বাংলা ১ম পত্র — যাবো আমি তোমার দেশে — জসীমউদ্দীন MCQ

মোট 101+ MCQ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ

প্রশ্ন 1

কবি পল্লি-দুলালের সাথে যেভাবে ঘুরবেন- (অনুধাবন)

i. কাঁধে হাত রেখে

ii. হাতে হাত রেখে

iii. উদাস বেশে

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও iii

    ✓ সঠিক উত্তর
  • B

    ii ও iii

  • C

    i, ii ও iii

  • D

    i ও ii

প্রশ্ন 2

জসীমউদ্দীন কোন জেলায় জন্মগ্রহণ করেন?

  • A

    কুমিল্লা

  • B

    ফরিদপুর

    ✓ সঠিক উত্তর
  • C

    টাঙ্গাইল

  • D

    বরিশাল

প্রশ্ন 3

'কুহেলী' শব্দের অর্থ কী?

  • A

    চুল

  • B

    সুগন্ধ

  • C

    কুয়াশা

    ✓ সঠিক উত্তর
  • D

    পথ

প্রশ্ন 4

কবি কীসে চরণ জড়িয়ে দোল খাবেন?

  • A

    হিজল লতায়

  • B

    শাপলা লতায়

    ✓ সঠিক উত্তর
  • C

    শিমুল ডালে

  • D

    রক্ত-কমলে

প্রশ্ন 5

'অন্বেষণ' অর্থ-

i. খোঁজ করা

ii. কোলাহল করা

iii. অনুসন্ধান করা

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও ii

  • B

    i ও iii

    ✓ সঠিক উত্তর
  • C

    ii ও iii

  • D

    i, ii ও iii

প্রশ্ন 6

নাম-না জানা ফুলের সুবাস কীভাবে ভেসে আসবে?

  • A

    বাতাসে

    ✓ সঠিক উত্তর
  • B

    গাছের ছায়ে

  • C

    দিঘির জলে

  • D

    বনের বায়ে

প্রশ্ন 7

জসীমউদ্‌দীন সরকারের কোন বিভাগে চাকরি করেন?

  • A

    বাণিজ্য মন্ত্রণালয়ে

  • B

    তথ্য ও প্রচার বিভাগে

    ✓ সঠিক উত্তর
  • C

    শিক্ষা বিভাগে

  • D

    প্রবাসী কল্যাণ বিভাগে

প্রশ্ন 8

সেথায় চলে হাজার পাখি নিতুই দিবস ভর।

উদ্দীপকের সাথে 'যাব আমি তোমার দেশে' কবিতার সাদৃশ্যপূর্ণ পত্তি কোনটি?

  • A

    বনের মাঝে ডাকবে ডাহুক, ফিরবে ঘুঘু আপন বাসে

    ✓ সঠিক উত্তর
  • B

    নাম-না জানা ফুলের সুবাস বাতাসেতে আসবে ভেসে

  • C

    পল্লি-দুলাল, ভাই গো আমার যাব আমি-তোমার দেশে

  • D

    ধান কাউনের ক্ষেতের (খেতের) ভেতর সরু সুতোর আঁচড় টানি

প্রশ্ন 9

কবি কোথায় যাবার ইচ্ছা প্রকাশ করেছেন?

  • A

    নিজ গ্রামে

  • B

    বিদেশে

  • C

    পল্লিগ্রামে

    ✓ সঠিক উত্তর
  • D

    শহরে

কবি যেতে চান- পল্লি দুলালের দেশে।

পল্লি-দুলাল- পল্লি মায়ের আদরের ছেলে।

দূর দেশীয় মেঘ-কনেরা মাথায় লয়- জলের ঝারি।

ডাহুক মেয়ে আসর মাতায়- বেতস কেয়ার বনে।

গাজন-তলির মাঠ পেরিয়ে- শিমুলডাঙা বন।

নাম-না জানা ফুলের সুবাস আসবে ভেসে- বাতাসে।

প্রশ্ন 10

পল্লি-দুলালদের গ্রামের রাস্তাখানি-

i. সরু

ii. হাবা মেয়ের সিঁথির মতো

iii. আঁকাবাঁকা

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও ii

  • B

    i ও iii

  • C

    ii ও iii

  • D

    i, ii ও iii

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 11

রাফি গ্রীষ্মের ছুটিতে গিয়েছিল পার্বত্য জেলা খাগড়াছড়ি। সেখানের আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা আর দুই ধারে ঘন বনজঙ্গল দেখে সে. অভিভূত হয়। পাহাড়ের গা বেয়ে নেমে আসা রিসাং ঝরনার সুশীতল জল আর আলু টিলার গুহায় রোমাঞ্চকর অভিযাত্রা তাকে ভীষণভাবে মুগ্ধ করে।

রাফির যাত্রাপথের সাথে সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি?

  • A

    আকাশ যাহার বনের শীষে দিক-হারা মাঠ চরণ ঘেঁসে

  • B

    তোমার দেশে যাব আমি, দীঘল বাঁকা পন্থখানি

    ✓ সঠিক উত্তর
  • C

    গাজন-তলির মাঠ পেরিয়ে শিমুলডাঙা বনের বায়ে

  • D

    নাম-না জানা ফুলের সুবাস বাতাসেতে আসবে ভেসে

প্রশ্ন 12

কবি পল্লি-দুলালকে কী বলে?

  • A

    বন্ধু

  • B

    ভাই

    ✓ সঠিক উত্তর
  • C

    সখা

  • D

    প্রিয়

প্রশ্ন 13

দস্যি বলতে বোঝায়-

i. দুষ্ট

ii. দুরন্ত

iii. শান্ত

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও ii

    ✓ সঠিক উত্তর
  • B

    i ও iii

  • C

    ii ও iii

  • D

    i, ii ও iii

প্রশ্ন 14

'যাব আমি তোমার দেশে' কবিতার রচয়িতা কে?

  • A

    বন্দে আলী মিয়া

  • B

    জসীমউদ্‌দীন

    ✓ সঠিক উত্তর
  • C

    মধুসূদন দত্ত

  • D

    কাজী নজরুল ইসলাম

প্রশ্ন 15

তোমার বাড়ি যাব বন্ধু গ্রামটি অনেক দূর,

সারাটা দিন শুনব পাখির মিষ্টি মধুর সুর।

তোমার সাথে ঘুরব আমি বিলের পরে বিল,

সবার সাথে ভালোবাসা করব মধুর মিল।

উদ্দীপকের ভাবার্থের সাথে 'যাব আমি তোমার দেশে' কবিতার

সাদৃশ্যপূর্ণ ভাব হলো- (অনুধাবন)

i. প্রকৃতিময় জীবনের কথা'

ii. পল্লিজীবনের মধুর চিত্র

iii. পল্লিপ্রকৃতির সৌন্দর্য অন্বেষণে

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও ii

  • B

    i ও iii

  • C

    ii ও iii

  • D

    i, ii ও iii

    ✓ সঠিক উত্তর

এই অধ্যায়ে আরও 86+ প্রশ্ন আছে

ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো
← বাংলা ১ম পত্র-এর সব অধ্যায় দেখো