কৃষিশিক্ষা — পারিবারিক খামার MCQ

মোট 240+ MCQ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ

প্রশ্ন 1

তাওহিদ ১০০টি হাইব্রিড জাতের মুরগি দিয়ে একটি পারিবারিক পোল্ট্রি খামার স্থাপন করেন। তার খামারের মুরগিগুলো বর্তমানে ডিম দিচ্ছে।

উল্লিখিত খামার স্থাপনের মাধ্যমে-

i. পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ হবে

ii. বেকারত্বের সৃষ্টি হবে

iii. বাড়তি আয়ের ব্যবস্থা নিশ্চিত হবে

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও iii

    ✓ সঠিক উত্তর
  • B

    ii ও iii

  • C

    i, ii ও iii

  • D

    i ও ii

প্রশ্ন 2

দুধ দোহনের পদ্ধতি কয়টি?

  • A

  • B

    ✓ সঠিক উত্তর
  • C

  • D

দুগ্ধ দোহনের পদ্ধতি দুইটি। যথা-

১। সনাতন পদ্ধতি: হাত দ্বারা দোহন

২। আধুনিক পদ্ধতি: যন্ত্রের সাহায্যে দোহন।

প্রশ্ন 3

বৈজ্ঞানিক পদ্ধতিতে গাভি পালনে অধিক গুরুত্বপূর্ণ হলো গাভির-

i. বাসস্থান

ii. খাদ্য

iii. চিকিৎসা

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও ii

  • B

    i ও iii

  • C

    ii ও iii

  • D

    i,

    ii ও iii

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 4

অতিরিক্ত সবুজ শেওলা উৎপাদন জৈবিকভাবে নিয়ন্ত্রণ করার উপায় কোনটি?

  • A

    কাকড়ার চাষ

  • B

    টাকি মাছের চাষ

  • C

    চিংড়ির চাষ

  • D

    বড় কিছু সিলভার কার্প চাষ

    ✓ সঠিক উত্তর

অতিরিক্ত সবুজ শেওলা উৎপাদনের ফলে পানির উপর সবুজ স্তর তৈরি হয়। পাতলা সুতি কাপড় দিয়ে অতিরিক্ত শেওলা তুলে ফেলা যায়।

কিছু বড় সিলভার কার্প মাছ ছেড়ে জৈবিকভাবে অতিরিক্ত সবুজ শেওলা নিয়ন্ত্রণ করা যায়।

প্রশ্ন 5

পাস্তুরিকৃত দুধ কত তাপমাত্রায় ঠান্ডা করতে হবে?

  • A

    ৩°সে.

  • B

    ৪° সে.

    ✓ সঠিক উত্তর
  • C

    ৫° সে.

  • D

    ১০° সে.

পাস্তুরিকৃত দুধ দ্রুত শীতল করতে হবে, যাতে ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করা যায় এবং দুধের গুণমান বজায় থাকে। সাধারণত, দুধ পাস্তুরিকরণের পর তা ৪°C (৩৯°F) বা তার কম তাপমাত্রায় শীতল করা উচিত। এই তাপমাত্রায় সংরক্ষণ করলে দুধের সতেজতা এবং নিরাপত্তা নিশ্চিত হয়। তবে, স্থানীয় নিয়ম ও নির্দেশিকা অনুযায়ী চলা সর্বোত্তম।

প্রশ্ন 6

রাকিব সাহেব তাঁর খামারে ১০০টি লেয়ার মুরগি পালন করেন। মুরগির দৈনিক খাদ্য লাগে ১০ কেজি। প্রতি কেজি খাদ্যের মূল্য ১২ টাকা এবং শ্রমিক খরচ দৈনিক ১৫০ টাকা। খামারে দৈনিক আয় ৩৫০ টাকা।

রাকিব সাহেবের খামারের যেসব বিষয়ে তথ্য লিপিবদ্ধ করা প্রয়োজন, তা হলো-

i. খামারের সকল সম্পদ-সম্পত্তির বিবরণ

ii. বিনিয়োগ বা ব্যয়ের সকল তথ্য

iii. আয় ও মুনাফার সকল তথ্য

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও ii

  • B

    i ও iii

  • C

    ii ও iii

  • D

    i,

    ii ও iii

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 7

পারিবারিক কৃষি খামারে করা যায়—

i. মৎস্য খামার

ii. পোল্ট্রি খামার

iii. গবাদিপশুর খামার

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও ii

  • B

    i ও iii

  • C

    ii ও iii

  • D

    i, ii ও iii

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 8

কোনটি আমাদের নিজস্ব পোল্ট্রি নয়?

