হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা — ধর্মীয় আচার-অনুষ্ঠান MCQ

মোট 379+ MCQ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ

প্রশ্ন 1

শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রমা তার ভাইয়ের হাতে একটি পবিত্র সূতো বেঁধে দিল। রমা যেটা করলো তাকে কী বলে

  • A

    ভ্রাতৃদ্বিতীয়া

  • B

    দীপাবলি

  • C

    হাতেখড়ি

  • D

    রাখীবন্ধন

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 2

রথীন তার শিক্ষা জীবন শেষ করেছে। তার বিদায় জানাতে প্রতিষ্ঠান থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে।

হিন্দু সংস্কারে অনুচ্ছেদে বর্ণিত অনুষ্ঠানটিকে কী বলা হয়?

  • A

    পুংসবন

  • B

    সীমন্তোন্নয়ন

  • C

    সমাবর্তন

    ✓ সঠিক উত্তর
  • D

    অন্নপ্রাশন

প্রশ্ন 3

অধরা বিশেষ ঋতুতে কোনো একমাসে প্রতিবেশীদের সাথে রংয়ের গুড়া মেখে একটি অনুষ্ঠান পালন করে। অন্যদিকে, মন্দিরের প্রাজাণ থেকে ভক্তগণ উৎসবের সাথে ঐক্যবদ্ধ হয়ে একটি গাড়ি টানছে।

উদ্দীপকের অধরা কোন অনুষ্ঠানটি পালন করে?

  • A

    বর্ষবরণ

  • B

    দোলযাত্রা

    ✓ সঠিক উত্তর
  • C

    ভ্রাতৃদ্বিতীয়া

  • D

    জামাইষষ্ঠী

প্রশ্ন 4

কোনটি ধর্মানুষ্ঠান?

  • A

    রাখীবন্ধন

  • B

    সংক্রান্তি

  • C

    দোলযাত্রা

    ✓ সঠিক উত্তর
  • D

    গৃহ প্রবেশ

ধর্মশাস্ত্রে যেসব পূজা এবং অবশ্য কর্তব্য বিভিন্ন অনুষ্ঠানের নির্দেশ দেওয়া হয়েছে সেগুলোকে বলা হয় ধর্মানুষ্ঠান। দোলযাত্রা, রথযাত্রা, নামযজ্ঞ প্রভৃতি ধর্মানুষ্ঠান। দোলযাত্রা উৎসবে ফাল্গুনী পূর্ণিমার (দোলপূর্ণিমা) দিন রাধা-কৃষ্ণকে দোলায় রেখে আবির, কুমকুমে রাঙিয়ে পূজা করা হয়। আমাদের জীবনকে সুন্দর ও কল্যাণময় করার জন্য যে সমস্ত আচার-আচরণ চর্চিত হয় তা-ই ধর্মাচার। সংক্রান্তি উৎসব, গৃহপ্রবেশ, জামাইষষ্ঠী, রাখীবন্ধন, ভাইফোঁটা, দীপাবলি, হাতেখড়ি, নবান্ন প্রভৃতি ধর্মাচার।

প্রশ্ন 5

অজন্তা ও সীমা দুই বান্ধবী। সীমা অজন্তাকে বলে, আমাদের কি প্রতি মাসেই উৎসব লেগে থাকে? অজন্তা বলে, তুমি জান না হিন্দুদের 'বারো মাসে তেরো পার্বণ'।

হিন্দুদের 'বারো মাসে তেরো পার্বণ' কীসের ইঙ্গিত দেয়?

  • A

    সাংস্কৃতিক অনুষ্ঠানের

  • B

    রাষ্ট্রীয় অনুষ্ঠানের

  • C

    ধর্মচার-ধর্মানুষ্ঠানের

    ✓ সঠিক উত্তর
  • D

    সর্বজনীন উৎসবের

প্রশ্ন 6

কোন অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে অন্ধকার দূর করা হয়?

  • A

    দোলযাত্রা

  • B

    বর্ষবরণ

  • C

    দীপাবলি

    ✓ সঠিক উত্তর
  • D

    হাতে খড়ি

প্রশ্ন 7

সমরেশ বাবু প্রতিবেশীদের নিয়ে একটি লোকাচার অনুষ্ঠান পালন করেন। এ অনুষ্ঠানে ভূমিদেবতার পূজা করা হয়। অন্যদিকে ভবতোষ বাবু বিশ্বাস করেন, সমবেত উপাসনার মাধ্যমে চরিত্র গঠন করা সম্ভব। তার উদ্দেশ্য হলো, নিজে ভালো মানুষ হওয়া এবং অপরকে ভালো মানুষ হতে সহায়তা করা।

সমরেশ বাবু যে লোকাচারটি পালন করে তার নাম কী?

