বাংলা ১ম পত্র — নিমগাছ – বনফুল MCQ

মোট 101+ MCQ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ

প্রশ্ন 1

নিমগাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে কে চেয়ে রইল?

  • A

    কবিরাজ

  • B

    বিজ্ঞ

  • C

    জ্ঞানি

  • D

    কবি

    ✓ সঠিক উত্তর

নতুন ধরনের লোকটি

মুগ্ধ দৃষ্টিতে নিমগাছের দিকে চেয়ে রইলেন, কারণ তিনি নিমগাছটির সাধারণ অথচ অসাধারণ সৌন্দর্য উপভোগ করেছিলেন; যিনি একজন কবি ছিলেন।

প্রশ্ন 2

'এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে'- এখানে 'নক্ষত্র' বলতে বোঝানো হয়েছে-

  • A

    নিমগাছের কচি পাতাগুলোকে

  • B

    নিমগাছের সুন্দর রূপকে

  • C

    নিমগাছের কচি ডালগুলোকে

  • D

    নিমগাছের ফুলের বাহারকে

    ✓ সঠিক উত্তর

বনফুলের লেখা ‘নিমগাছ’ গল্পে 'এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে'—এখানে ‘নক্ষত্র’ বলতে নিমগাছের থোকা থোকা ফুলগুলোকে

বোঝানো হয়েছে। নীল আকাশ থেকে নক্ষত্র নেমে আসার উপমার মাধ্যমে, সবুজ নিমপাতার মাঝে সাদা ফুলের শোভা ও সৌন্দর্যকে বর্ণনা করা হয়েছে।

প্রশ্ন 3

বনফুল কী উপাধি লাভ করেন?

  • A

    নাইট

  • B

    পদ্মভূষণ

    ✓ সঠিক উত্তর
  • C

    ভারতগর্ভ

  • D

    ভানুমতি

বনফুল (বলাইচাঁদ মুখোপাধ্যায়) তাঁর সাহিত্যকর্মের জন্য পদ্মভূষণ উপাধি লাভ করেন (১৯৭৫)

এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে

ডিলিট

উপাধি পান (১৯৭৩), এছাড়াও তিনি শরৎস্মৃতি পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, এবং জগত্তারিণী পদক লাভ করেন।

 

প্রশ্ন 4

মানুষ নিমের পাতা ছিঁড়ে-

i. রান্না করে খায়

ii. চুলে লাগায়

iii. চুলকানিতে লাগায়

নিচের কোনটি সঠিক?

  • A

    i, ii ও iii

  • B

    i ও ii

  • C

    i ও iii

    ✓ সঠিক উত্তর
  • D

    ii ও iii

প্রশ্ন 5

নিমের হাওয়া ভালো, থাক কেটো না।'- কেবলে?

  • A

    নতুন লোক

  • B

    কবি

  • C

    কবিরাজ

  • D

    বিজ্ঞরা

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 6

"কে তোমায় বলে বারাজানা মা, কে দেয় থুথু ওই গায়ে, হয়তো তোমায় স্তন্য দিয়েছে সীতা সম সতী মায়ে"

কবিতাংশের ভাবের সঙ্গে তোমার পাঠ্য কোন রচনার সাদৃশ্য রয়েছে-

  • A

    নিমগাছ

    ✓ সঠিক উত্তর
  • B

    পল্লিজননী

  • C

    আমার সন্তান

  • D

    অন্ধবধূ

প্রশ্ন 7

নিমগাছ বিশেষভাবে প্রয়োজনীয়, কারণ-

i. ঔষধি বৃক্ষ

ii. নিমের হাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী

iii. চর্ম রোগের অব্যর্থ মহৌষধ

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও ii

  • B

    i ও iii

  • C

    ii ও iii

  • D

    i, ii ও iii

    ✓ সঠিক উত্তর

নিমগাছ বিশেষভাবে প্রয়োজনীয়, কারণ এটি একটি ঔষধি বৃক্ষ, যার পাতা, ছাল, এবং কাঠ বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়, যেমন- অ্যান্টিসেপটিক, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণাবলী রয়েছে, এর হাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। 

প্রশ্ন 8

নারী সংসার, কর্মক্ষেত্র সব একাধারে দশভূজার মতো সামলায়। তারপরেও তাকে সহ্য করতে হয় নির্যাতন, অপমান এবং অবহেলা।

উদ্দীপক ও 'নিমগাছ' রচনার বিষয়বস্তু হলো-

i. নারীর প্রতি অবহেলা

ii. সংসারে নারীর অবদান

iii. সংসারে অন্যদের অবদান

নিচের কোনটি সঠিক?

