তথ্য ও যোগাযোগ প্রযুক্তি — ডেটাবেজ-এর ব্যবহার MCQ

মোট 302+ MCQ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ

প্রশ্ন 1

Name

Date of Birth

District

Post Code

Munna

5-9-2023

Dhaka

1204

Saif

13-3-1069

Jessore

1650

Manzur

20-07-1994

Rajshahi

3400

উল্লিখিত টেবিল অনুযায়ী Jessore জেলার তথ্য খুঁজে বের করার সঠিক কমান্ড কোনটি?

  • A

    Selection -> Does not Equals "Jessore"

  • B

    Selection -> Equals "Dhaka"

  • C

    Selection - > Does not Equals "Dhaka"

  • D

    Selection -> Equals "Jessore"

    ✓ সঠিক উত্তর

সাধারণত Text টাইপের ডেটাকে বর্ণানুক্রমিকভাবে সাজানো যায়। উদ্দীপকে উল্লিখিত টেবিলে Name ও District ফিল্ড দুটিতে Text টাইপের ডেটা রয়েছে। অর্থাৎ Name ও District ফিল্ড দুটিকে বর্ণানুক্রমিকভাবে সাজানো যাবে। উল্লিখিত টেবিল থেকে Selection --> Equals 'Jessore' কমান্ডটি লিখলে Jessore জেলার তথ্য খুঁজে বের করা যাবে। একইভাবে Selection -> Equals 'Dhaka' কমান্ডটি লিখলে Dhaka জেলার তথ্য খুঁজে বের করা যাবে।

প্রশ্ন 2

নিচের কোনটি ডেটাটাইপ?

  • A

    Text

    ✓ সঠিক উত্তর
  • B

    Fill

  • C

    Stroke

  • D

    Border

ডেটাটাইপ বলতে সাধারণত আমরা কোন ধরণের ডেটা ধারণ করতে সক্ষম তথ্যের প্রকার বুঝি, যেমন সংখ্যাসূচক (integer, float), টেক্সট প্রকারের (string) ইত্যাদি। এখানে উল্লেখিত অপশনগুলোর মধ্যে "Text" হল ডেটাটাইপ। "Fill", "Stroke", এবং "Border" সাধারণত গ্রাফিক্স বা নকশা সংক্রান্ত বৈশিষ্ট্য।

সঠিক উত্তর: Text

প্রশ্ন 3

চালের মোট ক্রয়মূল্য নির্ণয়ের জন্য নিচের সূত্র কোনটি?

A

B

C

D

E

1

দ্রব্যের নাম

ক্রয়মূল্য

পরিমাণ

মোট ক্রয়মূল্য

মোট বিক্রয় মূল্য

2

চাল

৭০

২০

3

গম

৬০

১৫

4

ডাল

১৩০

  • A

    (PRODUCT: B2:C2)

  • B

    PRODUCT (B2:C2)

  • C

    =PRODUCT (B2:C2)

    ✓ সঠিক উত্তর
  • D

    = MULTIPLY (B2:C2)

চালের মোট ক্রয়মূল্য নির্ণয়ের জন্য স্প্রেডশিটে সঠিক সূত্রটি হলো =PRODUCT (B2:C2) |

স্প্রেডশিট বা এক্সেলে যেকোনো গাণিতিক হিসাব বা ফাংশন শুরু করার জন্য সমান (=) চিহ্ন

ব্যবহার করা বাধ্যতামূলক। এখানে 'চাল' এর একক মূল্য B2 সেলে এবং পরিমাণ C2 সেলে

রয়েছে, তাই গুণফল বের করতে PRODUCT ফাংশন এবং সঠিক সেল রেঞ্জ (B2:C2)

ব্যবহার করতে হবে। অন্যান্য বিকল্পগুলোতে সমান চিহ্ন না থাকায় বা ভুল ফাংশন নাম

ব্যবহারের কারণে সেগুলো কার্যকর হবে না।

প্রশ্ন 4

তথ্যভান্ডার বলা হয় কোনটিকে?

  • A

    ডেটাশিট

  • B

    ডেটা ইনফো

  • C

    ডেটাবেজ

    ✓ সঠিক উত্তর
  • D

    এম.এস অফিস

প্রশ্ন 5

শর্তসাপেক্ষে তথ্য অনুসন্ধান, সংরক্ষণ ও প্রদর্শন করাকে কী বলে?

