বাংলা ১ম পত্র — উপেক্ষিত শক্তির উদ্বোধন – কাজী নজরুল ইসলাম MCQ

মোট 70+ MCQ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ

প্রশ্ন 1

তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরি গান তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান।

'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধের আলোকে কাজ সম্পন্ন করার জন্য তাদেরকে-

i. আপনজনের মতো করে নিতে হবে

ii. অবহেলা করা যাবে না

iii. নমস্কার করতে হবে

নিচের কোনটি সঠিক?

  • A

    ii

  • B

    i ও ii

    ✓ সঠিক উত্তর
  • C

    ii ও iii

  • D

    i

প্রশ্ন 2

'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধে নিচের কোনটিকে আমাদের অধঃপতনের কারণ বলা হয়েছে?

  • A

    আলস্য ও কর্মবিমুখতা

  • B

    আভিজাত্য ও বংশগৌরব

  • C

    নিচু শ্রেণিকে অবজ্ঞা-অবহেলা

    ✓ সঠিক উত্তর
  • D

    কার্যক্ষেত্রে অক্ষমতা

প্রশ্ন 3

'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধে কী প্রকাশ পেয়েছে?

  • A

    সাম্যবাদী মানসিকতা

    ✓ সঠিক উত্তর
  • B

    ছোটলোক সম্প্রদায়ের যাপিত জীবন

  • C

    অভিজাত গর্বিত সম্প্রদায়ের অহংবোধ

  • D

    পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার হওয়া

প্রশ্ন 4

'আজ আমাদের সেই শক্তিকে ভুলিলে চলিবে না'- বলতে বোঝানো হয়েছে-

i. সভ্যতার উন্নয়নে প্রাকৃতজনের অবদান

ii. দেশগঠনে আমজনতার প্রয়োজনীয়তা

iii. জাতিগঠনে সাধারণ মানুষের গুরুত্ব

নিচের কোনটি সঠিক?

  • A

    i, ii ও iii

    ✓ সঠিক উত্তর
  • B

    i ও ii

  • C

    i ও iii

  • D

    ii ও iii

প্রশ্ন 5

'দেখিনু সেদিন রেলে

কুলি বলে এক বাবু সা'ব তারে ঠেলে দিল নিচে ফেলে।'

উদ্দীপকের 'তারে' তোমার পঠিত 'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধের কাদের সাথে সামঞ্জস্যপূর্ণ?

  • A

    ধনিক শ্রেণি

  • B

    বণিক

  • C

    মেহনতি মানুষ

    ✓ সঠিক উত্তর
  • D

    মধ্যবিত্ত শ্রেণি

প্রশ্ন 6

সমাজ উন্নয়নে যা কাম্য 'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধানুসারে তার নাম কী?

  • A

    কমন

  • B

    সাম্য

    ✓ সঠিক উত্তর
  • C

    নেতৃত্ব

  • D

    অন্তর

প্রশ্ন 7

গান্ধীর আহ্বানে কোনটি উপস্থিত ছিল বলে কাজী নজরুল ইসলাম ইঙ্গিত করেছেন?

  • A

    অভেদ

    ✓ সঠিক উত্তর
  • B

    ধর্মভেদ

  • C

    জাতিভেদ

  • D

    বর্ণভেদ

প্রশ্ন 8

আমাদের দেশে জনশক্তি বা গণতন্ত্র গঠিত না হওয়ার কারণ কী?

  • A

    জাগরণের অভাব

  • B

    শ্রমজীবীদের উপেক্ষা

    ✓ সঠিক উত্তর
  • C

    বর্ণ বৈষম্য

  • D

    আভিজাত্যের অহংকার

প্রশ্ন 9

কাহারে করিছ ঘৃণা তুমি ভাই, কাহারে মারিছ লাথি ?

হয়ত উহারই বুকে ভগবান জাগিছেন দিবারাতি।

উদ্দীপকের কাহারা 'উপেক্ষিত শক্তির উদ্‌বোধন' প্রবন্ধের কারা?

