বাংলা ২য় পত্র — সরল, জটিল ও যৌগিক বাক্য MCQ

মোট 25+ MCQ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ

প্রশ্ন 1

গঠনগত দিক দিয়ে কোনটি সঠিক বাক্য?

  • A

    আমাকে একটি কলম দাও।- অনুজ্ঞাবাচক বাক্য

  • B

    জেসমিন সবার জন্য চা বানিয়েছে।- সরল বাক্য

  • C

    উপরের সবকটি

    ✓ সঠিক উত্তর
  • D

    আমার মা চাকরি করেন।- সরল বাক্য

সরল বাক্য: একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকলে তাকে সরল বাক্য বলে। যেমন- জেসমিন সবার জন্য চা বানিয়েছে।

আমার মা চাকরি করেন।- সরল বাক্য

আমাকে একটি কলম দাও।- অনুজ্ঞাবাচক বাক্য।

উপরের সবকটি সঠিক বাক্য।

প্রশ্ন 2

'আমরা তিন ভাইবোন।'-এটি কোন ধরনের বাক্য?

  • A

    অধীন

  • B

    সরল

    ✓ সঠিক উত্তর
  • C

    জটিল

  • D

    যৌগিক

সরল বাক্য:

যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে। যেমন -

পাখিগুলো নীল আকাশে উড়ছে।

তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন।

সরল বাক্যে অনেক সময়ে ক্রিয়া অনুপস্থিত থাকে। যেমন –

আমরা তিন ভাইবোন।

প্রশ্ন 3

কোনটি সরল বাক্য?

  • A

    সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি।

  • B

    মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে

    ✓ সঠিক উত্তর
  • C

    বিপদ এবং দুঃখ এক সময়ে আসে।

  • D

    'যতই করিবে দান, তত যাবে বেড়ে।

সরল বাক্য:

যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে। যেমন -

পাখিগুলো নীল আকাশে উড়ছে।

তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন।

সরল বাক্যে অনেক সময়ে ক্রিয়া অনুপস্থিত থাকে। যেমন-আমরা তিন ভাইবোন।

বাক্যের মধ্যে এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকলেও সরল বাক্য হয়। যেমন -তিনি খুব সকালে ঘুম থেকে উঠে পায়চারি করতে করতে বাজারের দিকে গেলেন।

প্রশ্ন 4

নিচের কোনটি মিশ্র বাক্য?

  • A

    যে সব পশু মাংস ভোজন করে, তারা বলবান

    ✓ সঠিক উত্তর
  • B

    পুকুরে শাপলা জন্মে

  • C

    ভিক্ষুককে দান কর

  • D

    ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে

যে সব পশু মাংস ভোজন করে, তারা বলবান। এটি একটি মিশ্র বাক্য কারণ এতে একটি প্রধান খণ্ডবাক্য (তারা বলবান) এবং একটি অপ্রধান খণ্ডবাক্য (যে সব পশু মাংস ভোজন করে) রয়েছে। অপ্রধান খণ্ডবাক্যটি "যে" সাপেক্ষ সর্বনাম দ্বারা শুরু হয়েছে এবং প্রধান খণ্ডবাক্যের উপর নির্ভরশীল।

প্রশ্ন 5

নিচের কোনটি যৌগিক বাক্য?

  • A

    পরিশ্রমীরা জীবনে সাফল্য লাভ করে।

  • B

    বিপদ ও দুঃখ একসঙ্গে আসে।

    ✓ সঠিক উত্তর
  • C

    লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়।

  • D

    যেহেতু দোষ করেছ, সেহেতু শাস্তি পাবে।

ও,এবং,আর ইত্যাদি অব্যয় দ্বারা যুক্ত বাক্যগুলো যৌগিক বাক্য। যেমন:

বিপদ ও দুঃখ একসঙ্গে আসে।

প্রশ্ন 6

‘বিপদ এবং দুঃখ এক সময়ে আসে।'— গঠন অনুযায়ী বাক্যটি কোন প্রকারের?

  • A

    সরল

  • B

    জটিল

  • C

    যৌগিক

    ✓ সঠিক উত্তর
  • D

    মিশ্র

বিপদ এবং দুঃখ এক সময়ে আসে বাক্যটি গঠন অনুযায়ী যৌগিক বাক্য

দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য যখন 'এবং', 'ও', 'কিন্তু', 'আর', 'তথাপি' ইত্যাদি যোজক অব্যয়ের সাহায্যে যুক্ত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করে, তাকে যৌগিক বাক্য বলা হয়। এই উদাহরণে 'বিপদ' এবং 'দুঃখ' নামক দুটি স্বতন্ত্র বিষয় 'এবং' যোজক দ্বারা যুক্ত হয়ে একটি যৌগিক বাক্য তৈরি করেছে।

প্রশ্ন 7

সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি— গঠন অনুসারে কোন ধরনের বাক্য?

