হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা — ঈশ্বরের স্বরূপ MCQ

মোট 126+ MCQ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ

প্রশ্ন 1

বাস্তু শাস্ত্রের উদ্ভাবক কে?

  • A

    বিষ্ণু

  • B

    মহেশ্বর

  • C

    শিব

  • D

    ব্রহ্মা

    ✓ সঠিক উত্তর

ঈশ্বর যে-রূপে সৃষ্টি করেন তাঁর নাম ব্রহ্মা। তিনি বিশ্ব ও বিশ্বের সবকিছুই সৃষ্টি করেছেন। বিশ্ব সৃষ্টি করা ছাড়াও ব্রহ্মা নাট্যশাস্ত্র, বাস্তুশাস্ত্র প্রভৃতি শাস্ত্রের উদ্ভাবক। অন্যদিকে, শিব বা মহেশ্বর চিকিৎসাশাস্ত্র ও নৃত্যশাস্ত্র ও নৃত্যশাস্ত্রসহ বহু বিদ্যায় পারদর্শী।

প্রশ্ন 2

ভক্তের কাছে ঈশ্বরের রূপ কী?

  • A

    ভগবান

    ✓ সঠিক উত্তর
  • B

    পরমাত্মা

  • C

    জীবাত্মা

  • D

    ব্রহ্ম

ভক্তের কাছে ঈশ্বরের রূপ হলো ভগবান

বিশ্লেষণঃ

  • ব্রহ্ম: দার্শনিক ও বিমূর্ত ধারণা, উপনিষদে সর্বব্যাপী চেতনার রূপে বর্ণিত।

  • পরমাত্মা: যোগদর্শনে ঈশ্বরের সর্বব্যাপী, সর্বজ্ঞ রূপ।

  • জীবাত্মা: পৃথক জীবের আত্মা, যা সীমিত।

  • ভগবান: ভক্তের কাছে ঈশ্বর ব্যক্তিগত, স্নেহময়, করুণাময় রূপে প্রকাশিত হন। ভক্তি আন্দোলনে ঈশ্বরকে ভগবান রূপে উপলব্ধি করা হয়—যিনি ভক্তের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন।

প্রশ্ন 3

বিমল তার বাবাকে প্রশ্ন করলো, "বাবা ব্রহ্মকে দেখা যায়?" তার বাবা বললেন প্রতিটি জীবের মধ্যেই আত্মারূপে ব্রহ্ম বিরাজ করেন।

"প্রতিটি জীবই ব্রহ্ম"- উদ্দীপকের উল্লেখিত উক্তিটির কারণ কী?

  • A

    সকল জীব ব্রহ্মার মতো

  • B

    সকল জীবে ঈশ্বরের অবস্থান

  • C

    জীব ব্রহ্মেরই অংশ

    ✓ সঠিক উত্তর
  • D

    ব্রহ্ম ছাড়া জীব চলতে পারে না

প্রশ্নে বলা হয়েছে—
বিমল তার বাবাকে জিজ্ঞাসা করলো, "বাবা ব্রহ্মকে দেখা যায়?" তার বাবা উত্তর দিলেন, প্রতিটি জীবের মধ্যেই আত্মারূপে ব্রহ্ম বিরাজ করেন।

বিশ্লেষণ:

  • ক. সকল জীব ব্রহ্মার মতো → এটি সঠিক নয়, কারণ ব্রহ্মা সৃষ্টিকর্তা দেবতা, আর ব্রহ্ম হলো সর্বব্যাপী চেতনা।

  • খ. সকল জীবে ঈশ্বরের অবস্থান → এটি আংশিকভাবে সঠিক, তবে মূল বক্তব্য হলো জীব ও ব্রহ্মের ঐক্য।

  • গ. জীব ব্রহ্মেরই অংশ → উপনিষদে বলা হয়েছে "অহং ব্রহ্মাস্মি" ও "তত্ত্বমসি"। অর্থাৎ প্রতিটি জীবই ব্রহ্মের অংশ, জীবাত্মা ও পরমাত্মা অভিন্ন।

  • ঘ. ব্রহ্ম ছাড়া জীব চলতে পারে না → এটিও সত্য, তবে উদ্দীপকের মূল উক্তি "প্রতিটি জীবই ব্রহ্ম" এর সঙ্গে সবচেয়ে সরাসরি সম্পর্কিত হলো জীব ব্রহ্মেরই অংশ।

প্রশ্ন 4

ভক্তদের কাছে ঈশ্বর কী নামে পরিচিত?

  • A

    পরমাত্মা

  • B

    ব্রহ্ম

  • C

    বৈষ্ণব

  • D

    ভগবান

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 5

ঈশ্বর সকলের-

i. প্রভু

ii. সর্বজ্ঞ

iii. বিশ্বের কারণ

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও ii

  • B

    i ও iii

  • C

    ii ও iii

  • D

    i, ii ও iii

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 6

সবকিছুর মূলে কে?

  • A

    ঈশ্বর

    ✓ সঠিক উত্তর
  • B

    দেবতা

  • C

    ভক্ত

  • D

    যোগী

প্রশ্ন 7

আত্মাহীন দেহ কেমন?

