বাংলাদেশ ও বিশ্ব পরিচয় — বাংলাদেশের সামাজিক সমস্যা ও এর প্রতিকার MCQ

মোট 374+ MCQ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ

প্রশ্ন 1

সড়ক দুর্ঘটনার সাথে সম্পর্কিত হচ্ছে-

i. সড়ক আইন না মানা

ii. ত্রুটিযুক্ত যানবাহন

iii. ড্রাইভারদের অ্যালকোহল গ্রহণ

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও iii

  • B

    ii ও iii

  • C

    i, ii ও iii

    ✓ সঠিক উত্তর
  • D

    i ও ii

প্রশ্ন 2

সুদিপ্তী তার বান্ধবীর জন্মদিন উপলক্ষ্যে বান্ধবীকে "শুভ জন্মদিন" লিখে মেইল পাঠালো। পশ্চিমা সংস্কৃতিতে বেড়ে উঠা সুপ্রিয়া এ ধরনের শুভ কামনা পছন্দ করল না। সে প্রচলিত পদ্ধতিতে ইংরেজিতে "Happy Birthday" লেখা আশা করেছিল।

উদ্দীপকে সুদিপ্তীর মনে কোন ধরনের অনুভূতি জন্মেছিল?

  • A

    ব্রিটিশ বিরোধী আন্দোলনে শহিদদের প্রতি ভালোবাসা

  • B

    বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি ভালোবাসা

    ✓ সঠিক উত্তর
  • C

    বাংলা নববর্ষের প্রতি ভালোবাসা

  • D

    শহিদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি ভালোবাসা




সুদিপ্তীর মনে বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি ভালোবাসা জন্মেছিল।

প্রশ্ন 3

বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী কোনো কিশোর শ্রমিককে দিয়ে কাজ করানো যাবে না কখন?

  • A

    সকাল ৭টা থেকে দুপুর ২টা

  • B

    সন্ধ্যা ৭টা থেকে ভোর ৭টা

    ✓ সঠিক উত্তর
  • C

    ভোর ৫টা থেকে বিকাল ৫টা

  • D

    বিকাল ৫টা থেকে ভোর ৫টা

প্রশ্ন 4

সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটে-

i. সমাজে বিচার না হলে

ii. সমাজে আইনের শাসনের দুর্বলতা ও অভাব থাকলে

iii. মানুষের সহনশীলতার অভাব দেখা দিলে

নিচের কোনটি সঠিক?

  • A

    i, ii ও iii

    ✓ সঠিক উত্তর
  • B

    i ও ii

  • C

    i ও iii

  • D

    ii ও iii

প্রশ্ন 5

রাষ্ট্র যেসব সামাজিক ভূমিকা পালন করতে পারে-

i. জনগণের স্বাস্থ্য সুরক্ষা

ii. বিভিন্ন অসমতা দূর করা

iii. নারী-পুরুষ সমতা নিশ্চিতকরণ

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও ii

  • B

    i ও iii

  • C

    ii ও iii

  • D

    i, ii ও iii

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 6

স্কুলে যাওয়ার পথে নেহা একটি প্রাইভেট কারের ধাক্কায় মাটিতে পড়ে যায়। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। ঐ সময় তার শরীরে রক্ত দেওয়া হয়। এরপর থেকে নেহার ওজন দ্রুত হ্রাস পায়। সে মাঝে মাঝে জ্বর ও ব্যথা অনুভব করে।

নেহার রোগটির সাথে কোন রোগের সাদৃশ্য রয়েছে?

  • A

    জন্ডিস

  • B

    ক্যান্সার

  • C

    এইডস

    ✓ সঠিক উত্তর
  • D

    বসন্ত

প্রশ্ন 7

Militant (জঙ্গিবাদ) শব্দটি এসেছে-

  • A

    ল্যাটিন ভাষা থেকে

    ✓ সঠিক উত্তর
  • B

    বাংলা ভাষা থেকে

  • C

    ইংলিশ ভাষা থেকে

  • D

    হিন্দি ভাষা থেকে

Militant (জঙ্গিবাদ) শব্দটি ল্যাটিন 'militare' শব্দ থেকে এসেছে, যার অর্থ যুদ্ধ করা বা সৈনিকের ন্যায় আচরণ করা।

প্রশ্ন 8

কে. সি. কলেজের বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্রী শিলা মামার বাসায় বেড়াতে ঢাকায় আসে। পাশের বাসার একটি ছেলে শিলাকে দেখে বাজে ইঙ্গিত করে।

শিলা কোন সামাজিক সমস্যার শিকার?

  • A

    রাহাজানি

  • B

    ইভটিজিং

    ✓ সঠিক উত্তর
  • C

    ছিনতাই

  • D

    কিশোর অপরাধ

প্রশ্ন 9

ব্যক্তির উপর সামাজিক আদর্শ এবং নিয়ম-নীতির প্রভাব কমতে থাকলে সমাজে কোনটি দেখা দেয়?

