বাংলা ১ম পত্র — রানার – সুকান্ত ভট্টাচার্য MCQ

মোট 79+ MCQ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ

প্রশ্ন 1

এ বয়স জেনো ভীরু, কাপুরুষ নয়

পথ চলতে এ বয়স যায় না থেমে,

এ বয়সে তাই নেই কোনো সংশয়—

এ দেশের বুকে আঠারো আসুক নেমে।

উক্ত দিকটি নিচের কোন পঙক্তিতে বিদ্যমান?

i. রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার

ii. দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার

iii. রাত নির্জন, পথে কত ভয়, তবুও রানার ছোটে

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও iii

  • B

    ii ও iii

  • C

    i, ii ও iii

    ✓ সঠিক উত্তর
  • D

    i ও ii

প্রশ্ন 2

রানারের কাছে পৃথিবীটা 'কালো ধোঁয়া' মনে হয় কেন?

  • A

    মেঘাচ্ছন্ন থাকায়

  • B

    সূর্য না ওঠায়

  • C

    দুঃখ বেদনায়

  • D

    অভাবের তাড়নায়

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 3

কত বছর বয়সে সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরণ করেন?

  • A

    ২১ বছর

    ✓ সঠিক উত্তর
  • B

    ২২ বছর

  • C

    ২৩ বছর

  • D

    ২৪ বছর

প্রশ্ন 4

'ঝড়-বৃষ্টি-বন্যা কোনো কিছুই আদুভাইকে স্কুলে যাওয়া থেকে বিরত রাখতে পারে না।' আব্দু ভাই ও রানার দুজনেই-

i. দায়িত্বশীল

ii. নিয়মানুবর্তী

iii. কর্মঠ

নিচের কোনটি সঠিক?

  • A

    i, ii ও iii

    ✓ সঠিক উত্তর
  • B

    i ও ii

  • C

    i ও iii

  • D

    ii ও iii

প্রশ্ন 5

'রানার' কবিতার রানার কাকে সবচেয়ে বেশি ভয় পায়?

  • A

    দস্যুকে

  • B

    সূর্য ওঠাকে

    ✓ সঠিক উত্তর
  • C

    নির্জন রাতকে

  • D

    ক্ষুধার ক্লান্তিকে

প্রশ্ন 6

'রানার' কবিতায় মিটি মিটি করে চায় কে?

  • A

    প্রকৃতি

  • B

    জোনাকিরা

  • C

    তারারা

    ✓ সঠিক উত্তর
  • D

    হরিণ

প্রশ্ন 7

রানারের কাছে পৃথিবীটা কালো ধোঁয়া মনে হয় কেন?

  • A

    প্রিয়ার অভিমানে

  • B

    দস্যুর ভয়ে

  • C

    রাতের নির্জনতায়

  • D

    অভাবের কারণে

    ✓ সঠিক উত্তর

ঘরে অভাব থাকায় রানারের কাছে পৃথিবীটা কালো ধোঁয়া মনে হয়। সেখানে কোনো আশার আলো নেই। কেবলি হতাশার ঘন মেঘ ঢেকে থাকে।

প্রশ্ন 8

রানার কাঁধে কী নিয়ে ছুটে চলে?

  • A

    আবেগ-অনুভূতি

  • B

    চিঠি আর সংবাদপত্র

  • C

    জানা-অজানার বোঝা

    ✓ সঠিক উত্তর
  • D

    টাকার বোঝা

প্রশ্ন 9

'রানার' কবিতায় রানারের দুঃখ কেবল কে জানবে?

  • A

    আকাশের তারা

  • B

    পথের ধুলা

  • C

    পথের তৃণ

    ✓ সঠিক উত্তর
  • D

    শহর ও গ্রামের লোকে

প্রশ্ন 10

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:

আমি পথ মঞ্জুরী ফুটেছে আঁধার রাতে।

গোপন অণুসম রাতের নয়ন পাতে।

দেবতা চাহে না মোরে

গাথে না মালার ডোরে

অভিমানে তাই ভোরে শুকাই শিশির সাথে।

উদ্দীপকের 'আমি' 'রানার' কবিতার কোন চরিত্রের প্রতীক?

  • A

    রানার

    ✓ সঠিক উত্তর
  • B

    রানারের স্ত্রী

  • C

    কর্তৃপক্ষ

  • D

    গণমানুষ

প্রশ্ন 11

'রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে'- এখানে 'রাত' শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

  • A

    দুঃখের প্রহর

    ✓ সঠিক উত্তর
  • B

    আঁধার

  • C

    রাত্রি

  • D

    অস্পষ্টতা

প্রশ্ন 12

রানার এর জীবনের দুঃখ কে বেশি জানে?

  • A

    রাতের তারা

  • B

    পথের তৃণ

    ✓ সঠিক উত্তর
  • C

    নির্জন রাত

  • D

    জোনাকির আলো

প্রশ্ন 13

দস্যুর ভয়ের চেয়েও রানার সূর্য ওঠাকে বেশি ভয় পায় কেন?

  • A

    চাকরি হারানোর জন্য

  • B

    ডাক না পাওয়ার ভয়ে

  • C

    বাড়ি ফেরার তাড়া থাকায়

  • D

    দায়িত্ববোধের কারণে

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 14

মাদার তেরেসা জীবনের সর্বস্ব দিয়ে মানুষেরা সেবা করেছেন। এমনকি নোবেল পুরস্কারের অর্থও মানুষের সেবায় উৎসর্গ করেছেন। তাঁর এই অবদানের জন্য সমগ্র পৃথিবী তাঁকে একনামে চেনে।

উদ্দীপকের মাদার তেরেসা 'রানার' কবিতার কোন চরিত্রের প্রতিনিধি?

  • A

    কবি সুকান্ত ভট্টাচার্য

  • B

    রানারের প্রিয়া

  • C

    রানার

    ✓ সঠিক উত্তর
  • D

    রাতের তারা

প্রশ্ন 15

কোন চরণে রানারের গতিময়তা বোঝানো হয়েছে?

  • A

    রানার চলেছে খবরের বোঝা হাতে

  • B

    এ বোঝা টানার দিন কবে শেষ হবে

  • C

    তাঁর জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন

  • D

    কেমন করে এ রানার সবেগে হরিণের মতো যায়

    ✓ সঠিক উত্তর

এই অধ্যায়ে আরও 64+ প্রশ্ন আছে

ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো
← বাংলা ১ম পত্র-এর সব অধ্যায় দেখো