বাংলা ২য় পত্র — প্রতিশব্দ MCQ

মোট 60+ MCQ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ

প্রশ্ন 1

'জল'__ শব্দটির সমার্থক শব্দ কোনটি?

  • A

    বিধু

  • B

    সবিতা

  • C

    সলিল

    ✓ সঠিক উত্তর
  • D

    তিমির

প্রশ্ন 2

দয়া-শব্দের সঠিক প্রতিশব্দ নয় কোনটি?

  • A

    অনুকম্পা

  • B

    কৃপা

  • C

    অনুগ্রহ

  • D

    ললিত

    ✓ সঠিক উত্তর

দয়া-

কৃপা, পরদুঃখমোচনআকাঙ্খা, অনুগ্রহ, অনুকম্পা, বদান্যতা

ললিত-

চারু, সুন্দর, কোমল

প্রশ্ন 3

'বৃক্ষ' শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি?

  • A

    মরুত

  • B

    মহিরুহ

    ✓ সঠিক উত্তর
  • C

    মহি

  • D

    মাতজা

প্রশ্ন 4

‘যাম' শব্দের অর্থ কী?

  • A

    প্রহর

    ✓ সঠিক উত্তর
  • B

    ফলবিশেষ

  • C

    মৃত্যুর দেবতা

  • D

    আবদ্ধ

প্রশ্ন 5

'আত্মজা' শব্দের সমার্থক হচ্ছে-

  • A

    কখন

  • B

    কন্যা

    ✓ সঠিক উত্তর
  • C

    শ্রুতি

  • D

    যথার্থ

'আত্মজা' শব্দের সমার্থক শব্দগুলো হলো কন্যা, দুহিতা, তনয়া, নন্দিনী, সুতা, কন্যা-সন্তান, জীয়রী

ইত্যাদি, যা মূলত 'কন্যা' বা মেয়েকে বোঝায়, তবে এর পুরুষলিঙ্গ প্রতিশব্দ 'আত্মজ' এর সমার্থক শব্দ হলো

পুত্র, তনয়, সুত, নন্দন, ছেলে

 

প্রশ্ন 6

'রাজাকার' শব্দটিতে কোন ধরনের অর্থের পরিবর্তন ঘটেছে?

  • A

    অর্থসংকোচ

  • B

    অর্থের উন্নতি

  • C

    অর্থবদল

  • D

    অর্থের অবনতি

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 7

'হাতি'-এর প্রতিশব্দ কোনটি?

  • A

    দ্বিপ

    ✓ সঠিক উত্তর
  • B

    প্রভঞ্জন

  • C

    চিড়িয়া

  • D

    কুঞ্জ

যেসব শব্দের অর্থ অভিন্ন বা প্রায় সমান, সেসব শব্দকে প্রতিশব্দ বলে। যেমন: অন্ধকার শব্দের প্রতিশব্দ- আঁধার, তিমির, তমসা।

প্রশ্ন 8

ভাব অর্থে, কোন শব্দটি ব্যবহার হয়েছে?

  • A

    বাহাদুরি

    ✓ সঠিক উত্তর
  • B

    বেতো

  • C

    কানাই

  • D

    চোরা

প্রশ্ন 9

পূর্বাভাস' শব্দটির অর্থ কী?

  • A

    মুখবন্ধ

  • B

    মুখপাত্র

  • C

    পূর্বসংকেত

    ✓ সঠিক উত্তর
  • D

    ঘপূর্বসূত্র

'পূর্বাভাস' শব্দের অর্থ হলো পূর্ব সংকেত, পূর্বলক্ষণ, সূচনা, বা ভূমিকা, অর্থাৎ কোনো ঘটনা ঘটার আগে তার ইঙ্গিত বা চিহ্ন দেওয়া;

প্রশ্ন 10

‘প্রবীণ' এর রুঢ়ি অর্থ কী?

  • A

    অভিজ্ঞতাসম্পন্ন বয়স্ক ব্যক্তি

    ✓ সঠিক উত্তর
  • B

    বাদ্যযন্ত্র বিশেষ

  • C

    উৎকৃষ্ট বীণা

  • D

    সুন্দর করে বিন বাজাতে পারেন যিনি

যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে,তাকে রুঢ়ি শব্দ বলে। যেমন-হস্তী, গবেষণা, বাঁশি, তৈল, প্রবীণ, সন্দেহ ইত্যাদি।
প্রবীণ এর ব্যুৎপত্তিগত অর্থ ‘প্রকৃষ্টরূপে বীণা বাজান যিনি’ কিন্তু এর রুঢ়ি অর্থ

‘অভিজ্ঞতাসম্পন্ন বয়স্ক ব্যক্তি’

প্রশ্ন 11

'ইচ্ছা' শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি?

  • A

    আকাঙ্ক্ষা

    ✓ সঠিক উত্তর
  • B

    হর্ষ

  • C

    পিপাসা

  • D

    কৃপা

প্রশ্ন 12

'চুল' এর সমার্থক কোনটি?

  • A

    অক্ষি

  • B

    কুন্তল

    ✓ সঠিক উত্তর
  • C

    কল্লোল

  • D

    অংশু

চুল শব্দের কতিপয় সমার্থক শব্দ:

কেশ, অলক, কচ, কুন্তল, চূলক, শিরোজ, শিরসিজ, শিরোরুহ, মূর্ধজ, কৃশলা।

প্রশ্ন 13

'সলিল' শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি?

  • A

    পানি

    ✓ সঠিক উত্তর
  • B

    সিন্ধু

  • C

    পবন

  • D

    অচল

প্রশ্ন 14

'পাথার' শব্দের প্রতিশব্দ কোনটি?

  • A

    পয়োধি

    ✓ সঠিক উত্তর
  • B

    বিভাবরী

  • C

    সরোজ

  • D

    কানন

পয়োধি=

সমুদ্র, সাগর, জলধি।

প্রশ্ন 15

'শ্বশ্রূ' শব্দের অর্থ কী?

  • A

    শাশুড়ি

    ✓ সঠিক উত্তর
  • B

    দাড়ি

  • C

    শ্বশুর

  • D

    শুচি

শ্বশ্রূ অর্থ শাশুড়ি

শ্মশ্রু অর্থ দাড়ি

এই অধ্যায়ে আরও 45+ প্রশ্ন আছে

ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো
← বাংলা ২য় পত্র-এর সব অধ্যায় দেখো