  • A

    সংক্রান্তি

  • B

    গৃহপ্রবেশ

    ✓ সঠিক উত্তর
  • C

    জামাইষষ্ঠী

  • D

    রাখীবন্ধন

প্রশ্ন 8

যার মাধ্যমে সমাজ ও পারিবারিক জীবনের বন্ধন আরও সুদৃঢ় হয়-

  • A

    ধর্মাচার

    ✓ সঠিক উত্তর
  • B

    বিনয়

  • C

    শিক্ষা

  • D

    বন্ধুত্ব

প্রশ্ন 9

দোলযাত্রা উপলক্ষ্যে আয়োজন করা হয়-'

i. গানের আসর

ii. প্রদীপ জ্বালানো

iii. মেলা

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও ii

  • B

    i ও iii

    ✓ সঠিক উত্তর
  • C

    ii ও iii

  • D

    i, ii ও iii

প্রশ্ন 10

'বৈসাবি' বলতে বোঝায়-

  • A

    ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ধর্মীয় ও সামাজিক উৎসব

    ✓ সঠিক উত্তর
  • B

    হিন্দুদের একটি ব্যতিক্রমধর্মী উৎসব

  • C

    মনের অজ্ঞানতা দূর করার অনুষ্ঠান

  • D

    শিক্ষাজীবনে প্রবেশের অনুষ্ঠান

প্রশ্ন 11

প্রণয় বাবু মেয়ের মুখে প্রথমে ভাত তুলে দেওয়ার জন্য কোন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন?

  • A

    সীমন্তোন্নয়ন

  • B

    জাতকর্ম

  • C

    অন্নপ্রাশন

    ✓ সঠিক উত্তর
  • D

    চূড়াকরণ

প্রশ্ন 12

বাঙালি সমাজে যে সংক্রান্তি উৎসবগুলো উল্লেখযোগ্য-

i. কার্তিক সংক্রান্তি

ii. পৌষ সংক্রান্তি

iii. চৈত্র সংক্রান্তি

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও iii

  • B

    i ও ii

  • C

    ii ও iii

    ✓ সঠিক উত্তর
  • D

    i, ii ও iii

প্রশ্ন 13

মুষলধারে বৃষ্টির মধ্যে শত শত ভক্ত চাকাযুক্ত একটি যান টেনে নিয়ে যাচ্ছেন এবং আনন্দ উৎসব করছেন। অন্যদিকে এ অনুষ্ঠান উপলক্ষ্যে মন্দিরে কয়েক প্রহরব্যাপী নামকীর্তন অনুষ্ঠিত হয়। যা মানুষের মধ্যে সামাজিক বন্ধন সুদৃঢ় করে।

মন্দিরে অনুষ্ঠিত ধর্মানুষ্ঠানের সামাজিক তাৎপর্য-

i. জাতিভেদ ও বর্ণভেদ দূরীভূত হয়

ii. ভক্তগণ অন্তরে আনন্দ অনুভব করে

iii. মনের প্রসারতা বাড়ে

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও ii

  • B

    i ও iii

  • C

    ii ও iii

  • D

    i, ii ও iii

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 14

বিপুল গ্রামের ছেলেদের নিয়ে একটি হরিনাম সংকীর্তনের দল গড়ে তোলে। তাদের বিশ্বাস-হরিনামই জগতের কল্যাণ বয়ে আনবে। এজন্য তারা সবসময় হরিনামে মেতে থাকে।

বিবাহের মূল পর্ব কোনটি?

  • A

    বৃদ্ধিশ্রাদ্ধ

  • B

    গায়ে হলুদ

  • C

    মালাবদল

  • D

    সম্প্রদান

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 15

বুড়ির ঘর পোড়ানো হয় কেন?

  • A

    অমঙ্গলকে দূর করার জন্য

    ✓ সঠিক উত্তর
  • B

    ভগবানকে ভক্তের কাছে আনার জন্য

  • C

    দুঃখযন্ত্রণা দূর করার জন্য

  • D

    পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করার জন্য

এই অধ্যায়ে আরও 364+ প্রশ্ন আছে

ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো
← হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা-এর সব অধ্যায় দেখো