তথ্য ও যোগাযোগ প্রযুক্তি — কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা MCQ

মোট 400+ MCQ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ

প্রশ্ন 1

নিচের কোনটি ট্রাবলসুটিং এর সাথে সম্পর্ক যুক্ত?

  • A

    সফটওয়্যার

  • B

    হার্ডওয়‍্যার

    ✓ সঠিক উত্তর
  • C

    প্রসেসিং

  • D

    অপরেটিং সিস্টেম

ট্রাবলসুটিং মূলত হার্ডওয়্যার সমস্যার সমাধানে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। যেমন:

  • কম্পিউটার অন না হওয়া

  • মনিটরে ডিসপ্লে না আসা

  • কীবোর্ড/মাউস কাজ না করা

  • হার্ডডিস্ক বা র‍্যাম সমস্যাজনিত ত্রুটি

এই ধরনের সমস্যাগুলোর কারণ খুঁজে বের করে সেগুলোর সমাধান করাই হলো হার্ডওয়্যার ট্রাবলসুটিং।

প্রশ্ন 2

কোন সফটওয়্যার আনইনস্টল করলে সফটওয়্যারটির কিছু অংশ অপারেটিং সিস্টেমের কোন ফাইলে থেকে যায়?

  • A

    ডিরেকটরি

  • B

    রেগুলার

  • C

    স্পেশাল

  • D

    রেজিস্ট্রি

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 3

আনিকার কম্পিউটারের মনিটরে কিছু দেখা যাচ্ছে। না এবং বিপ সাউন্ড শুনতে পাচ্ছে। অন্যদিকে তার ভাই অনিকের ল্যাপটপটি খুব ধীর গতি সম্পন্ন হয়ে গেছে। কোনো প্রোগ্রাম লোড হতে প্রয়োজনের চেয়ে বেশি সময় লাগছে।

আনিকার কম্পিউটারের কোন ডিভাইসে সমস্যা হয়েছে?

  • A

    রম

  • B

    র‍্যাম

    ✓ সঠিক উত্তর
  • C

    সিপিইউ

  • D

    সিমোস ব্যাটারি

আনিকার কম্পিউটারের মনিটরে ছবি না আসা এবং বিপ (Beep) সাউন্ড হওয়ার প্রাথমিক কারণ হলো র‍্যাম (RAM) সংক্রান্ত সমস্যা।

কম্পিউটার চালু করার সময় যদি র‍্যামে কোনো যান্ত্রিক ত্রুটি থাকে বা স্লটে ধুলোবালি জমে সংযোগ বিচ্ছিন্ন হয়, তবে মাদারবোর্ড বিপ সাউন্ডের মাধ্যমে সংকেত দেয়। এই অবস্থায় সাধারণত মনিটরে কোনো আউটপুট দেখা যায় না কারণ সিস্টেম প্রয়োজনীয় ডেটা প্রসেস করতে পারে না। র‍্যামটি খুলে পরিষ্কার করে পুনরায় সঠিকভাবে লাগালে অনেক ক্ষেত্রে এই সমস্যার সমাধান হয়ে যায়।

প্রশ্ন 4

টেম্পোরারি ফাইল বেশি হলে কী ঘটে?

  • A

    ইন্টারনেটে প্রবেশ করে যায় না

  • B

    কম্পিউটার স্লো হয়ে যায়

    ✓ সঠিক উত্তর
  • C

    কম্পিউটারের গতি বেড়ে যায়

  • D

    এন্টিভাইরাস কাজ করে না

টেম্পোরারি ফাইল বেশি হলে কম্পিউটার স্লো হয়ে যায়। টেম্পোরারি ফাইল সিস্টেমের অপ্রয়োজনীয় স্থান গ্রহণ করে এবং সিস্টেমের সম্পদ নষ্ট করে, যা কম্পিউটারের কর্মদক্ষতা হ্রাস করতে পারে। তাই, অপ্রয়োজনীয় টেম্পোরারি ফাইল মুছে ফেলা উচিত।

সঠিক উত্তর: কম্পিউটার স্লো হয়ে যায়

প্রশ্ন 5

কম্পিউটারের অপারেটিং সিস্টেম (OS) কোথায় থাকে?

