বাংলা ১ম পত্র — অন্ধবধূ — যতীন্দ্রমোহন বাগচী MCQ

মোট 105+ MCQ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ

প্রশ্ন 1

'অন্ধবধূ' কবিতায় যে মাসের কথা উল্লেখ করা হয়েছে-

i. বৈশাখ

ii. জ্যৈষ্ঠ

iii. আষাঢ়

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও iii

  • B

    ii ও iii

    ✓ সঠিক উত্তর
  • C

    i, ii ও iii

  • D

    i ও ii

প্রশ্ন 2

রাকিব জন্ম থেকেই হাঁটতে পারে না। তার মা তাকে কোলে করে প্রতিদিন স্কুলে নিয়ে যায়। বন্ধুরাও তাকে বিভিন্নভাবে সাহায্য করে। সে নিজেকে পরিবারের ও সমাজের বোঝা মনে করে। সে বিশ্বাস করে একমাত্র মৃত্যুই তাকে এ জীবন থেকে মুক্তি দিতে পারে।

উদ্দীপকটি কোন কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ?

  • A

    নিমগাছ

  • B

    আমি কোনো আগন্তুক নই

  • C

    অন্ধবধূ

    ✓ সঠিক উত্তর
  • D

    আম-আঁটির ভেঁপু

প্রশ্ন 3

অন্ধবধূ নৈরাশ্যবাদী মানুষ নয় কেন?

  • A

    জীবনের প্রতি ভালোবাসার কারণে

    ✓ সঠিক উত্তর
  • B

    স্বামীকে ভালোবাসার কারণে

  • C

    ননদের সঙ্গে সুসম্পর্কের কারণে

  • D

    প্রতিবন্ধিত্ব জয় করার কারণে

প্রশ্ন 4

যতীন্দ্রমোহন বাগচীর কবিমানসের প্রধান বৈশিষ্ট্য কোনটি?

  • A

    পরকালভীতি

  • B

    পল্লি-প্রীতি

    ✓ সঠিক উত্তর
  • C

    ঐতিহ্য-প্রীতি

  • D

    সৌন্দর্য-প্রীতি

প্রশ্ন 5

'আমের গায়ে বরণ দেখা যায়?'- কীসের ইঙ্গিত বহন করে?

  • A

    আমের গুটি আসা

  • B

    আম পাকার লক্ষণ

    ✓ সঠিক উত্তর
  • C

    আমের রূপ দর্শন

  • D

    আমের বোল ফোটা

প্রশ্ন 6

যতীন্দ্রমোহন বাগচী কী উন্মোচন করতে প্রয়াসী হয়েছেন?

  • A

    বাংলার শ্যামল স্নিগ্ধ রূপ

    ✓ সঠিক উত্তর
  • B

    বাংলার ঐতিহ্য

  • C

    বাংলার প্রত্ন-ঐতিহ্য

  • D

    বাংলার কাব্য-কৌশল

প্রশ্ন 7

গ্রীষ্মকাল। দুরন্ত কিশোর রাশেদ কাঁঠাল গাছের নিচে থমকে দাঁড়াল। বার কয়েক নাক টেনে শ্বাস গ্রহণ করার চেষ্টা করল। অবশেষে কাঁঠাল গাছে উঠে একটি পাকা কাঁঠালের সন্ধান পেল।

উদ্দীপকের রাশেদের সাথে অন্ধবধূর কোন বিষয়টির সাদৃশ্য রয়েছে?

  • A

    বাস্তবতাবোধ

  • B

    অন্তর্দৃষ্টি

  • C

    অনুভূতিশক্তি

    ✓ সঠিক উত্তর
  • D

    কল্পনাশক্তি

প্রশ্ন 8

'মন্দ নেহাত হয় না কিন্তু তায়- অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যায়।'- চরণদ্বয়ে কী প্রকাশিত হয়েছে?

  • A

    স্বপ্ন

  • B

    আকাঙ্ক্ষা

  • C

    মৃত্যুর ইচ্ছা

  • D

    অভিমান

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 9

জমিলার স্বামী বিদেশে থাকলেও প্রতিদিনই তাদের মধ্যে কথা হয়। স্বামীর অনুপস্থিতির কারণে জমিলা কখনো নিজেকে অসুখী মনে করে না। জমিলার মাঝে কোন কবিতার বিপরীত ভাব ফুটে উঠেছে?

  • A

    বৃষ্টি

  • B

    রানার

  • C

    অন্ধবধূ

    ✓ সঠিক উত্তর
  • D

    বোশেখ

প্রশ্ন 10

'কাঁদতে পেলে বাঁচত সে যে ভাই'- কে বাঁচত?

  • A

    অন্ধবধূ

    ✓ সঠিক উত্তর
  • B

    ঠাকুরঝি

  • C

    চোখ গেল পাখি

  • D

    ঠাকুরঝির দাদা

প্রশ্ন 11

'নতুন সিঁড়ি' জাগার কারণ কী?

  • A

    পানি বেড়ে যাওয়া

  • B

    পানি কমে যাওয়া

    ✓ সঠিক উত্তর
  • C

    পানি উপচে পড়া

  • D

    দিঘি ভরাট করে ফেলা

প্রশ্ন 12

দৃষ্টিহীনরা নিজেদের কী ভাবে?

  • A

    অসহায়

    ✓ সঠিক উত্তর
  • B

    অভিমানী

  • C

    আত্মতৃপ্ত

  • D

    গুরুত্বপূর্ণ

প্রশ্ন 13

'চোখ' শব্দের সমার্থক নয় কোনটি?

  • A

    আঁখি

  • B

    চিকুর

    ✓ সঠিক উত্তর
  • C

    নয়ন

  • D

    নেত্র

প্রশ্ন 14

'অন্ধবধূ' কবিতায় কোন পাখির চেঁচিয়ে সারা হওয়ার কথা উল্লেখ আছে?

  • A

    কাক

  • B

    চোখ গেল

    ✓ সঠিক উত্তর
  • C

    কোকিল

  • D

    শালিক

অন্ধবধূ' কবিতায় আরও উল্লেখ আছে- কোকিলের ডাকের কথা।

প্রশ্ন 15

অন্ধ গেলে কী আর হবে বোন?/ বাঁচবি তোরা'- বলতে কী বোঝানো হয়েছে?

  • A

    অন্ধের মৃত্যুতে সকলের স্বস্তি

    ✓ সঠিক উত্তর
  • B

    অন্ধের মৃত্যুতে সকলের বিড়ম্বনা

  • C

    অন্ধের জীবনের গ্লানিময় অবস্থা

  • D

    অন্ধত্ব প্রত্যেকের কাছে অসহনীয়

এই অধ্যায়ে আরও 90+ প্রশ্ন আছে

ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো
← বাংলা ১ম পত্র-এর সব অধ্যায় দেখো