  • A

    চণ্ডাল

  • B

    বিদ্রোহী

  • C

    ছোটোলোক

    ✓ সঠিক উত্তর
  • D

    ভদ্রলোক

প্রশ্ন 10

শত বৎসর ধরে প্রাণপণে চেষ্টা সত্ত্বেও আমাদের জনশক্তিকে উদ্বুদ্ধ করতে ব্যর্থ হওয়ার কারণ কী?

  • A

    অভিজাত শ্রেণির কথা না শোনা

  • B

    ছোটলোকদের প্রতি অবহেলা

    ✓ সঠিক উত্তর
  • C

    ধর্মীয় গোঁড়ামি ও অশিক্ষা

  • D

    ভাগ্যের নির্মম পরিহাস

প্রশ্ন 11

তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরি গান তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান।

উদ্দীপকে যাদের কথা বলা হয়েছে, 'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধে তারা কারা?

  • A

    ছোটলোক

    ✓ সঠিক উত্তর
  • B

    বিদ্রোহীরা

  • C

    চণ্ডাল

  • D

    ভদ্র সম্প্রদায়

প্রশ্ন 12

মানুষের অন্নবস্ত্রের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে কোন দিকে লক্ষ রেখে?

  • A

    আত্মিক মুক্তির

    ✓ সঠিক উত্তর
  • B

    অর্থনৈতিক মুক্তির

  • C

    চিন্তার মুক্তির

  • D

    বুদ্ধির স্বাধীনতা

মানুষের অন্নবস্ত্রের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে মূলতঃ ‘মুক্তি’র বা মনুষ্যত্ব অর্জনের দিকে লক্ষ্য রেখে

। কেবল জীব-সত্তা বা প্রাণধারণের তাগিদে নয়, বরং অন্নবস্ত্রের সংস্থানের পাশাপাশি বুদ্ধির স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা এবং আত্মপ্রকাশের স্বাধীনতা অর্থাৎ বৃহত্তর মুক্তির লক্ষে কাজ করতে হবে। এর ফলে মানুষের মনুষ্যত্ব বিকাশের পথ সুগম হয়।

প্রশ্ন 13

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:

'গাহি সাম্যের গান-"

মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান'

উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন প্রবন্ধের মিল খুঁজে পাও?

  • A

    শিক্ষা ও মনুষ্যত্ব

  • B

    পয়লা বৈশাখ

  • C

    একাত্তরের দিনগুলি

  • D

    উপেক্ষিত শক্তির উদ্বোধন

    ✓ সঠিক উত্তর

উদ্দীপকের "মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান" চরণ দুটির সাথে কাজী নজরুল ইসলামের লেখা 'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধটির গভীর মিল রয়েছে।

 

উভয় ক্ষেত্রে সমাজের সাধারণ, শ্রমজীবী ও উপেক্ষিত মানুষকে প্রধান্য দিয়ে তাদের মানবিক মর্যাদা ও সুপ্ত শক্তির ওপর আলোকপাত করা হয়েছে।

প্রশ্ন 14

আসিতেছে শুভ দিন …………

দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ।

কবিতাংশে 'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধের কোন দিকটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

  • A

    সভ্যতা নির্মাণ করা

  • B

    শিশুর ভবিষ্যৎ উজ্জ্বল করা

  • C

    শ্রমজীবীদের গুরুত্ব দেয়া

    ✓ সঠিক উত্তর
  • D

    শ্রমিকদের বেতন বৃদ্ধি করা

প্রশ্ন 15

আমাদের কত আনা শক্তি উপেক্ষিত ব্যক্তিদের উপর নির্ভর করে?

  • A

    চার

  • B

    ছয়

  • C

    আট

  • D

    দশ

    ✓ সঠিক উত্তর

এই অধ্যায়ে আরও 55+ প্রশ্ন আছে

ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো
← বাংলা ১ম পত্র-এর সব অধ্যায় দেখো