  • A

    D ড্রাইভে

  • B

    C ড্রাইভে

    ✓ সঠিক উত্তর
  • C

    F ড্রাইভে

  • D

    E ড্রাইভে

প্রশ্ন 6

শবনম দেখল তার কম্পিউটারটি ON/OFF হতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় নিচ্ছে এবং আচমকা অবাঞ্চিত বার্তা প্রদর্শন করছে। সর্বপরি সিস্টেমটি ধীরগতিসম্পন্ন হয়ে গেছে।

শবনমের কম্পিউটারে এ ধরনের সমস্যা যাতে না হয় সে ক্ষেত্রে-

i. এন্টিভাইরাস ব্যবহার করা ও আপডেট রাখা

ii. অন্য যন্ত্রে ব্যবহৃত পেনড্রাইভ ও মেমোরি ডিভাইস নিজের যন্ত্রে ব্যবহারের পূর্বে ভাইরাসমুক্ত করা

iii. যে কোনো ফাইল বা সফটওয়্যার নিশ্চিন্তে ব্যবহার করা

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও ii

    ✓ সঠিক উত্তর
  • B

    i ও iii

  • C

    ii ও iii

  • D

    i, ii ও iii

প্রশ্ন 7

কোনটি নিজেই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে?

  • A

    এন্টিভাইরাস

  • B

    ভাইরাস

    ✓ সঠিক উত্তর
  • C

    টুইটার

  • D

    জিমেইল

ভাইরাস হলো ক্ষতিকারক সফটওয়‍্যার যা প্রতিরূপ সৃষ্টি করে এবং ডিভাইসের ক্ষতিসাধন করে। এন্টিভাইরাস হলো ভাইরাস প্রতিষেধক সফটওয়‍্যার। টুইটার (বর্তমান নাম এক্স) হলো বহুল জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। জিমেইল হলো গুগলের জনপ্রিয় ই-মেইল সেবা।

প্রশ্ন 8

আইসিটি শিক্ষকের পরামর্শকৃত সফটওয়্যার-

  • A

    কাস্টমাইজ সফটওয়‍্যার

  • B

    এন্টিভাইরাস সফটওয়্যার

    ✓ সঠিক উত্তর
  • C

    সিস্টেম সফটওয়্যার

  • D

    ইউটিলিটি সফটওয়্যার

আইসিটি শিক্ষকের পরামর্শকৃত সফটওয়্যার হলো কাস্টমাইজ সফটওয়‍্যার। এটি নির্দিষ্ট প্রয়োজন এবং প্রত্যাশিত ফাংশন অনুযায়ী তৈরি করা হয়।

সঠিক

প্রশ্ন 9

নাসিমা বেগম একটি বহুজাতিক কোম্পানিতে কম্পিউটার অপারেটর পদে চাকুরি করেন। একজন সহকর্মী তাঁর কম্পিউটার থেকে পেনড্রাইভের মাধ্যমে কিছু ফাইল কপি করে নেয়ার পর থেকে দেখলেন যে, তার কম্পিউটার হঠাৎ করে বন্ধ হয়ে যায় আবার চালু হয় এবং কম্পিউটারের গতিও কমে গেছে।

কম্পিউটারের এ অবস্থার জন্য নিচের কোনটি দায়ী হতে পারে?

  • A

    ভাইরাস

    ✓ সঠিক উত্তর
  • B

    এন্টিভাইরাস

  • C

    সিস্টেম সফটওয়্যার

  • D

    অ্যাপ্লিকেশন সফটওয়্যার

নাসিমা বেগমের কম্পিউটারের এই অবস্থার জন্য ভাইরাস দায়ী । যখন একজন সহকর্মী পেনড্রাইভের মাধ্যমে ফাইল কপি করে নিয়েছিলেন, তখন কম্পিউটারে ভাইরাস প্রবেশ করার সম্ভাবনা থাকে। ভাইরাস কম্পিউটারের কার্যক্ষমতা কমিয়ে দেয়, যার ফলে কম্পিউটার হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে এবং এর গতিও কমে যেতে পারে। এটি কম্পিউটারের একটি সাধারণ সমস্যা যা সাধারণত ম্যালওয়্যার দ্বারা ঘটে থাকে।