  • A

    সরল

  • B

    মিশ্র

  • C

    যৌগিক

    ✓ সঠিক উত্তর
  • D

    আশ্রিত

প্রশ্ন 8

'মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে'- এটি কোন বাক্যের উদাহরণ?

  • A

    মিশ্র বাক্য

  • B

    জটিল বাক্য

  • C

    সরল বাক্য

    ✓ সঠিক উত্তর
  • D

    যৌগিক বাক্য

প্রশ্ন 9

যৌগিক বাক্যের উদাহরণ কোনটি?

  • A

    ভিক্ষুককে দান করো

  • B

    আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি

  • C

    তার বয়স হলেও বুদ্ধি হয়নি

  • D

    বিপদ এবং দুঃখ এক সময়ে আসে

    ✓ সঠিক উত্তর

পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিস্র বাক্য মিলিত হয়ে একটি সম্পুর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো ও,এবং,আর ইত্যাদি দ্বারা যুক্ত থাকে।

প্রশ্ন 10

'নিয়মিত সাঁতার কাটো, স্বাস্থ্য ভালো থাকবে'- এটি কোন ধরনের বাক্য?

  • A

    সরল

  • B

    যৌগিক

    ✓ সঠিক উত্তর
  • C

    মিশ্র

  • D

    জটিল

নিয়মিত সাঁতার কাটো, স্বাস্থ্য ভালো থাকবে'- এটি

যৌগিক বাক্য। কারণ, এখানে দুটি পুর্ণবাক্য কমা দ্বারা যুক্ত করা হয়েছে।

প্রশ্ন 11

লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়। এর যৌগিক বাক্য কোনটি?

  • A

    যদিও লোকটি অশিক্ষিত তবু অভদ্র।

  • B

    লোকটি অশিক্ষিত এবং অভদ্র।

  • C

    লোকটি অশিক্ষিত, কিন্তু অভদ্র নয়।

    ✓ সঠিক উত্তর
  • D

    লোকটি যেমন অশিক্ষিত তেমন অভদ্র।

লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়। (জটিল)

লোকটি অশিক্ষিত, কিন্তু অভদ্র নয়।( যৌগিক)

প্রশ্ন 12

'উদয়ান্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দ্বারস্থ হব না'- বাক্যটি-

  • A

    যৌগিক বাক্য

    ✓ সঠিক উত্তর
  • B

    সরল বাক্য

  • C

    আশ্রিত বাক্য

  • D

    মিশ্রবাক্য

যৌগিক বাক্য-

দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়, তখন তাকে যৌগিক বাক্য বলে। এবং, ও, আর, অথবা, বা, কিংবা, কিন্তু, অথচ, সেজন্য, ফলে ইত্যাদি যোজক যৌগিক বাক্যে ব্যবহৃত হয়ে থাকে। কমা (,), সেমিকোলন (;), কোলন (:), ড্যাশ (-) ইত্যাদি যতিচিহ্নও

যোজকের কাজ করে। যেমন-

হামিদ বই পড়ছে, আর সীমা রান্না করছে।

সে ঘর ঝাড়ু দিল, ঘর মুছল, তারপর পড়তে বসল।

অন্ধকার হয়ে এসেছে – বন্ধুরাও মুখ ভার করে রইল।

তোমরা চেষ্টা করেছ, কিন্তু আশানুরূপ ফল পাওনি – এতে দোষের কিছু নেই।

প্রশ্ন 13

কোন ধরনের বাক্যে অনেক সময় ক্রিয়া অনুপস্থিত থাকে?

  • A

    সরল বাক্য

    ✓ সঠিক উত্তর
  • B

    জটিল বাক্য

  • C

    যৌগিক বাক্য

  • D

    মিশ্র বাক্য

প্রশ্ন 14

'লোকটি অশিক্ষিত, কিন্তু অভদ্র নয়।'- গঠন অনুযায়ী বাক্যটি-

  • A

    জটিল

  • B

    যৌগিক

    ✓ সঠিক উত্তর
  • C

    সরল

  • D

    বিস্ময়সূচক

প্রশ্ন 15

'তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছে'- এটি কোন বাক্যের উদাহরণ?

  • A

    সরল বাক্য

    ✓ সঠিক উত্তর
  • B

    জটিল বাক্য

  • C

    মিশ্র বাক্য

  • D

    যৌগিক বাক্য

এই অধ্যায়ে আরও 10+ প্রশ্ন আছে

ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো
← বাংলা ২য় পত্র-এর সব অধ্যায় দেখো