  • A

    জড়

    ✓ সঠিক উত্তর
  • B

    স্থির

  • C

    সবল

  • D

    দুর্বল

প্রশ্ন 8

বৃক্ষের মধ্যে প্রাণরূপে কে বিরাজিত?

  • A

    গণেশ

  • B

    কার্ত্তিক

  • C

    দেবতা

  • D

    ঈশ্বর

    ✓ সঠিক উত্তর

বৃক্ষের মধ্যে প্রাণরূপে ঈশ্বর বিরাজিত বলে ধর্মীয় বিশ্বাসে উল্লেখ আছে।

বিশ্লেষণঃ

  • প্রাচীন শাস্ত্র ও পুরাণে বলা হয়েছে, সৃষ্টির প্রতিটি জীব ও জড় পদার্থে ঈশ্বর বিরাজমান।

  • বৃক্ষের মধ্যে প্রাণশক্তি বা জীবনরূপে ঈশ্বরের উপস্থিতি ধরা হয়।

  • তাই বৃক্ষকে পূজ্য ও জীবন্ত সত্তা হিসেবে দেখা হয়।

সঠিক উত্তরঃ

খ. ঈশ্বর

অর্থাৎ, বৃক্ষের মধ্যে প্রাণরূপে ঈশ্বর বিরাজিত

প্রশ্ন 9

সকল কর্মের ফলদান করেন কে?

  • A

    ঈশ্বর

    ✓ সঠিক উত্তর
  • B

    মহাদেব

  • C

    ব্রহ্মা

  • D

    বিষ্ণু

প্রশ্ন 10

বিশেষ পদ্ধতিতে ঈশ্বরের গুণগান করার রীতিকে কী বলা হয়?

  • A

    ঈশ্বরের প্রার্থনা জানানো

  • B

    ঈশ্বরের উপাসনা করা

    ✓ সঠিক উত্তর
  • C

    ঈশ্বরের আরাধনা করা

  • D

    ঈশ্বরের গুণগান করা

প্রশ্ন 11

সকল কর্মের ফলদাতা হলেন—

  • A

    ব্রহ্মা

  • B

    বিষ্ণু

  • C

    শিব

  • D

    ঈশ্বর

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 12

ঈশ্বর যেরূপে সৃষ্টি করেন তাঁর নাম কী?

  • A

    বিষ্ণু

  • B

    শিব

  • C

    ব্রহ্মা

    ✓ সঠিক উত্তর
  • D

    মহেশ্বর

প্রশ্ন 13

একেশ্বরবাদ বলতে বোঝায়-

  • A

    এক ঈশ্বরে বিশ্বাস

    ✓ সঠিক উত্তর
  • B

    একাধিক ঈশ্বরে বিশ্বাস

  • C

    দেব-দেবীর প্রতি বিশ্বাস

  • D

    শক্তিমতের প্রতি বিশ্বাস

হিন্দুধর্ম গ্রন্থে বলা হয়েছে, ব্রহ্ম বা ঈশ্বর এক ও অদ্বিতীয়। দেব-দেবীগণ মূলত এক ঈশ্বরেরই ভিন্ন ভিন্ন গুণ বা শক্তির প্রকাশ মাত্র। হিন্দুধর্মে এই এক ঈশ্বরে বিশ্বাসই একেশ্বরবাদ বলে পরিচিত।

প্রশ্ন 14

ব্রহ্ম শব্দের অর্থ কী?

  • A

    সর্বোৎকৃষ্ট

  • B

    সর্ববৃহৎ

    ✓ সঠিক উত্তর
  • C

    সর্বব্যাপী

  • D

    সর্বজ্ঞানী

ব্রহ্ম শব্দের অর্থ সর্ববৃহৎ, 'বৃহত্বাৎ ব্রহ্ম' যাঁর থেকে বড় কেউ নেই, যিনি সকল কিছুর স্রষ্টা এবং যাঁর মধ্যে সকল কিছুর অবস্থা ও বিলয় তিনিই ব্রহ্ম। ব্রহ্ম শুধু প্রকৃতি ও মহাবিশ্বকেই সৃষ্টি করেননি, বরং তিনি প্রকৃতি ও মহাবিশ্বকে তাঁর ঐশ্বরিক শক্তির মাধ্যমে রক্ষাও করে থাকেন। বৈশিষ্ট্যগত দিক থেকে ব্রহ্ম নিত্য, শুদ্ধ, মুক্ত, সর্বজ্ঞ, জ্যোতির্ময়, নিরাকার, সর্বব্যাপী ও সর্বশক্তিমান।

প্রশ্ন 15

ঈশ্বর সাকার। আবার তিনি নিরাকার ব্রহ্ম। প্রকৃতির বিস্ময়কর রূপের মাঝে তিনি সাকাররূপে বিদ্যমান। তাই ঈশ্বরপ্রেমী প্রকৃতির মাঝে প্রতিটি জীবের মাঝে স্রষ্টাকে খুঁজে পান।

স্রষ্টাকে অনুভব করার প্রধান উপায় হিসেবে কোনটি যথার্থ?

  • A

    পূজা

  • B

    শ্রদ্ধা

  • C

    গুণকীর্তন

  • D

    সৃষ্টিকে ভালোবাসা

    ✓ সঠিক উত্তর

এই অধ্যায়ে আরও 111+ প্রশ্ন আছে

ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো
← হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা-এর সব অধ্যায় দেখো