  • A

    কুয়েরি

    ✓ সঠিক উত্তর
  • B

    সার্চ

  • C

    রিলেশন

  • D

    লিংক

শর্তসাপেক্ষে তথ্য অনুসন্ধান, সংরক্ষণ ও প্রদর্শন করার পদ্ধতিকে কুয়েরি (Query) বলে। এটি একটি ডেটাবেজ অপারেশন যা ব্যবহারকারীকে নির্দিষ্ট শর্ত অনুসারে ডেটা খুঁজে পেতে সহায়তা করে।

সঠিক উত্তর: কুয়েরি

প্রশ্ন 6
6.

Sl No.

Name

Age

Date of Birth

District

1

Khalek

30

1993

Sherpur

2

Mukul

40

1983

Dhaka

3

Taslima

28

1995

Khulna

উদ্দীপকে কয় ধরনের ডেটা বিদ্যমান?

  • A

  • B

  • C

    ✓ সঠিক উত্তর
  • D

উদ্দীপকের এই ডেটাবেজ টেবিলটিতে মোট ৪ ধরনের ভিন্ন ভিন্ন ডেটা টাইপ বা তথ্য বিদ্যমান।

ডেটাবেজ টেবিলের প্রতিটি কলামে ডেটার প্রকৃতি আলাদা হতে পারে, যা তথ্যের ধরন নির্ধারণ করে। এখানে Sl No ও Age হলো সংখ্যাবাচক (Number), Name ও District হলো অক্ষরবাচক (Text/Character), এবং Date of Birth হলো তারিখ (Date/Time) সংক্রান্ত ডেটা। মূলত তথ্যের এই ভিন্ন ভিন্ন বিন্যাস বা কলামের শিরোনামগুলোই নির্দেশ করে যে এখানে কত ধরনের ডেটা নিয়ে কাজ করা হয়েছে।

প্রশ্ন 7

ডেটাবেজকে কী বলে?

  • A

    ছাপাখানা

  • B

    তথ্য ভান্ডার

    ✓ সঠিক উত্তর
  • C

    ফাই

  • D

    তথ্য

ডেটাবেজ (Database) হলো তথ্য সংরক্ষণের একটি সংগঠিত মাধ্যম। এতে বিভিন্ন তথ্য যেমন নাম, ঠিকানা, নম্বর ইত্যাদি সুসংহতভাবে রাখা হয় যাতে সহজে খুঁজে পাওয়া যায়, পরিবর্তন করা যায় এবং ব্যবহার করা যায়।

ডেটাবেজকে বলা হয় তথ্য ভান্ডার, কারণ এতে প্রচুর তথ্য সঠিক নিয়মে সংরক্ষিত থাকে। এটি এমন একটি ডিজিটাল সংগ্রহশালা, যা ডেটা ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হয়।

প্রশ্ন 8

কোনটি অসংখ্য উপাত্তের একটি সুসজ্জিত তালিকা?

  • A

    Database

    ✓ সঠিক উত্তর
  • B

    Query

  • C

    Sort

  • D

    Report

  1. Sort → ফিল্ড বা কলামের ভিত্তিতে সম্পূর্ণ ডেটাবেজ বর্ণানুক্রমিক এবং সংখ্যানুক্রমিক বিন্যস্ত করা হয়।

  2. Report → সম্পূর্ণ ডেটাবেজ ও কুয়েরি ফাইলের ভিত্তিতে তৈরি করা হয়।

  3. Database → অসংখ্য উপাত্তের একটি সুসজ্জিত তালিকা।

  4. Query → শর্তযুক্ত তথ্য খোঁজ করা, সংরক্ষণ ও প্রদর্শনের জন্য ব্যবহার করা হয়।

প্রশ্ন 9

ডেটাবেজ ব্যবহার করে কোনো প্রতিষ্ঠান—

i. সহজেই নতুন তথ্য যোগ করতে পাবে

ii. কাঙ্ক্ষিত যে কোনো তথ্যকে দ্রুত খুঁজতে পারবে

iii. অফিস ব্যবস্থাপনার ব্যয় কমাতে পারবে

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও ii

  • B

    i ও iii

  • C

    ii ও iii

  • D

    i, ii ও iii

    ✓ সঠিক উত্তর

ডেটাবেজ ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানগুলি নতুন তথ্য সহজে যোগ করতে পারে, কাঙ্ক্ষিত তথ্য দ্রুত খুঁজে পেতে পারে এবং অফিস ব্যবস্থাপনার ব্যয় কমাতে পারে। অতএব, i, ii ও iii সবগুলোই সঠিক।

সঠিক উত্তর: (i, ii ও iii)

প্রশ্ন 10

ডেটাবেজের প্রত্যেকটি কলামে একটি করে কী থাকে?

