তথ্য ও যোগাযোগ প্রযুক্তি — মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স MCQ

মোট 399+ MCQ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ

প্রশ্ন 1

ছবি সম্পাদনার ক্ষেত্রে কোন সফটওয়্যারটি অধিক কার্যকরী?

  • A

    ইলাস্ট্রেটর

  • B

    ওয়ার্ড প্রসেসর

  • C

    পাওয়ার পয়েন্ট

  • D

    ফটোশপ

    ✓ সঠিক উত্তর

সঠিক উত্তর: ক. ফটোশপ

Adobe Photoshop হলো একটি অত্যন্ত শক্তিশালী ও জনপ্রিয় সফটওয়্যার যা বিশেষভাবে ছবি সম্পাদনা (photo editing), গ্রাফিক ডিজাইন, এবং ইমেজ রিটাচিং এর জন্য ব্যবহৃত হয়। এটি পেশাদারদের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত সফটওয়্যার।

প্রশ্ন 2

পাওয়ার পয়েন্টে ফ্লাই আউট মেনু পওয়া যায় কোন প্রোগ্রামে গেলে?

  • A

    Start

  • B

    All programs

    ✓ সঠিক উত্তর
  • C

    Ribbon

  • D

    Personal

ফ্লাই আউট মেনু পাওয়ার পয়েন্টের "All programs" অংশে পাওয়া যায়। যখন তুমি কোনো প্রোগ্রামের মধ্যে থাকো, তখন "All programs"-এর মাধ্যমে বিভিন্ন অপশন বা মেনু অ্যাক্সেস করতে পারো।

প্রশ্ন 3

Power point এ Slide show করার জন্য কোন Function key ব্যবহার করতে হয়?

  • A

    F4

  • B

    F5

    ✓ সঠিক উত্তর
  • C

    F6

  • D

    F7

PowerPoint-এ স্লাইড শো চালানোর জন্য F5 ফাংশন কী ব্যবহার করতে হয়। এটি ডকুমেন্টের প্রথম স্লাইড থেকে প্রেজেন্টেশন শুরু করে।

প্রশ্ন 4

ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া কোনটি?

  • A

    টেলিভিশন

  • B

    রেডিও

  • C

    ওয়েবপেজ

    ✓ সঠিক উত্তর
  • D

    সিনেমা

ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া বলতে এমন মাল্টিমিডিয়া বোঝায় যা ব্যবহারকারীর সাথে অডিওভিজ্যুয়াল উপাদানের মাধ্যমে যোগাযোগ করতে পারে এবং যেখানে ব্যবহারকারীর প্রতিক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ক্ষেত্রে, "ওয়েবপেজ" হলো একটি ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া কারণ এটি ব্যবহারকারীদের বিভিন্ন ধরণের মিডিয়া উপাদানের সাথে যোগাযোগ করার সুযোগ প্রদান করে, যেমন: ভিডিও, অডিও, টেক্সট এবং গ্রাফিক্সের মাধ্যমে।

অন্যদিকে, "রেডিও", "সিনেমা" এবং "টেলিভিশন" সাধারণত ইন্টারঅ্যাকটিভ নয়, কারণ সেগুলো ব্যবহারকারীর প্রত্যক্ষ প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে পরিবর্তিত হয় না।

সঠিক উত্তর: ওয়েবপেজ

প্রশ্ন 5

কোনো ইমেজের ক্ষুদ্রতম বর্গকে কী বলে?

  • A

    mm

  • B

    cm

  • C

    pixel

    ✓ সঠিক উত্তর
  • D

    point

কোনো ইমেজের ক্ষুদ্রতম বর্গকে পিক্সেল (pixel) বলা হয়। এটি একটি ডিজিটাল ইমেজের ক্ষুদ্রতম একক যা একটি নির্দিষ্ট রং ধারণ করে।

সঠিক উত্তর: pixel

প্রশ্ন 6

সিনেমা কত সালে উদ্ভব হয়?

  • A

    ১৮৯৫

    ✓ সঠিক উত্তর
  • B

    ১৯০০

  • C

    ১৯০৫

  • D

    ১৯১০

সিনেমার উদ্ভব হয়েছিল ১৮৯৫ সালে। সেই বছর লুমিয়ের ব্রাদার্স (অগাস্টে ও লুই লুমিয়ের) ফ্রান্সে প্রথম বাণিজ্যিকভাবে চলচ্চিত্র প্রদর্শন করেন। তারা সিনেমাটোগ্রাফ নামক একটি যন্ত্রের সাহায্যে চলচ্চিত্র প্রদর্শন করেছিলেন।

প্রশ্ন 7

রেজুলিউশন কী?