  • A

    সামাজিক বিশৃঙ্খলা

    ✓ সঠিক উত্তর
  • B

    শিশুশ্রম

  • C

    নারী নির্যাতন

  • D

    শিশুশ্রম

প্রশ্ন 10

"A" নিয়মিত স্কুলে যায় না। বাবার পকেটের টাকা চুরি করে এবং রাস্তায় স্কুলগামী মেয়েদের উত্যক্ত করে।

"A" এর আচরণে কোন ধরনের অপরাধের ইঙ্গিত পাওয়া যায়?

  • A

    সামাজিক অপরাধ

  • B

    ধর্মীয় অপরাধ

  • C

    রাজনৈতিক অপরাধ

  • D

    কিশোর অপরাধ

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 11

Questionদেশে ফেরার ৮/৯ মাস পরে জয়নাল অসুস্থ হয়ে পড়ে।

সার্বক্ষণিক জ্বর ও ডায়রিয়া, শুকনো কাশি, শ্বাসকষ্ট, বগলে ব্যথা। ডাক্তার তাকে পুষ্টিকর খাবার খেতে ও পর্যাপ্ত বিশ্রাম নিতে বলেন।

জয়নালের কী ধরনের সমস্যা হয়েছে বলে তোমার ধারণা?

  • A

    ছোঁয়াচে রোগ

  • B

    ধ্বংসাত্মক ব্যাধি

    ✓ সঠিক উত্তর
  • C

    সড়ক দুর্ঘটনা

  • D

    মানসিক সমস্যা

প্রশ্ন 12

কোনটিতে এইডস ছড়ায়?

  • A

    গ্লাস

  • B

    কাপ

  • C

    কাপড়

  • D

    এইডস ভাইরাসযুক্ত সিরিঞ্জ

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 13

জনাব 'A' একজন ব্যবসায়ী। তিনি মাঝে-মধ্যে অতিরিক্ত লাভের আশায় পণ্যসামগ্রী গুদামে সংরক্ষিত রাখেন। এমনকি ব্যবসায়িক প্রতিযোগিতায় অতিরিক্ত সম্পদ অর্জনে ছলচাতুরীর আশ্রয়ও গ্রহণ করেন।

উদ্দীপকে যে বিষয়টি পরিলক্ষিত হয় তার প্রভাবে সমাজে-

i. প্রতিভাবানদের প্রতিভার বিকাশ বাধাগ্রস্ত হয়

ii. আর্থ-সামাজিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়

iii. যোগ্য ব্যক্তির উচ্চ পদে আসীন বাধাগ্রস্ত হয়

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও ii

  • B

    i ও iii

  • C

    i ও iii

  • D

    i, ii ও iii

    ✓ সঠিক উত্তর

জনাব 'A' এর মধ্যে মজুতদারি এবং অসাধু ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে দুর্নীতি পরিলক্ষিত হয়। দুর্নীতির প্রভাবে সমাজে প্রতিভাবানদের প্রতিভার বিকাশ বাধাগ্রস্ত হয় - কারণ যোগ্যতার চেয়ে অসাধু উপায় সফলতার মাধ্যম হয়ে দাঁড়ায়। আর্থ-সামাজিক উন্নয়ন বাধাগ্রস্ত হয় - মজুতদারি ও অবৈধ মুনাফার কারণে বাজার ব্যবস্থা বিকৃত হয় এবং সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। যোগ্য ব্যক্তির উচ্চ পদে আসীন হওয়া বাধাগ্রস্ত হয় - দুর্নীতির কারণে অযোগ্য ব্যক্তিরা ক্ষমতা ও সম্পদ অর্জন করে। এই তিনটি বক্তব্যই দুর্নীতির সামাজিক প্রভাবকে সঠিকভাবে তুলে ধরে এবং সমাজের সার্বিক অবক্ষয়ের কারণ হয়।

প্রশ্ন 14

হামিদ একটি অজ্ঞাত রোগে আক্রান্ত হয়েছে। সে দুর্বল হয়ে পড়ে ও বিভিন্ন রোগে আক্রান্ত হয়। হামিদ চিকিৎসা নিলেও সুস্থ হয় না। ডাক্তার বলেন এ রোগ কখনো নিরাময় হবে না।

হামিদ যে রোগে আক্রান্ত হয়েছে-

  • A

    হৃদরোগ

  • B

    আমাশয়

  • C

    জ্বর

  • D

    এইডস

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 15

প্রবাসী জনাব 'X' বিশেষ কারণে দেশে ফেরার পর ২ মাসের মধ্যে তার ওজন অনেক কমে যায়। তিনি অবসাদে ভুগছেন এবং শরীরের বিভিন্ন স্থানে সংক্রমণ দেখা দিয়েছে।

জনাব 'X' এর জন্য প্রয়োজন-

i. পরিবার থেকে দূরে রাখা.

ii. পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা করা

iii. মানসিক সমর্থন প্রদান করা

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও ii

  • B

    i ও iii

  • C

    iI ও iii

    ✓ সঠিক উত্তর
  • D

    i, ii ও iii

এই অধ্যায়ে আরও 359+ প্রশ্ন আছে

ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো
← বাংলাদেশ ও বিশ্ব পরিচয়-এর সব অধ্যায় দেখো