বাংলা ১ম পত্র — সুভা – রবীন্দ্রনাথ ঠাকুর MCQ

মোট 113+ MCQ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ

প্রশ্ন 1

মধ্যবিত্ত গৃহিণী আচমা ও তার শারীরিক প্রতিবন্ধী ছেলে আসাদের লেখাপড়া ও খেলাধুলার জন্য বিশেষ ধরনের সামগ্রী সরবরাহ করে দিয়েছেন। আসাদ পাড়ার অন্যসব শিশুর সাথে মিলেমিশে স্বাভাবিকভাবে বেড়ে উঠছে। আচমা সন্তানের কর্মকাণ্ডে খুশি ও গর্বিত।

উদ্দীপকের আসাদের মধ্যে 'সুভা' গল্পের সুভার কোন বৈশিষ্ট্যটির মিল খুঁজে পাওয়া যায়?

  • A

    একাকিত্ব

  • B

    সঙ্গীহীনতা

  • C

    প্রতিবন্ধকতা

    ✓ সঠিক উত্তর
  • D

    দুঃখ

উদ্দীপকের আসাদ এবং ‘সুভা’ গল্পের সুভার মধ্যে প্রধান যে মিলটি পাওয়া যায়, তা হলো তাদের উভয়েরই শারীরিক প্রতিবন্ধকতা

সুভা বাক্‌প্রতিবন্ধী (কথা বলতে পারে না), আর আসাদ শারীরিক প্রতিবন্ধী। উভয়েই সাধারণ জীবন থেকে ভিন্ন একটি পরিস্থিতির মধ্য দিয়ে বড় হচ্ছিল বা হওয়ার চেষ্টা করছিল। তবে উদ্দীপকে আসাদ স্বাভাবিকভাবে বেড়ে ওঠার পরিবেশ পেলেও, সুভার ক্ষেত্রে তা ছিল অত্যন্ত প্রতিকূল।

 

প্রশ্ন 2

'সুভা' গল্পে প্রতাপ সুভার মর্যাদা বুঝত কেন?

  • A

    বাষ্প্রতিবন্ধীর প্রতি সহানুভূতির কারণে

  • B

    প্রতিদিন পান সাজিয়ে আনত বলে

  • C

    বিশেষ কাজে সাহায্য করার কারণে

  • D

    মাছ ধরার সময় নীরবে সঙ্গ দিত বলে

    ✓ সঠিক উত্তর

'সুভা' গল্পে প্রতাপ সুভার মর্যাদা বুঝত কারণ সুভা তার মাছ ধরার সময় নীরবে সঙ্গ দিত । প্রতাপের ধারণা ছিল, ছিপ ফেলে মাছ ধরার সময় কথা না বলা সঙ্গীই সর্বাপেক্ষা শ্রেষ্ঠ, তাই সে সুভাকে তার সঙ্গী হিসেবে পছন্দ করত ।

 

সঠিক উত্তর: ঘ (মাছ ধরার সময় নীরবে সঙ্গ দিত বলে)

প্রশ্ন 3

গ্রামে বাণীকন্ঠের শত্রু বেশি ছিল। এ শত্রু হল-

  • A

    ওয়ারিশ জাত

  • B

    প্রতিহিংসা জাত

    ✓ সঠিক উত্তর
  • C

    ভাগ-বাঁটোয়ারা জাত

  • D

    বর্ণপ্রথা জাত

বাণীকণ্ঠের শত্রু ছিলো প্রতিহিংসাজাত। সে ধনী গৃহস্থ, তাই অনেকেই ঈর্ষাবশত তার সাথে শত্রুতা করত।

প্রশ্ন 4

"প্রাণ-স্পন্দনে লক্ষ তরুর করে জীবন প্রবাহ সঞ্চারি মর্মরে বক্ষে জাগায়ে আগামী দিনের আশা।"

উদ্দীপকের ভাবটি সুভা গল্পের সুভার কোন অভিব্যক্তি ব্যক্ত করে?

  • A

    শৈশবপ্রীতি

  • B

    পিতৃপ্রেম

  • C

    প্রকৃতিপ্রেম

    ✓ সঠিক উত্তর
  • D

    বন্ধুবাৎসল্য

প্রশ্ন 5

উন্নত শ্রেণির জীবের মধ্যে সুভার যে সঙ্গীটি ছিল সে কে?

  • A

    প্রতাপ

    ✓ সঠিক উত্তর
  • B

    প্রভাত

  • C

    প্রদীপ

  • D

    প্রণব

প্রশ্ন 6

অবশেষে অসহায় সুভা আত্মসমর্পণ করেছে কার কাছে?

  • A

    ধরণির কাছে

    ✓ সঠিক উত্তর
  • B

    গাড়ি দুটির কাছে

  • C

    বাবার কাছে

  • D

    প্রতাপের কাছে

প্রশ্ন 7

সুভার ভাষার অভাব পূরণ করে দেয় কে?

  • A

    তরুর মর্মর

    ✓ সঠিক উত্তর
  • B

    গোয়ালার গাড়ি

  • C

    গোঁসাইদের ছেলে

  • D

    বিড়ালশাবক

প্রশ্ন 8

সুভার চোখের ভাষা কেমন?