  • A

    কবুতর

  • B

    তিতির

    ✓ সঠিক উত্তর
  • C

    হাঁস

  • D

    মুরগি

প্রশ্ন 9

পুকুরের পানিতে কীসের অভাবে মাছ খাবি খায়?

  • A

    খাদ্য

  • B

    অক্সিজেন

    ✓ সঠিক উত্তর
  • C

    স্বচ্ছ পানি

  • D

    পর্যাপ্ত সার

পুকুরের তলায় অতিরিক্ত কাদা, জৈব পদার্থের পচন, বেশি সার প্রয়োগ, ঘোলাত্ব, মেঘলা আবহাওয়া ও তাপমাত্রা বৃদ্ধিতে পানিতে অক্সিজেনের অভাব হয় এবং মাছ খাবি খায়। এর ফলে মাছ ও চিংড়ি মারা যায়। অক্সিজেনের অভাবে মৃত মাছের মুখ হা করা থাকে।

প্রশ্ন 10

কোনটি চলমান খরচের খাত?

  • A

    মুরগির ঘর

  • B

    মুরগির খাদ্য

    ✓ সঠিক উত্তর
  • C

    খাদ্যের পাত্র

  • D

    চিক গার্ড

ব্রয়লার মুরগি পালনে ব্যয়ের খাত ২টি। যথা-

ক. স্থায়ী খরচ : খামারে বাচ্চা তোলার আগে জমি, মুরগির ঘর, আসবাবপত্র, ব্রুডার যন্ত্র, খাদ্যের পাত্র, পানির পাত্র, ড্রাম ও বালতি ইত্যাদি খাতসমূহে যে সমস্ত খরচ হয় তাকে মূলধন বা স্থায়ী খরচ বলে।

খ. চলমান খরচ : খামারে বাচ্চা ক্রয় থেকে শুরু করে দৈনন্দিন যে সব খরচ হয তাকে চলমান খরচ বলে। এর মধ্যে বাচ্চার দাম, খাদ্য ক্রয়, চলতি বিদ্যুৎ খরচ, টিকা ও ঔষধ, লিটার (মুরগির বিছানা), শ্রমিক ও পরিবহন খরচ উল্লেখযোগ্য।

প্রশ্ন 11

আলেয়া বেগম বাড়ির পাশে ৫ শতাংশ উঁচু জায়গায় যুব উন্নয়ন অধিদপ্তর থেকে পারিবারিক দুগ্ধ খামারের উপর প্রশিক্ষণ গ্রহণ করে দুটি উন্নত জাতের গাভি পালন শুরু করলেন এবং প্রতিদিন ৪০ লিটার দুধ পেতে লাগলেন। প্রতি লিটার দুধ ৭০ টাকা দরে বিক্রি করেন।

আলেয়া বেগম উন্নত জাতের কোন গাভি নির্বাচন করলেন?

i. হলস্টেইন ফ্রিজিয়ান

ii. জার্সি

iii. স্থানীয় জাতের

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও ii

    ✓ সঠিক উত্তর
  • B

    i ও iii

  • C

    ii ও iii

  • D

    i,

    ii ও iii

প্রশ্ন 12

ব্রয়লার মুরগি পালনে মোট বাৎসরিক অপচয়ের খাত কয়টি?

  • A

    ✓ সঠিক উত্তর
  • B

  • C

  • D

খামারে মোট বাৎসরিক অপচয়ের খাত ৩টি। যথা-

১। মুরগির ঘরের উপর, ২। যন্ত্রপাতির উপর, ৩। মোট স্থায়ী মুলধন ও মোট চলমান খরচ।

প্রশ্ন 13

কমন কার্প মাছটির প্রাচীন বাস কোথায়?

  • A

    চীন

    ✓ সঠিক উত্তর
  • B

    ইন্দোনেশিয়া

  • C

    থাইল্যান্ড

  • D

    বাংলাদেশ

প্রশ্ন 14

বাণিজ্যিক খামার কত ধরনের হয়?

  • A

  • B

    ✓ সঠিক উত্তর
  • C

  • D

বাণিজ্যিক খামারের জন্য বেশি পরিমাণ মূলধন ও লোকবল প্রয়োজন হয়। এই খামার ৩ প্রকারের হয়। যথা: ১। বড় ২। মাঝারি ৩। ক্ষুদ্র।

প্রশ্ন 15

রুই ও মৃগেল মাছ কত বছর বয়সে ডিম পাড়ার উপযুক্ত হয়?

  • A

    ১ বছর

  • B

    ২ বছর

    ✓ সঠিক উত্তর
  • C

    ৩ বছর

  • D

    ৪ বছর

এই অধ্যায়ে আরও 225+ প্রশ্ন আছে

ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো
← কৃষিশিক্ষা-এর সব অধ্যায় দেখো