বাংলা ১ম পত্র — ঝরনার গান – সত্যেন্দ্রনাথ দত্ত MCQ

মোট 70+ MCQ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ

প্রশ্ন 1

'চপল পায় কেবল ধাই, কেবল গাই পরীর গান'- চরণটিতে প্রকাশিত হয়েছে-

i. ঝরনার প্রকৃতি

ii. ঝরনার নিরন্তর ছুটে চলা

iii. ঝরনার চঞ্চলতা

নিচের কোনটি সঠিক?

  • A

    ii ও iii

  • B

    i ও iii

  • C

    i, ii ও iii

    ✓ সঠিক উত্তর
  • D

    i ও ii

ঝরনা পাহাড়ের গা বেয়ে নেমে আসে, চন্মলমতি কন্যার মতে সে ছুটে চলে। এই চলমান পথে সে চমৎকার ধ্বনিমাধুর্য সৃষ্টি করে অবিরাম চলতে থাকে।

প্রশ্ন 2

চলার পথে ঝর্ণা কার বোল সাধে?

  • A

    টিয়ার

  • B

    চকোরের

  • C

    বুলবুলির

    ✓ সঠিক উত্তর
  • D

    শালিকের

প্রশ্ন 3

"বৃদ্ধ তাহারাই যাহারা আলোক পিয়াসী প্রাণচঞ্চল শিশুদের কলকোলাহলে বিরক্ত হইয়া অভিসম্পাত করিতে থাকে।"

অনুচ্ছেদে উল্লিখিত বৃদ্ধ 'ঝর্ণার গান' কবিতার কার প্রতিনিধি?

  • A

    কালসার

  • B

    পরী

  • C

    চাতক

  • D

    ঝুম-পাহাড়

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 4

শিশিরের জলে কোন ফুল ভেজার কথা বলা হয়েছে?

  • A

    চালতা ফুল

    ✓ সঠিক উত্তর
  • B

    কদম ফুল

  • C

    শিউলি ফুল

  • D

    গহিজল ফুল

প্রশ্ন 5

কে ঘাড় ঝুঁকিয়ে ঝর্ণার ভয় দেখান?

  • A

    শালিক

  • B

    শুক

  • C

    কালসার

  • D

    পাহাড়

    ✓ সঠিক উত্তর

ঝুঁকিয়ে ঘাড় ঝুম-পাহাড়
ভয় দ্যাখায়, চোখ পাকায়;

প্রশ্ন 6

'আমি নৃত্য-পাগল ছন্দ

আমি আপনার তালে নেচে যাই

আমি মুক্ত জীবনানন্দ।'

উদ্দীপকের 'আমি হলো-

  • A

    'ঝর্ণার গান' কবিতার ঝর্ণা

    ✓ সঠিক উত্তর
  • B

    'পালামৌ' রচনার কোল বালিকা

  • C

    'আম-আঁটির ভেঁপু' গল্পের দুর্গা

  • D

    'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা

প্রশ্ন 7

ঝর্ণা কীভাবে ধেয়ে চলে?

  • A

    চপল পায়ে

    ✓ সঠিক উত্তর
  • B

    ধীরে গতিতে

  • C

    বিদ্যুৎ বেগে

  • D

    খুঁড়িয়ে খুঁড়িয়ে

প্রশ্ন 8

'ছন্দের রাজা' বলে পরিচিত হন-

  • A

    আহসান হাবীব

  • B

    সত্যেন্দ্রনাথ দত্ত

    ✓ সঠিক উত্তর
  • C

    রবীন্দ্রনাথ ঠাকুর

  • D

    কাজী নজরুল ইসলাম

প্রশ্ন 9

'চপল পায় কেবল ধায়'-এ বক্তব্যে ফুটে উঠেছে ঝরনার-

  • A

    চপলতা

  • B

    গতিময়তা

    ✓ সঠিক উত্তর
  • C

    আনন্দময়তা

  • D

    শঙ্কাহীনতা

প্রশ্ন 10

বাংলা সাহিত্যে ছন্দের রাজা কে?

  • A

    রবীন্দ্রনাথ ঠাকুর

  • B

    সত্যেন্দ্রনাথ দত্ত

    ✓ সঠিক উত্তর
  • C

    জীবনানন্দ দাশ

  • D

    যতীন্দ্রমোহন বাগচী

প্রশ্ন 11

কোন পঙ্ক্তিতে ঝর্ণার অপ্রতিরোধ্য গতির প্রকাশ ঘটেছে-

  • A

    শঙ্কা নাই, সমান যাই

    ✓ সঠিক উত্তর
  • B

    চরণ থুই দোদুল মন

  • C

    নিজের পায় বাজাই তাল

  • D

    ধাই লীলায়, খিলখিলাই

প্রশ্ন 12

একলা গাই একলা ধাই

দিবস রাত সাঁঝ সকাল।

এ বাক্যে ঝর্ণার কোন রূপটি ফুটে উঠেছে-

  • A

    প্রকৃতি-প্রেম

  • B

    সৌন্দর্যপ্রীতি

  • C

    গতিময়তা

    ✓ সঠিক উত্তর
  • D

    নির্ভীকতা

প্রশ্ন 13

ওই ফুল ফোটে বনে

যাই মুধ আহরণে

দাঁড়াবার সময়তো নাই।

'ঝরনার গান' কবিতার ঝরনা ও উদ্দীপকের মধ্যে কোন দিকের মিল খুঁজে পাওয়া যায়?

  • A

    সৌন্দর্য পিপাসা

  • B

    মুগ্ধতা

  • C

    গতিময়তা

    ✓ সঠিক উত্তর
  • D

    সৃষ্টির আনন্দ

প্রশ্ন 14

'কপোল' শব্দের অর্থ কী?

  • A

    কপাল

  • B

    গাল

    ✓ সঠিক উত্তর
  • C

    ঠোঁট

  • D

    নাক

প্রশ্ন 15

ঝর্ণা ঝিলিক দেয়-

  • A

    বনে

  • B

    পাহাড়ে

  • C

    বৃক্ষপত্রে

  • D

    পাথরের আঘাতে

    ✓ সঠিক উত্তর

আমরা চাই মুগ্ধ-চোখ।
চপল পায় কেবল ধাই
উপল-ঘায় দিই ঝিলিক,
দুল দোলাই মন ভোলাই,
ঝিলমিলাই দিগ্মিদিক।

এই অধ্যায়ে আরও 55+ প্রশ্ন আছে

ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো
← বাংলা ১ম পত্র-এর সব অধ্যায় দেখো