা

    ✓ সঠিক উত্তর

এই অধ্যায়ে আরও 26+ প্রশ্ন আছে

ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো
← বাংলা ২য় পত্র-এর সব অধ্যায় দেখো