কৃষিশিক্ষা — বনায়ন MCQ

মোট 593+ MCQ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ

প্রশ্ন 1

বাংলাদেশের ঐতিহ্যবাহী বন কোনটি?

  • A

    সুন্দরবন

    ✓ সঠিক উত্তর
  • B

    চকোরিয়া

  • C

    পাহাড়ি বন

  • D

    শালবন

প্রশ্ন 2

ইউরিয়া মোলাসেস ব্লক তৈরিতে কাঠের ছাঁচ দেওয়ার কারণ কী?

  • A

    স্বাদ বৃদ্ধি করার জন্য

  • B

    দেখতে সুন্দর করার জন্য

  • C

    ব্লক তৈরির জন্য

    ✓ সঠিক উত্তর
  • D

    সহজে পরিবহন করার জন্য

প্রশ্ন 3

বাংলাদেশে কুটির শিল্পের উত্থান হয় কোনটির মাধ্যমে?

  • A

    নারিকেলের ছোবড়া

  • B

    বাঁশ-বেত

    ✓ সঠিক উত্তর
  • C

    কাঠ

  • D

    তুলা

প্রশ্ন 4

নারিকেলের ছোবড়া দিয়ে তৈরি করা যায় কোনটি?

  • A

    খাটের জাজিম, রশি

    ✓ সঠিক উত্তর
  • B

    কাপড়, তার

  • C

    কাগজ, পর্দা

  • D

    পলিথিন, সুতা

প্রশ্ন 5

বন্যপ্রাণী সংরক্ষণ বিধি লঙ্ঘনের শাস্তি কোনটি?

  • A

    ছয়মাসের জেলসহ একশত টাকা জরিমানা

  • B

    ছয়মাসের জেলসহ পাঁচশত টাকা জরিমানা

    ✓ সঠিক উত্তর
  • C

    আটমাসের জেলসহ পাঁচশত টাকা জরিমানা

  • D

    আটমাসের জেলসহ আটশত টাকা জরিমানা

প্রশ্ন 6

বনজ সম্পদের অন্তর্ভুক্ত হলো-

i. লতাগুল্ম

ii. বৃক্ষরাজি

iii. বন্যপ্রাণী

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও ii

  • B

    i ও iii

  • C

    ii ও iii

  • D

    i, ii ও iii

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 7

গরিবের কাঠ বলা হয় নিচের কোনটিকে?

  • A

    নারিকেল গাছ

  • B

    খেজুর গাছ

  • C

    বাঁশ

    ✓ সঠিক উত্তর
  • D

    পাট গাছ

প্রশ্ন 8

সুন্দরবনের নামকরণ করা হয়েছে কোন বৃক্ষের নামানুসারে?

  • A

    বাইন

  • B

    গজারি

  • C

    শাল

  • D

    সুন্দরি

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 9

সর্বোচ্চ পরিমাণ কাঠ পেতে গাছ কী দিয়ে কাটা উচিত?

  • A

    কুড়াল

  • B

    কুঠার

  • C

    করাত

    ✓ সঠিক উত্তর
  • D

    দা

প্রশ্ন 10

পৃথিবীর সর্বাপেক্ষা বড় ও সম্পদশালী ম্যানগ্রোভ বন কোনটি?

  • A

    সুন্দরবন

    ✓ সঠিক উত্তর
  • B

    গিনিয়ান

  • C

    আম্পা

  • D

    মাদাগাস্কার

পৃথিবীর সর্বাপেক্ষা বড় ও সম্পদশালী ম্যানগ্রোভ বন হলো সুন্দরবন। এ বনের মোট আয়তন ৬০০০ বর্গ কিলোমিটার। এ বনের প্রধান বৃক্ষ সুন্দরি। এছাড়াও গেওয়া, কেওড়া, গরান, পশুর, বাইন, কাকড়া, গোলপাতা ও মোটা বেত এ বনের গুরুত্বপূর্ণ বৃক্ষ। বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার এ বনে বাস করে। এছাড়া চিতাবাঘ, হরিণ, বানর, অজগর, বিচিত্র রকমের কীটপতঙ্গ ও নদীখালে কুমির ও অন্যান্য জলজ প্রাণী বাস করে এ বনে।

প্রশ্ন 11

খুলনা, সাতক্ষীরা ও-বাগেরহাট এলাকায় এক বিশেষ বন দেখা যায়। রয়েল বেঙ্গল টাইগার এ বনের প্রাণী।

উল্লিখিত তথ্যগুলো কোন বনের জন্য প্রযোজ্য?

  • A

    প্রাকৃতিক বন

  • B

    পাহাড়ি বন

  • C

    উপকূলীয় বন

  • D

    সুন্দরবন

    ✓ সঠিক উত্তর

খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার দক্ষিণের বিস্তৃত এলাকা ম্যানগ্রোভ বন হিসেবে পরিচিত। বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার এ বনে বাস করে। এ বনের অধিকাংশ উদ্ভিদের শ্বাসমূল রয়েছে। প্রতিদিন সামুদ্রিক জোয়ারের পানিতে এ বন প্লাবিত হয়। অন্যদিকে, বাংলাদেশের কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, সিলেট, হবিগঞ্জ ও মৌলভিবাজারে পাহাড়ি বন রয়েছে। হাতি, বানর, ভালুক, বনমুরগি ইত্যাদি এ বনের উল্লেখযোগ্য প্রাণী; বৃহত্তর ঢাকা, টাঙ্গাইল, রংপুর, দিনাজপুর, রাজশাহী ও কুমিল্লা অঞ্চলের বনকে সমতলভূমির বন বলে। এ বনের প্রধান বৃক্ষ শাল ও গজারি।

প্রশ্ন 12

চেরাই কাঠের ভলিউম নির্ণয়ে জানা প্রয়োজন এর-

i. দৈর্ঘ্য

ii. প্রস্থ

iii. পুরুত্ব

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও iii

  • B

    i ও ii

  • C

    ii ও iii

  • D

    i,

    ii ও iii

    ✓ সঠিক উত্তর
প্রশ্ন 13

কোনটির বায়বীয় মূল আছে?

  • A

    সেগুন

  • B

    তেলসুর

  • C

    সুন্দরি

    ✓ সঠিক উত্তর
  • D

    জারুল

প্রশ্ন 14

নার্সারি থেকে পাওয়া যায়-

i. সুস্থসবল চারা

ii. রোগাক্রান্ত চারা

iii. সুন্দর চারা

নিচের কোনটি সঠিক?

  • A

    i ও ii

  • B

    i ও iii

    ✓ সঠিক উত্তর
  • C

    ii ও iii

  • D

    i,

    ii ও iii

নার্সারি হলো এমন একটি স্থান যেখানে চারা স্থানান্তর ও রোপণের পূর্ব পর্যন্ত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করা হয়।

প্রশ্ন 15

কোনো জমি থেকে পর্যায়ক্রমিকভাবে বিভিন্ন গাছ, ফসল ও পশুপাখি উৎপাদন ব্যবস্থাকে কী বলে?

  • A

    সামাজিক বনায়ন

  • B

    গ্রামীণ বনায়ন

  • C

    কৃষি বনায়ন

    ✓ সঠিক উত্তর
  • D

    পাহাড়ি বনায়ন

এই অধ্যায়ে আরও 578+ প্রশ্ন আছে

ফ্রি সাইন আপ করে সম্পূর্ণ প্র্যাকটিস করো
← কৃষিশিক্ষা-এর সব অধ্যায় দেখো