  • A

    শিরোনাম

    ✓ সঠিক উত্তর
  • B

    সূচিপত্র

  • C

    ফাংশন

  • D

    ফর্মুলা

ডেটাবেজের প্রত্যেকটি কলামে একটি করে শিরোনাম থাকে যা কলামের নাম হিসাবে ব্যবহৃত হয়। এটি কলামের ডেটার ধরন এবং ব্যবহার সম্পর্কে ধারণা দেয়।

সুতরাং, সঠিক উত্তর হলো: শিরোনাম

প্রশ্ন 11
11.

SI No

Name

Age

District

Date of Birth

1

Afif

20

2004

2

Jarif

25

1999

3

Tamzid

30

1994

উপরের ডেটাবেজটিতে কয়টি রেকর্ড রয়েছে?

  • A

    ✓ সঠিক উত্তর
  • B

  • C

  • D

ডেটাবেজের প্রতিটি সারিকে বলা হয় রেকর্ড। উদ্দীপকে ডেটাবেজটিতে যেহেতু তিনটি সারি রয়েছে, সুতরাং ডেটাবেজটিতে ৩টি রেকর্ড রয়েছে। ডেটাবেজটিতে SI No, Age হলো Number ডেটা টাইপ। Name ফিল্ডটি হলো Text ডেটা টাইপ এবং Date of Birth হলো Date/Time ডেটা টাইপের অন্তর্ভুক্ত। সুতরাং, ডেটাবেজটিতে ৩ ধরনের ডেটা টাইপ রয়েছে ।

প্রশ্ন 12

Field Name-এর আকার নির্ধারণের জন্য কোনটি ব্যবহার করা হবে?

  • A

    Field Name

  • B

    Create

  • C

    Field Size

    ✓ সঠিক উত্তর
  • D

    Design View

ডেটাবেজে Field Name- এর আকার নির্ধারণের জন্য Field Size ব্যবহৃত হয়। Field Size এর ডানপাশের ঘরে ফিল্ডের আকার নির্ধারণ করে দিতে হয়। ডেটাবেজে কুয়েরি পদ্ধতিতে তথ্য আহরণের জন্য Create মেনু ব্যবহৃত হয়। ডেটাবেজ টেবিলে নতুন ফিল্ড যুক্ত করতে Design View অপশন ব্যবহৃত হয়।

প্রশ্ন 13

শর্তযুক্ত তথ্য সংরক্ষণ এবং মুদ্রণ নেওয়ার জন্য প্রদর্শিত তথ্য কী আকারে সংরক্ষণ করতে হয়?

  • A

    ম্যাক্সো

  • B

    গ্রুপ

  • C

    মডিউল

  • D

    কুয়েরি

    ✓ সঠিক উত্তর

শর্তযুক্ত তথ্য সংরক্ষণ এবং মুদ্রণ নেওয়ার জন্য প্রদর্শিত তথ্য কে সাধারণত "কুয়েরি" আকারে সংরক্ষণ করা হয়।

সঠিক উত্তর: কুয়েরি

প্রশ্ন 14

'১০ জানুয়ারি' কোন ধরনের ডেটা?

  • A

    Date/time

    ✓ সঠিক উত্তর
  • B

    Currency

  • C

    Number

  • D

    OLE

প্রশ্ন 15

ডিজিটাল উপাত্ত আকারে সংরক্ষিত তথ্যকে কী বলে?

  • A

    ইউআরএল

  • B

    এফটিপি

  • C

    ডিজিটাল কনটেন্ট

    ✓ সঠিক উত্তর
  • D

    অ্যানালগ কনটেন্ট

এই অধ্যায়ে আরও 287+ প্রশ্ন আছে

ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো
← তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-এর সব অধ্যায় দেখো