প্রশ্ন 10

কম্পিউটারে ভাইরাস প্রতিরোধের ফলে-

i. ডকুমেন্ট সুরক্ষা হয়

ii. হার্ডডিস্ক ভাল থাকে

iii. সিস্টেমের ব্যাঘাত হয় না

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও ii

  • B

    i ও iii

  • C

    ii ও iii

  • D

    i, ii ও iii

    ✓ সঠিক উত্তর

কম্পিউটারে সঠিকভাবে ভাইরাস প্রতিরোধ করা হলে নিম্নলিখিত সুবিধা পাওয়া যায়:

i. ডকুমেন্ট সুরক্ষা হয়: ভাইরাস থেকে সুরক্ষা পেলে ডকুমেন্ট কোরাপ্ট বা নষ্ট হওয়ার ঝুঁকি কমে যায়।

ii. হার্ডডিস্ক ভাল থাকে: ভাইরাস আটকে দিলে হার্ডডিস্কের ফাইল স্ট্রাকচার ঠিক থাকে এবং হার্ডডিস্কে প্রতিকূল প্রভাব পড়ে না।

iii. সিস্টেমের ব্যাঘাত হয় না: ভাইরাস থেকে সুরক্ষা পাওয়া গেলে সিস্টেমের কার্যক্রম নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে।

সঠিক উত্তর: i, ii ও iii

প্রশ্ন 11

কোনটির কারণে যে কেউ ইচ্ছা করলে আমাদের তথ্য নিতে পারবে না?

  • A

    স্পাইওয়‍্যার

  • B

    ম্যালওয়্যার

  • C

    ভাইরাস

  • D

    পাসওয়ার্ড

    ✓ সঠিক উত্তর

পাসওয়ার্ড হলো এমন একটি নিরাপত্তা ব্যবস্থা যা আপনার তথ্য বা অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখে এবং অন্য কেউ ইচ্ছা করলে আপনার তথ্য অ্যাক্সেস করতে পারে না, যদি না তারা আপনার পাসওয়ার্ড জানে।

প্রশ্ন 12

2-step verification-এর ক্ষেত্রে জিমেইল থেকে মোবাইলে কী পাঠানো হয়?

  • A

    মোবাইল কোড

  • B

    জিমেইল কোড

  • C

    পাসওয়ার্ড

  • D

    সিকিউরিটি কোড

    ✓ সঠিক উত্তর

২-স্টেপ ভেরিফিকেশনের ক্ষেত্রে জিমেইল অ্যাকাউন্ট থেকে ব্যবহারকারীর মোবাইলে একটি সিকিউরিটি কোড পাঠানো হয়।

এই পদ্ধতিটি অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহৃত হয়, যেখানে পাসওয়ার্ড দেওয়ার পর মোবাইলে আসা ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) বা কোডটি প্রবেশ করাতে হয়। এটি হ্যাকারদের হাত থেকে অ্যাকাউন্ট রক্ষা করে।

প্রশ্ন 13

কোনটি নিজেই নিজের প্রতিরূপ তৈরি করে এবং বিভিন্ন প্রোগ্রামে চলাফেরা করে?

  • A

    ভাইরাস

    ✓ সঠিক উত্তর
  • B

    এ্যান্টিভাইরাস

  • C

    পাসওয়ার্ড

  • D

    মাউস পয়েন্টার

কম্পিউটার ভাইরাস হল এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা ব্যবহারকারীর অনুমতি বা ধারণা ছাড়াই নিজে নিজেই কপি হতে পারে বা নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে।

প্রশ্ন 14

অনুমতি ব্যতীত কোনো সফটওয়্যার কপি করাকে কী বলে?

  • A

    JAD

  • B

    পাইরেসি

    ✓ সঠিক উত্তর
  • C

    প্লেজিয়ারিজম

  • D

    কপিং

অনুমতি ব্যতীত কোনো সফটওয়্যার কপি করাকে পাইরেসি বলা হয়। পাইরেসি হচ্ছে সফটওয়্যারের অবৈধ অনুলিপি তৈরি করা এবং তা বিতরণ করা।

প্রশ্ন 15

কোনোরূপ গরম হওয়া ছাড়াই বারবার কম্পিউটার Shut down হওয়ার কারণ কী?

  • A

    ত্রুটিপূর্ণ মনিটর

  • B

    ত্রুটিপূর্ণ আইসি

    ✓ সঠিক উত্তর
  • C

    ত্রুটিপূর্ণ কীবোর্ড

  • D

    ত্রুটিপূর্ণ মাউস

কম্পিউটার বারবার Shut down হওয়ার একটি সাধারণ কারণ হতে পারে ত্রুটিপূর্ণ আইসি। আইসি (Integrated Circuit) কম্পিউটারের বিভিন্ন সার্কিটের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এর সমস্যার কারণে কম্পিউটার অস্বাভাবিক Shut down হতে পারে।

সঠিক উত্তর: ত্রুটিপূর্ণ আইসি

এই অধ্যায়ে আরও 385+ প্রশ্ন আছে

ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো
← তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-এর সব অধ্যায় দেখো