বাংলা ২য় পত্র — বাগর্থ ও বাগধারা MCQ

মোট 84+ MCQ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ

প্রশ্ন 1

'কুপরামর্শ' অর্থে নিচের কোন বাগধারাটি ব্যবহৃত হয়?

  • A

    কান খাড়া করা

  • B

    কান ভাঙানো

    ✓ সঠিক উত্তর
  • C

    কানকাটা

  • D

    কাছাটিলা

প্রশ্ন 2

'বেহায়া' অর্থটি নিচের কোন বাগধাব়া দিয়ে প্রকাশ করা যায়?

  • A

    ঠোঁট কাটা

    ✓ সঠিক উত্তর
  • B

    ডুব মারা

  • C

    টনক নড়া

  • D

    চিনে জোঁক

প্রশ্ন 3

'বাইরে পরিপাটি' অর্থ কোন বাগ্ধারার মধ্যে রয়েছে?

  • A

    সপ্তমে চড়া

  • B

    গভীর জলের মাছ

  • C

    ননীর পুতুল

  • D

    লেফাফা দুরস্ত

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 4

'বালির বাঁধ' বাগধারাটির অর্থ কী?

  • A

    সর্বনাশ

  • B

    স্থায়ীবস্তু

  • C

    আশায় নৈরাশ্য

  • D

    অস্থায়ী বস্তু

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 5

'উড়নচণ্ডী' বাগধারাটির অর্থ কী?

  • A

    মিতব্যয়ী

  • B

    অমিতব্যায়ী

    ✓ সঠিক উত্তর
  • C

    অকালপক্ক

  • D

    হতভাগ্য

উড়নচন্ডী বাগধারার অর্থ অমিতব্যয়ী।

ইচঁড়ে পাকা বাগধারাটির অর্থ - অকালপক্ব।

প্রশ্ন 6

'গোল্লায় যাওয়া' বাগধারাটির অর্থ কী?

  • A

    নষ্ট হওয়া

    ✓ সঠিক উত্তর
  • B

    খারাপ কাজে যাওয়া

  • C

    অসৎ কাজ করা

  • D

    দোষের কাজ করা

'গোল্লায় যাওয়া' বাগধারাটির অর্থ হলো নষ্ট হওয়া, অধঃপাতে যাওয়া, বা ধ্বংস হয়ে যাওয়া

;

প্রশ্ন 7

'অন্ধ অনুকরণ' অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে?

  • A

    গোঁফ খেজুরে

  • B

    গুড়ে বালি

  • C

    গড্ডলিকা প্রবাহ

    ✓ সঠিক উত্তর
  • D

    বকধার্মিক

প্রশ্ন 8

'আমলে আনা' বাগধারাটির অর্থ কী?

  • A

    চৈতন্য হওয়া

  • B

    মনোযোগী হওয়া

  • C

    গুরুত্ব দেওয়া

    ✓ সঠিক উত্তর
  • D

    স্তম্ভিত হওয়া

প্রশ্ন 9

'অগ্নিপরীক্ষা' বাগধারাটির সঠিক অর্থ কোনটি ?

  • A

    আগুনের পরীক্ষা

  • B

    সহজ পরীক্ষা

  • C

    কঠিন পরীক্ষা

    ✓ সঠিক উত্তর
  • D

    সঠিক পরীক্ষা

'অগ্নিপরীক্ষা' বাগধারাটির সঠিক অর্থ হলো অত্যন্ত কঠিন পরীক্ষা

প্রশ্ন 10

‘গোঁফ খেজুরে' বাগধারাটির অর্থ কী?

  • A

    বড় গোঁফ

  • B

    নিতান্ত অলস

    ✓ সঠিক উত্তর
  • C

    খুব চৌকস

  • D

    চাটুকার

প্রশ্ন 11

'কাছাঢিলা' বাগধারাটির অর্থ কী?

  • A

    বেহায়া

  • B

    কাণ্ডজ্ঞানহীন

  • C

    ভণ্ড

  • D

    অসাবধান

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 12

'তামার বিষ'- বাগধারার অর্থ কী?

  • A

    অপচয়

  • B

    অর্থের কু প্রভাব

    ✓ সঠিক উত্তর
  • C

    ক্ষণস্থায়ী বস্তু

  • D

    কৃপণের কড়ি

'তামার বিষ' বাগধারাটির অর্থ হলো অর্থের কুপ্রভাব

প্রশ্ন 13

'গোড়ায় গলদ' বান্ধারাটির অর্থ কী?

  • A

    বড় ধরনের ভুল

  • B

    বিশৃঙ্খলা

  • C

    শুরুতে ভুল

    ✓ সঠিক উত্তর
  • D

    হতভাগ্য

"গোড়ায় গলদ" বাগধারাটির অর্থ হলো শুরুতেই ভুল

প্রশ্ন 14

বাগ্‌ধারা অতীত কালের কোন ঘটনার স্মারক?

  • A

    সামাজিক-অর্থনৈতিক

  • B

    সামাজিক-সাংস্কৃতিক

    ✓ সঠিক উত্তর
  • C

    সামাজিক-মানসিক

  • D

    সামাজিক-রাজনৈতিক

বাগ্‌ধারা মূলত অতীত কালের সামাজিক-সাংস্কৃতিক

ঘটনার স্মারক। এগুলো অতীতে ঘটে যাওয়া কোনো বিশেষ পরিস্থিতি বা ঘটনার অভিজ্ঞতাকে সংক্ষিপ্ত ও রসমধুরভাবে প্রকাশের মাধ্যমে ভাষাকে প্রাণবন্ত করে তোলে।

উদাহরণ:

"অকাল কুষ্মাণ্ড" (অকর্মা) বা "উড়ে এসে জুড়ে বসা" (অনধিকার চর্চা) ধরনের বাক্যাংশগুলো অতীতের সামাজিক প্রেক্ষাপট থেকে এসেছে।

প্রশ্ন 15

‘সামান্য’ অর্থ প্রকাশ পায় কোন বাগধারাটির মাধ্যমে?

  • A

    ব্যাঙের আধুলি

    ✓ সঠিক উত্তর
  • B

    ছকড়া নকড়া

  • C

    তাসের ঘর

  • D

    এলোমেলো

এই অধ্যায়ে আরও 69+ প্রশ্ন আছে

ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো
← বাংলা ২য় পত্র-এর সব অধ্যায় দেখো