  • A

    নির্দিষ্ট পরিমাণ কালার

  • B

    ছবি বড় হয়ে দৃশ্যমান হওয়া

  • C

    ছবি ফেটে যাওয়া

  • D

    নির্দিষ্ট এককে পিক্সেলের পরিমাণ

    ✓ সঠিক উত্তর

রেজুলিউশন হলো একটি পরিমাপ যা একটি স্থির চিত্র বা ডিসপ্লেতে নির্দিষ্ট এককে পিক্সেলের পরিমাণ বুঝায়। এটি সাধারণত DPI (Dots Per Inch) বা PPI (Pixels Per Inch) দ্বারা নির্ধারণ করা হয়।

(

নির্দিষ্ট এককে পিক্সেলের পরিমাণ)

প্রশ্ন 8

কোনো ফটোশপ পিক্সেলের ঘরে ৭২ টাইপ করলে সেই ফাইলের রেজুলিউশন কত হবে?

  • A

    ২৪ × ২৪

  • B

    ৭২ × ৭২

    ✓ সঠিক উত্তর
  • C

    ৭২ × ২৭

  • D

    ২৭ × ২৭

ফটোশপের ইমেজ তৈরি হয় পিক্সেলের সাহায্যে। পিক্সেল হচ্ছে ছবির বর্গাকার ক্ষুদ্রতম একক। তাহলে ৭২ পিক্সেল কথাটির অর্থ হচ্ছে এক ইঞ্চিতে আড়াআড়ি এবং উলম্বভাবে ৭২টি পিক্সেলের ৭২টি করে লাইন। এতে এক বর্গ ইঞ্চিতে মোট পিক্সেলের পরিমাণ দাঁড়াবে ৭২ × ৭২ = ৫১৮৪ পিক্সেল। প্রতি বর্গ ইঞ্চিতে বা নির্দিষ্ট 'এককে পিক্সেলের পরিমাণকেই রেজুলিউশন বলা হয়।

প্রশ্ন 9

এক স্লাইড থেকে অন্য স্নাইডে যেতে ব্যবহৃত ইফেক্টকে কী বলা হয়?

  • A

    ইফেক্ট

  • B

    ট্রানজিশন

    ✓ সঠিক উত্তর
  • C

    স্লাইড

  • D

    এনিমেশন

এক স্লাইড থেকে অন্য স্লাইডে যেতে ব্যবহৃত ইফেক্টকে ট্রানজিশন বলা হয়।

সঠিক উত্তর: ট্রানজিশন

প্রশ্ন 10

বিজ্ঞান বিষয়ের শিক্ষক শিহাব সাহেব স্কুলের ল্যাপটপ ব্যবহার করে একটি সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন ধরনের টেক্সট, ইমেজ ও ইফেক্ট ব্যবহার করে চমৎকার একটি ক্লাস উপস্থাপন করলেন।

শিহাব সাহেব যে সফটওয়‍্যারটি ব্যবহার করেছেন তাতে-

i. অ্যানিমেশন ব্যবহার করে উপস্থাপনকে আকর্ষণীয় করা যাবে

ii. শব্দ ও ভিডিও ব্যবহার করে শ্রেণি কার্যক্রম দেখানো যাবে

iii. স্কুলের আয় ও ব্যয়ের হিসাব করা যাবে

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও ii

    ✓ সঠিক উত্তর
  • B

    i ও iii

  • C

    ii ও iii

  • D

    i, ii ও iii

এই ধরণের সফটওয়্যারের মাধ্যমে পাঠ্যবষয়কে আনন্দদায়ক করতে বিভিন্ন অ্যানিমেশন, অডিও এবং ভিডিও যুক্ত করা যায়, যা শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করে। কিন্তু স্কুলের আয়-ব্যয়ের হিসাব করার জন্য সাধারণত স্প্রেডশিট বা এক্সেল সফটওয়্যার ব্যবহৃত হয়, যা এই প্রেজেন্টেশন সফটওয়্যারের মূল কাজ নয়। তাই শিহাব সাহেবের ব্যবহৃত সফটওয়্যারটিতে কেবল স্লাইড ডিজাইন এবং মাল্টিমিডিয়া যুক্ত করার সুবিধাগুলোই প্রাসঙ্গিক।