  • A

    i, ii ও iii

  • B

    ii ও iii

  • C

    i ও ii

    ✓ সঠিক উত্তর
  • D

    i ও iii

প্রশ্ন 9

তিতলীর প্রায় বারো বছর হলো বিনোদের সাথে বিয়ে হয়েছে। সংসারের প্রতিটি সদস্যের কথা তাকে ভাবতে হয় কিন্তু তার অসুখ হলে কেউ তার কথা ভাবে না। সে মাঝে মাঝে ভাবে সব কিছু ছেড়ে চলে যাবে কিন্তু সে তা পারে না।

উদ্দীপকটি নিম্নের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ?

  • A

    নিপুণা বউ

    ✓ সঠিক উত্তর
  • B

    কবি

  • C

    গৃহকর্তা

  • D

    নিমগাছ

নিমগাছ গল্পের নিপুণা বউয়ের তিতলীর মত মনে হয়।

প্রশ্ন 10

'একঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে।' এখানে 'নক্ষত্র' বলতে নিমগাছের কী বোঝানো হয়েছে?

  • A

    কবি পাতাগুলোকে

  • B

    সুন্দর রূপকে

  • C

    ফুলের বাহারকে

    ✓ সঠিক উত্তর
  • D

    কচি ডালগুলোকে

প্রশ্ন 11

'মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে'- এখানে 'শিকড়' বলতে বোঝানো হয়েছে-

  • A

    শিকড়ের বিস্তৃতি

  • B

    বউয়ের সংসারের জালে চারিদিকে আবস্থ হওয়া

    ✓ সঠিক উত্তর
  • C

    নিমগাছের বিস্তৃতি

  • D

    নিমগাছটির স্থিরতা

প্রশ্ন 12

বনফুলের প্রকৃত নাম কী?

  • A

    বলাই চাঁদ মুখোপাধ্যায়

  • B

    বলাইচাদ মুখোপাধ্যায়

  • C

    বলাইচাঁদ মুখোপাধ্যায়

    ✓ সঠিক উত্তর
  • D

    বলাই ঘোষ মুখোপাধ্যায়

প্রশ্ন 13

'নিমগাছ' গল্পটি 'নিমগাছ' প্রতীকের সূত্রে লেখক যে বিষয়টির প্রতি ইঙ্গিত দিয়েছেন-

i. নারীর মানবিক মর্যাদা

ii. নারীর পারিবারিক ও সামাজিক গুরুত্ব উপলব্ধি

iii. নারীর অপরিসীম আত্মত্যাগ

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও ii

  • B

    i ও iii

  • C

    iii

  • D

    i, ii ও iii

    ✓ সঠিক উত্তর

এটি একটি প্রতীকী গল্প। প্রকৃতপক্ষে, 'নিমগাছ' গল্পটির নিমগাছ প্রতীকের সূত্রে বনফুল দেখিয়েছেন নারীর অপরিসীম আত্মত্যাগ। নারীর মানবিক মর্যাদা, পারিবারিক ও সামাজিক গুরুত্ব উপলব্ধি করার ইঙ্গিত দেয় গল্পটি।

প্রশ্ন 14

নিমের কচি ডাল ভেঙে লোকেরা কী করে?

  • A

    চিবোয়

    ✓ সঠিক উত্তর
  • B

    খেলা করে

  • C

    বেত মারে

  • D

    মশা তাড়ায়

প্রশ্ন 15

নিমগাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইলেন কে?

  • A

    কবিরাজ

  • B

    কবি

    ✓ সঠিক উত্তর
  • C

    আগন্তুক

  • D

    বিজ্ঞ ব্যক্তি

এই অধ্যায়ে আরও 86+ প্রশ্ন আছে

ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো
← বাংলা ১ম পত্র-এর সব অধ্যায় দেখো