বাংলা ২য় পত্র — বিভক্তি ও ক্রিয়াবিভক্তি MCQ

মোট 44+ MCQ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ

প্রশ্ন 1

কোন বাক্যে কর্তায় 'এ' বিভক্তির উদাহরণ দেওয়া হয়েছে?

  • A

    বনে বাঘ আছে

  • B

    ফুলে ফুলে বাগান ভরেছে।

  • C

    অন্ধজনে দেহ আলো

  • D

    পাগলে কিনা বলে

    ✓ সঠিক উত্তর

সঠিক উত্তর হলো ক) পাগলে কিনা বলে

ব্যাখ্যা: 'পাগলে' শব্দটির মূল শব্দ 'পাগল', যার সাথে 'এ' বিভক্তি (পাগল+এ) যুক্ত হয়েছে। এখানে 'পাগল' কাজটি করছে, তাই এটি কর্তৃকারক এবং এখানে 'এ' বিভক্তির প্রয়োগ হয়েছে।

 

অন্যান্য বিকল্পের ব্যাখ্যা:

  • খ. বনে বাঘ আছে: 'বনে' (বন+এ) হলো অধিকরণ কারক (স্থান বোঝাচ্ছে)।

  • গ. ফুলে ফুলে বাগান ভরেছে: 'ফুলে ফুলে' (ফুল+এ) হলো করণ কারক (উপকরণ বোঝাচ্ছে)।

  • ঘ. অন্ধজনে দেহ আলো: 'অন্ধজনে' (অন্ধজন+এ) হলো সম্প্রদান কারক (স্বত্ব ত্যাগ করে দান)।

প্রশ্ন 2

‘লোকে কি না বলে’– বাক্যের ‘লোক' শব্দের সঙ্গে কোন বিভক্তি যুক্ত আছে?

  • A

    -তে

  • B

    -রে

  • C

    -এ

    ✓ সঠিক উত্তর
  • D

    -কে

লোকে কি না বলে! -এই বাক্যে 'লোক' শব্দের সঙ্গে জুড়ে আছে 'এ' বিভক্তি ।

প্রশ্ন 3

আ-কারান্ত শব্দের শেষে কোন বিভক্তি বসে?

  • A

  • B

  • C

    ✓ সঠিক উত্তর
  • D

    কে

আ-কারান্ত শব্দের শেষে -য় বিভক্তি হয়। যেমন: ঘোড়ায়, সন্ধ্যায়,

ঢাকায়

,

কলকাতায়

ইত্যাদি।

প্রশ্ন 4

'সারা রাত বৃষ্টি হয়েছে।'- এখানে 'সারা রাত' কোন বিভক্তি?

  • A

    ৫মী

  • B

    শূন্য

    ✓ সঠিক উত্তর
  • C

    ৭মী

  • D

    ৩য়া

সারা রাত বৃষ্টি হয়েছে।'- এখানে 'সারা রাত' শূন্য বিভক্তি।

প্রশ্ন 5

অধিকরণ কারকে ৭মী বিভক্তির ব্যবহার কোনটি?

  • A

    মেঘে বৃষ্টি হয় না।

  • B

    দুধে ঘি থাকে।

    ✓ সঠিক উত্তর
  • C

    তর্কে বিরত হও।

  • D

    আকাশ মেঘে ঢাকা।

প্রশ্ন 6

সম্বন্ধপদে কোন বিভক্তি যুক্ত হয়ে থাকে?

  • A

    যে, তে

  • B

    র, এর

    ✓ সঠিক উত্তর
  • C

    এ, এতে

  • D

    থেকে, চেয়ে

প্রশ্ন 7

রীতা বই পড়বে। এখানে ক্রিয়াবিভক্তি কোনটি?

  • A

    পড়

  • B

  • C

    বে

    ✓ সঠিক উত্তর
  • D

    বই

প্রশ্ন 8

কোনটি লগ্নক?

  • A

    সমাস

  • B

    উপসর্গ

  • C

    প্রত্যয়

  • D

    বিভক্তি

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 9

মৌলিক ধাতুর সাথে প্রেরণার্থে ‘আ’ প্রত্যয় যুক্ত হয়ে কোন ধাতু গঠিত হয়?

  • A

    নাম ধাতু

  • B

    প্রযোজক ধাতু

    ✓ সঠিক উত্তর
  • C

    কর্মবাচ্যের ধাতু

  • D

    সংযোগমূলক ধাতু

প্রশ্ন 10

সাধারণ ক্রিয়ার ঘটমান অতীতকালে শ্রোতা-পক্ষের ঘনিষ্ঠার্থক ক্রিয়াবিভক্তি কোনটি?

  • A

    -ছিলে

  • B

    -ছিলাম

  • C

    -ছিলি

    ✓ সঠিক উত্তর
  • D

    -ছিল

প্রশ্ন 11

'আ-কারান্ত ধাতুর সঙ্গে 'অন্' স্থলে প্রত্যয়ান্ত শব্দে কী হয়?

  • A

    আনো

  • B

    আন

  • C

    না

  • D

    ওন

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 12

শব্দের শেষে দ্বিস্বর থাকলে কোন বিভক্তি বসে?

  • A

    তে

  • B

  • C

    এর

  • D

    য়ের

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 13

সাধারণ ক্রিয়ার অতীতকালের শ্রোতা পক্ষের ক্রিয়াবিভক্তি কোনটি?

  • A

    -লে (করলে)

    ✓ সঠিক উত্তর
  • B

    -তাম (করতাম)

  • C

    -লাম (করলাম)

  • D

    -ছিলাম (করেছিলাম)

সাধারণ ক্রিয়ার অতীতকালে শ্রোতা পক্ষের (মধ্যম পুরুষ) ক্রিয়াবিভক্তিগুলো হলো—

  • সাধারণ (তুচ্ছার্থে): -লি (যেমন: কর+লি = করলি)

  • সাধারণ (সাধারণ অর্থে): -লে (যেমন: কর+লে = করলে)

  • সম্মানসূচক (মান্যার্থে): -লেন (যেমন: কর+লেন = করলেন)

প্রশ্ন 14

প্রাতিপদিক- এর উদাহরণ কোনটি?

  • A

    কলম

    ✓ সঠিক উত্তর
  • B

    মুখর

  • C

    গরমিল

  • D

    হাতা

প্রশ্ন 15

তুচ্ছার্থক বা ঘনিষ্ঠার্থক মধ্যম পুরুষের ভবিষ্যৎকালের অনুজ্ঞার চলিত রীতির বিভক্তি কোনটি?

  • A

    -ও

  • B

    -স

    ✓ সঠিক উত্তর
  • C

    -ইস

  • D

    -হও

তুচ্ছার্থক বা ঘনিষ্ঠার্থক মধ্যম পুরুষের ভবিষ্যৎকালের অনুজ্ঞার চলিত রীতির বিভক্তি হলো '-স'

। এই ধরনের অনুজ্ঞায় ভবিষ্যতের আজ্ঞা, উপদেশ বা অনুরোধ বোঝাতে তুচ্ছার্থক রূপে ক্রিয়ার শেষে '-স' যোগ করা হয় (যেমন: কর + স = করস, যা + স = যাস)।

 

এই অধ্যায়ে আরও 29+ প্রশ্ন আছে

ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো
← বাংলা ২য় পত্র-এর সব অধ্যায় দেখো