প্রশ্ন 11

ইলাস্ট্রেশন গ্রুপের আইকন হলো-

i. ছবি

ii. শেপ

iii. চার্ট

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও ii

  • B

    i ও iii

  • C

    ii ও iii

  • D

    i, ii ও iii

    ✓ সঠিক উত্তর

ইলাস্ট্রেশন গ্রুপের আইকন হলো ছবি (Pictures), শেপ (Shapes) এবং চার্ট (Charts)।

মাইক্রোসফট ওয়ার্ড বা পাওয়ার পয়েন্টের ইনসার্ট মেনুতে ইলাস্ট্রেশন গ্রুপটি অবস্থিত। এই গ্রুপের মধ্যে ছবি যুক্ত করা, বিভিন্ন জ্যামিতিক শেপ তৈরি করা এবং গাণিতিক তথ্যের জন্য চার্ট বা গ্রাফ ব্যবহারের সুবিধা থাকে।

প্রশ্ন 12

পাওয়ার পয়েন্ট স্লাইডে ভিডিও যুক্ত করার জন্য কোন মেনু ব্যবহৃত হয়?

  • A

    ইনসার্ট

    ✓ সঠিক উত্তর
  • B

    ডিজাইন

  • C

    এনিমেশন

  • D

    ভিউ

পাওয়ার পয়েন্ট স্লাইডে ভিডিও যুক্ত করার জন্য 'ইনসার্ট' মেনু ব্যবহার করা হয়।

প্রশ্ন 13

ছবি সম্পাদনার জন্য কোন প্রোগ্রাম ব্যবহার করা হয়?

  • A

    Word Processor

  • B

    Power Point

  • C

    Adobe Photoshop

    ✓ সঠিক উত্তর
  • D

    Adobe Illustrator

  1. ছবি সম্পাদনার জন্য এডোবি ফটোশপ ব্যবহার করা হয়।

  2. এডোবি ইলাস্ট্রেটরের প্রধান কাজ হলো অঙ্কন শিল্পের কাজ।

  3. ওয়ার্ড প্রসেসর দ্বারা যেকোনো শব্দকে প্রক্রিয়াকরণের কাজ করা হয়ে থাকে।

  4. প্রেজেন্টেশন স্লাইড উপস্থাপনার জন্য পাওয়ার পয়েন্ট ব্যবহার করা হয়ে থাকে।

প্রশ্ন 14

বিজ্ঞান বিষয়ের শিক্ষক শিহাব সাহেব স্কুলের ল্যাপটপ ব্যবহার করে একটি সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন ধরনের টেক্সট, ইমেজ ও ইফেক্ট ব্যবহার করে চমৎকার একটি ক্লাস উপস্থাপন করলেন।

শিক্ষার্থীদের সামনে উপস্থাপিত ক্লাসের জন্য শিহাব সাহেবের কোন সফটওয়‍্যারটি ব্যবহার সুবিধাজনক?

  • A

    মাইক্রোসফট ওয়ার্ড

  • B

    মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট

    ✓ সঠিক উত্তর
  • C

    মাইক্রোসফট এক্সেল

  • D

    মাইক্রোসফট অ্যাকসেস

কোণো কিছু উপস্থাপনের জন্য ব্যবহার করা হয় মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এটির মাধ্যমে আকর্ষণীয় প্রেজেন্টেশন তৈরি করা হয়।

প্রশ্ন 15

এনিমেশন কী?

  • A

    ভাইরাস

  • B

    হার্ডওয়্যার

  • C

    গ্রাফিক্স

    ✓ সঠিক উত্তর
  • D

    সফটওয়‍্যার

এনিমেশন হলো গ্রাফিক্সের একটি ধরনের উপস্থাপনা যেখানে ছবিগুলির দ্রুত ধারাবাহিকভাবে প্রদর্শন করে চলমান চিত্র তৈরি করা হয়।

তাই, সঠিক উত্তর হলো:

গ্রাফিক্স

এই অধ্যায়ে আরও 384+ প্রশ্ন আছে

ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো
← তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-এর সব অধ্যায় দেখো