  • A

    বিষাদশান্ত

  • B

    অসীম উদার

    ✓ সঠিক উত্তর
  • C

    সুবিস্তৃত

  • D

    ইঙ্গিতবাহী

বাক্‌প্র তিবন্ধী সুভার মুখে কোনো ভাষা না থাকলেও তার চোখের ভাষা ছিল অসীম উদার, অতলস্পর্শ গভীর এবং আকাশের মতো স্বচ্ছ।

প্রশ্ন 9

"আমাকে সবাই ভুলিলে বাঁচি"- সুভার এ উক্তিতে প্রকাশ পেয়েছে-

i. হতাশা

ii. প্রত্যাশা

iii. বেদনা

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও ii

  • B

    i ও iii

    ✓ সঠিক উত্তর
  • C

    ii ও iii

  • D

    i, ii ও iii

প্রশ্ন 10

বাণীকণ্ঠ দুই বেলাই কী খেত?

  • A

    শাকভাত

  • B

    ডালভাত

  • C

    মাছভাত

    ✓ সঠিক উত্তর
  • D

    গোশতভাত

প্রশ্ন 11

সুভার বাবার নাম কী?

  • A

    নীলমণি রায়

  • B

    বাণীকণ্ঠ

    ✓ সঠিক উত্তর
  • C

    হরিহর রায়

  • D

    প্রতাপ রায়

সুভার বাবার নাম বাণীকণ্ঠ

। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোটগল্প 'সুভা'-এর একটি চরিত্র।

প্রশ্ন 12

রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর একটি বিখ্যাত রচনায় ফটিক নামক এক দুরন্ত বালকের করুণ পরিণতির কথা সহজ-সরল ভাষায়, অল্পকথায়, নাটকীয় ভঙ্গিতে উপস্থাপন করেছেন।

উক্ত সাদৃশ্যের ভিত্তি হলো-

i. ভাষার ব্যবহার

ii. সমাপ্তির কৌশল

iii. চরিত্র-সন্নিবেশ

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও iii

  • B

    i ও ii

  • C

    ii ও iii

  • D

    i, ii ও iii

    ✓ সঠিক উত্তর

উদ্দীপকে বর্ণিত রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত রচনাটি হলো ছোটগল্প 'ছুটি', যার প্রধান চরিত্র ফটিক। ফটিকের এই করুণ কাহিনীটি যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা ছোটগল্পের সংজ্ঞাকে সার্থক করে তোলে।

সঠিক উত্তর: ঘ) i, ii ও iii


কেন এই উত্তরটি সঠিক? (বিশ্লেষণ)

  • i. ভাষার ব্যবহার (সঠিক): রবীন্দ্রনাথ তাঁর ছোটগল্পগুলোতে অত্যন্ত সহজ-সরল অথচ ব্যঞ্জনাময় ভাষা ব্যবহার করেছেন। 'ছুটি' গল্পে ফটিকের চঞ্চলতা থেকে শুরু করে তার অসুস্থতা ও মৃত্যুর করুণ দৃশ্যটি অত্যন্ত সাবলীল ভাষায় ফুটে উঠেছে, যা পাঠকের হৃদয়ে গভীরভাবে রেখাপাত করে।

  • ii. সমাপ্তির কৌশল (সঠিক): উদ্দীপকে 'নাটকীয় ভঙ্গি' এবং 'অল্পকথায়' বলার যে ইঙ্গিত আছে, তা ছোটগল্পের অন্যতম প্রধান বৈশিষ্ট্য— 'শেষ হয়েও হইল না শেষ'। ফটিকের মৃত্যুতে গল্পটি এমন এক নাটকীয় ও করুণ মুহূর্ত তৈরি করে শেষ হয়, যা পাঠককে দীর্ঘক্ষণ ভাবিয়ে রাখে।

  • iii. চরিত্র-সন্নিবেশ (সঠিক): ছোটগল্পে চরিত্রের আধিক্য থাকে না। ফটিককে কেন্দ্র করে মা, মামা এবং মামির মতো গুটি কয়েক চরিত্র যেভাবে বিন্যস্ত করা হয়েছে, তা গল্পের মূল পরিণতির দিকে (ফটিকের করুণ মৃত্যু) নাটকীয়ভাবে এগিয়ে নিয়ে যায়।

প্রশ্ন 13

সুভা সাধারণের দৃষ্টিপথ থেকে নিজেকে গোপন রাখতে সচেষ্ট ছিল কেন?

  • A

    পিমাতার নীরব হৃদয়ভার ভেদে

  • B

    বিধাতার অভিশাপ স্বরূপ মনে করে

    ✓ সঠিক উত্তর
  • C

    তাদেরকে এক-ঘরে করতে চায় বলে

  • D

    সে মায়ের গর্ভকলঙ্ক- একথা মনে করে

বাকশক্তিহীন সুভাকে সকলে সংসারের বোঝা বলে মনে করত এবং এ ঘটনাটি তার জানা ছিল বলেই নিজেকে সে সর্বদা গোপন রাখার চেষ্টা করত।

প্রশ্ন 14

সুভা রাতে ঘর থেকে বের হয়ে নদীতটে লুটিয়ে পড়ে। তখন ছিল-

  • A

    শুক্লা একাদশী রাত্রী

  • B

    শুক্লা দ্বাদশীর রাত্রি

    ✓ সঠিক উত্তর
  • C

    অমাবস্যার রাত্রি

  • D

    সাধারণ রাত্রি

প্রশ্ন 15

সুভাকে তার মা গর্ভের কলঙ্ক মনে করেন। কেননা সুভা-

  • A

    কর্মে অনাগ্রহী

  • B

    সংসার বিবাগী

  • C

    বাকপ্রতিবন্ধী

    ✓ সঠিক উত্তর
  • D

    শব্দহীন-সঙ্গীহীন

এই অধ্যায়ে আরও 98+ প্রশ্ন আছে

ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো
← বাংলা ১ম পত্র-এর সব অধ্যায় দেখো